Bangladeshi Money in Swiss Bank: ইউনুস জমানায় সুইস ব্যাঙ্কে বাংলাদেশিদের টাকার পরিমাণ বেড়েছে ৩৩ গুণ!

রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালে সুইস ব্যাঙ্কে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ ছিল ১ কোটি ৭৭ লাখ সুইস ফ্র্যাঙ্ক। সেই অর্থের পরিমাণ গত একবছরে বেড়ে দাঁড়িয়েছে ৫৮ কোটি ৯৫ লাখ সুইস ফ্র্যাঙ্ক।

Published on: Jun 20, 2025 9:40 AM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/4
ইউনুস জমানায় বিদেশে পাচার করা বাংলাদেশিদের টাকা দেশে ফেরানোর বার্তা দেওয়া হয়েছিল। তবে উলটে দেখা যাচ্ছে, এই গত এক বছরে সুইস ব্যাঙ্কে বাংলাদেশিদের জমা করা অর্থের পরিমাণ ৩৩ গুণ বেড়ে গিয়েছে। এই আবহে প্রশ্ন উঠছে ইউনুস সরকারকে নিয়েও। একদিকে দাবি করা হচ্ছে, এই সব জমা অর্থের অনেকটাই আওয়ামি লিগ নেতাদের হতে পারে। আবার বিগত কয়েক মাসে ইউনুসের সরকারের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ উঠেছে।   (REUTERS)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 20, 2025 9:40 AM

ইউনুস জমানায় বিদেশে পাচার করা বাংলাদেশিদের টাকা দেশে ফেরানোর বার্তা দেওয়া হয়েছিল। তবে উলটে দেখা যাচ্ছে, এই গত এক বছরে সুইস ব্যাঙ্কে বাংলাদেশিদের জমা করা অর্থের পরিমাণ ৩৩ গুণ বেড়ে গিয়েছে। এই আবহে প্রশ্ন উঠছে ইউনুস সরকারকে নিয়েও। একদিকে দাবি করা হচ্ছে, এই সব জমা অর্থের অনেকটাই আওয়ামি লিগ নেতাদের হতে পারে। আবার বিগত কয়েক মাসে ইউনুসের সরকারের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ উঠেছে। (REUTERS)

2/4
প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালে সুইস ব্যাঙ্কে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ ছিল ১ কোটি ৭৭ লাখ সুইস ফ্র্যাঙ্ক। সেই অর্থের পরিমাণ গত একবছরে বেড়ে দাঁড়িয়েছে ৫৮ কোটি ৯৫ লাখ সুইস ফ্র্যাঙ্ক। বাংলাদেশি মুদ্রায় প্রতি সুইস ফ্র্যাঙ্কের দাম ১৪৯ টাকা করে। এই আবহে বাংলাদেশি মুদ্রায় সুইস ব্যাঙ্কের অ্যাকাউন্টগুলিতে জমা অর্থের পরিমাণ হল ৮ হাজার ৭৮৪ কোটি টাকা।  (Bloomberg)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 20, 2025 9:40 AM

প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালে সুইস ব্যাঙ্কে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ ছিল ১ কোটি ৭৭ লাখ সুইস ফ্র্যাঙ্ক। সেই অর্থের পরিমাণ গত একবছরে বেড়ে দাঁড়িয়েছে ৫৮ কোটি ৯৫ লাখ সুইস ফ্র্যাঙ্ক। বাংলাদেশি মুদ্রায় প্রতি সুইস ফ্র্যাঙ্কের দাম ১৪৯ টাকা করে। এই আবহে বাংলাদেশি মুদ্রায় সুইস ব্যাঙ্কের অ্যাকাউন্টগুলিতে জমা অর্থের পরিমাণ হল ৮ হাজার ৭৮৪ কোটি টাকা। (Bloomberg)

3/4
রিপোর্টে দাবি করা হয়েছে, ২০২৪ সালে ডিসেম্বর পর্যন্ত সুইস ব্যাঙ্কে বাংলাদেশিদের ৫৭ কোটি ১৮ লাখ ফ্র্যাঙ্ক জমা পড়েছিল। এর আগে অবশ্য হাসিনা জমানায় ২০২২ এবং ২০২৩ সালে সুইস ব্যাঙ্কে বাংলাদেশিদের জমা হওয়া টাকার পরিমাণ কমেছিল। তবে ২০২৪ সালে সেই পরিমাণ একলাফে কয়েক গুণ বেড়ে যায়।   (REUTERS)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 20, 2025 9:40 AM

রিপোর্টে দাবি করা হয়েছে, ২০২৪ সালে ডিসেম্বর পর্যন্ত সুইস ব্যাঙ্কে বাংলাদেশিদের ৫৭ কোটি ১৮ লাখ ফ্র্যাঙ্ক জমা পড়েছিল। এর আগে অবশ্য হাসিনা জমানায় ২০২২ এবং ২০২৩ সালে সুইস ব্যাঙ্কে বাংলাদেশিদের জমা হওয়া টাকার পরিমাণ কমেছিল। তবে ২০২৪ সালে সেই পরিমাণ একলাফে কয়েক গুণ বেড়ে যায়। (REUTERS)

4/4
এর আগে সম্প্রতি বিদেশে থাকা অর্থ দেশে ফেরানোর কথা বলতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন মহম্মদ ইউনুস। তবে স্টারমার দেখা করেননি ইউনুসের সঙ্গে। এদিকে ইউনুস সরকারেরই বক্তব্য, হাসিনা সরকারের সময় বাংলাদেশ থেকে নাকি ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছিল। তবে সেই সময় সুইস ব্যাঙ্কগুলিতে খুব একটা টাকা জমা দিত না বাংলাদেশিরা। তবে ইউনুস জমানাতে সেই টাকা জমা পড়ার পরিমাণ লাফিয়ে বেড়েছে।   (AFP)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 20, 2025 9:40 AM

এর আগে সম্প্রতি বিদেশে থাকা অর্থ দেশে ফেরানোর কথা বলতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন মহম্মদ ইউনুস। তবে স্টারমার দেখা করেননি ইউনুসের সঙ্গে। এদিকে ইউনুস সরকারেরই বক্তব্য, হাসিনা সরকারের সময় বাংলাদেশ থেকে নাকি ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছিল। তবে সেই সময় সুইস ব্যাঙ্কগুলিতে খুব একটা টাকা জমা দিত না বাংলাদেশিরা। তবে ইউনুস জমানাতে সেই টাকা জমা পড়ার পরিমাণ লাফিয়ে বেড়েছে। (AFP)

Related Photos