জুন ২০২৫-এ রথযাত্রা, ইদের মাসে ব্যাঙ্ক বন্ধ থাকবে কতদিন? রইল ছুটির তারিখের লিস্ট
আসছে জুন ২০২৫। এই মাসে রয়েছে ইদ ও রথযাত্রার মতো অনুষ্ঠান। এই মাসে কতদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে দেখে নিন।
Published on: May 27, 2025 2:43 PM IST
1/6

Published on May 27, 2025 2:43 PM
১১ জুন থেকে ১৫ জুন- আগামি ১১ জুন বুধবার রয়েছে সিকিম আর হিমাচল প্রদেশে সন্তগুরু কবীর জয়ন্তী/সাগা দাবা। সেই দিন ওই দুই জায়গায় বন্ধ থাকবে ব্যাঙ্ক। এরপর ১৪ জুন, শনিবার, গোটা দেশে মাসের দ্বিতীয় শনিবার হিসাবে বন্ধ থাকবে ব্যাঙ্ক। ১৫ জুন রবিবার, গোটা ভারতে ব্যাঙ্কে সাপ্তাহিক ছুটি থাকবে।
2/6

Published on May 27, 2025 2:43 PM
দেখে নেওয়া যাক, রাজ্যগুলির নিরিখে কোন কোন দিন ২০২৫ সালের জুন মাসে ছুটি রয়েছে ব্যাঙ্কে। মোট ১২ দিনের এই ছুটির তালিকা রইল।
3/6

Published on May 27, 2025 2:43 PM
২০২৫ সালের জুন মাসে ব্যাঙ্কে মোট ১২টি ছুটির দিন রয়েছে। জুন ২০২৫-এ ইদ থেকে শুরু করে রয়েছে রথযাত্রা উৎসব। দেশের নানান প্রান্তে রয়েছে একাধিক উৎসব পার্বন। আর সেই জুন ২০২৫ সালে কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকতে চলেছে তার লিস্ট দিয়ে দিল শীর্ষ ব্যাঙ্ক আরবিআই। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
4/6

Published on May 27, 2025 2:43 PM
২২ জুন থেকে ২৮ জুন- ২২ জুন, রবিবার, দেশের সব ব্যাঙ্কগুলি সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকবে। ২৭ জুন শুক্রবার, ওড়িশা আর মণিপুরে রথযাত্রা উপলক্ষ্যে/ কাঙ্গ (রথযাত্রা উৎসব) উপলক্ষ্য়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২৮ জুন রয়েছে শনিবার। সেদিন মাসের চতুর্থ শনিবার হিসাবে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
5/6

Published on May 27, 2025 2:43 PM
১ থেকে ৮ জুনের ছুটি- ১ জুন পড়ছে রবিবার। সেই দিন সাপ্তাহিক ছুটির জন্য বন্ধ থাকবে ব্যাঙ্ক। ৬ জুন ইদ উল আদহা (বকরি ইদ)র জন্য কেরলে বন্ধ থাকবে ব্যাঙ্ক। দিনটি শুক্রবার। এরপর ৭ জুন শনিবার, রয়েছে বকরি ইদের ছুটি। সেদিন দেশের নানান প্রান্তে বন্ধ থাকবে ব্যাঙ্ক। ৮ জুন রবিবার, ব্যাঙ্কে সাপ্তাহিক ছুটির দিন হিসাবে, সেদিন ব্য়াঙ্ক বন্ধ থাকবে।
6/6

Published on May 27, 2025 2:43 PM
E-Paper

