Barasat Top 10 Kali Puja 2024: বৃন্দাবন থেকে রাশিয়া, ২০২৪-এ বারাসতের সেরা ১০ পুজো! না দেখলেই নয়
Barasat Top 10 Kali Puja 2024: কালীপুজো মানেই বারাসত। পুজোর কয়েক দিন লক্ষ লক্ষ মানুষের ঢল নামে এই অঞ্চলে। ২০২৪ সালে বারাসতের কোন কোন পুজো না দেখলেই নয়?
Updated on: Oct 28, 2024 7:19 PM IST
1/11

Updated on Oct 28, 2024 7:19 PM
কালীপুজোতে ঠাকুর দেখতে বেরিয়ে বারাসতের দিকে পা বাড়ান লক্ষ লক্ষ মানুষ। এই অঞ্চলের কোন কোন ঠাকুর এই বছর সেরা? দেখে নিন বাছাই করা সেই তালিকা। (সবকটি প্রতীকী ছবি সৌজন্য - ফেসবুক)
2/11

Updated on Oct 28, 2024 7:19 PM
সন্ধানী ক্লাব - রেলগেট পেরিয়েই পড়ছে সন্ধানী ক্লাবের পুজো। রাশিয়ার মিখাইলো আরখিঙ্গেল মনুমেন্ট এবার সন্ধানী ক্লাবের থিম। আসল মনুমেন্ট ২৩০ ফুট উঁচু হলেও এই মণ্ডপ ততটা উঁচু হবে না। তবে থিমের নিরিখে চমক দেবে এবারেও। (সবকটি প্রতীকী ছবি সৌজন্য - ফেসবুক)
3/11

Updated on Oct 28, 2024 7:19 PM
পাওনিয়ার পার্ক - বারাসাতের বিখ্যাত পুজোগুলির মধ্য়ে অন্যতম সেরা পুজো হল পাওনিয়ার পার্কের পুজো। মাঠের মধ্যে ঝিলের একপাশে অনুষ্ঠিত হয় এই পুজো। ২০২৪ সালে এই পুজোর থিম ‘লক্ষ্য’। (সবকটি প্রতীকী ছবি সৌজন্য - ফেসবুক)
4/11

Updated on Oct 28, 2024 7:19 PM
সংহতি ক্লাব - বারাসাত স্টেশনের একেবারে কাছের পুজোটি হল সংহতি ক্লাবের পুজো। অটোস্ট্যান্ডের কাছেই এই পুজো আয়োজিত হয়। প্রতি বছরই থাকে কিছু না কিছু চমক। (সবকটি প্রতীকী ছবি সৌজন্য - ফেসবুক)
5/11

Updated on Oct 28, 2024 7:19 PM
নবপল্লী আমরা সবাই - অষ্টম বর্ষে নবপল্লী আমরা সবাই ক্লাবের নিবেদন কৈলাস পর্বত তথা মানস সরোবর। শুরু থেকেই এই পুজো দর্শকের কাছে নজরকাড়া। এই বছরও তেমনটাই হতে চলেছে। (সবকটি প্রতীকী ছবি সৌজন্য - ফেসবুক)
6/11

Updated on Oct 28, 2024 7:19 PM
শতদল সংঘ - বারাসাতের টাকি রোড ধরে কিছুটা এগিয়ে গেলেই পড়বে শতদল সংঘের পুজো। তাদের এবারের থিম ‘ঝুমানজি ফিল্ম’। (সবকটি প্রতীকী ছবি সৌজন্য - ফেসবুক)
7/11

Updated on Oct 28, 2024 7:19 PM
নপাড়া ওয়েলফেয়ার কমিটি - বারাসাত স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের পাশের রাস্তা দিয়ে কিছুটা এগোলেই পড়ে এই পুজো। প্রতি বছরেই থিমের অভিনবত্বে চমক দেয় এই পুজো। ২০২৪ সালেও তার অন্যথা হচ্ছে না। (সবকটি প্রতীকী ছবি সৌজন্য - ফেসবুক)
8/11

Updated on Oct 28, 2024 7:19 PM
কেএনসি রেজিমেন্ট - বারাসত ফ্লাইওভারের অদূরেই পড়ছে কেএনসি রেজিমেন্টের পুজো। ‘উমেধ প্য়ালেস’ এবারে তাদের পুজোর অন্যতম থিম। রাজস্থান যোধপুরের চমক এবার বারাসাতে। ৬৫ তম বর্ষে পদার্পণ করল এই পুজো। (সবকটি প্রতীকী ছবি সৌজন্য - ফেসবুক)
9/11

Updated on Oct 28, 2024 7:19 PM
রেজিমেন্ট - বারাসাতের মেন রোডে পৌঁছে চলে কৃষ্ণনগর রোড ধরে চলে যেতে হবে লালি সিনেমা হল পর্যন্ত। এই হলের উল্টোদিকেই রেজিমেন্টের কালীপুজো। (সবকটি প্রতীকী ছবি সৌজন্য - ফেসবুক)
10/11

Updated on Oct 28, 2024 7:19 PM
নবপল্লী অ্যাসোসিয়েশন - এই বছর ৪৫তম বর্ষে পদার্পণ নবপল্লী অ্যাসোসিয়েশনের পুজো। ২০২৪ সালে তাদের থিম ‘বৃন্দাবনের প্রেমমন্দির’। প্রতি বছরই বিশাল মাঠে এই মণ্ডপ তৈরি হয়। গত বছর তাদের থিম ছিল কেদারনাথ। (সবকটি প্রতীকী ছবি সৌজন্য - ফেসবুক)
11/11

Updated on Oct 28, 2024 7:19 PM
E-Paper

