Bharat Bandh Full details: আজ ভারত বনধ: ব্যাঙ্ক বা রেল পরিষেবা কি বন্ধ থাকবে? খোলা থাকবে স্কুল-কলেজ?
আজ ভারত বনধ। এই আবহে দেশের কোন কোন খাতে পরিষেবা ব্যাহত হতে পারে? সকালে অফিস বা স্কুল-কলেজে যেতে কি সমস্যায় পড়বেন সাধারণ মানুষ?
Published on: Jul 9, 2025 7:32 AM IST
1/8

Published on Jul 9, 2025 7:32 AM
১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং তাদের সহযোগী সংগঠনগুলির যৌথ ফোরাম থেকে আজকের ভারত বনধের ডাক দেওয়া হয়েছে। এই ইউনিয়নগুলি শ্রম আইন সংস্কার, ক্রমবর্ধমান বেসরকারিকরণ এবং গ্রামীণ অঞ্চলে ক্রমবর্ধমান অর্থনৈতিক দুর্দশার বিরুদ্ধে প্রতিবাদ করছে। তাদের মতে, এই নীতিগুলি শ্রমিক এবং কৃষক উভয়েরই ক্ষতি করছে। (Raminder Pal Singh)
2/8

Published on Jul 9, 2025 7:32 AM
এক বিবৃতিতে ইউনিয়ন ফোরামগুলি বড় আকারে সাধারণ মানুষকে এই ধর্মঘটে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে। এর আগে গত বছর কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডব্যের কাছে ১৭ দফা দাবিনামা জমা দেওয়া হয়েছিল। সেগুলিকে ইস্যু করেই এই ভারত বনধের ডাক দেওয়া হয়েছে। হিন্দ মজদুর সভার নেতা হরভজন সিং সিধু বলেন, 'ধর্মঘটের কারণে ব্যাঙ্কিং, ডাক, কয়লা খনি, কারখানা এবং রাজ্য পরিবহণ পরিষেবা প্রভাবিত হবে।' (Raminder Pal Singh)
3/8

Published on Jul 9, 2025 7:32 AM
ট্রেড ইউনিয়ন ও কৃষক সংগঠনগুলির যৌথ উদ্যোগে আজ, ৯ জুলাই দেশব্যাপী ধর্মঘট ডাকা হয়েছে। সরকারের 'কর্পোরেটপন্থী এবং শ্রমিক-বিরোধী' নীতির বিরোধিতা করার লক্ষ্যে এই 'ভারত বনধের' ডাক দেওয়া হয়েছে। একাধিক ক্ষেত্রের ২৫ কোটিরও বেশি শ্রমিক এই ধর্মঘটে অংশ নেবেন বলে মনে করা হচ্ছে। ব্যাঙ্কিং, পরিবহণ এবং অন্যান্য পাবলিক পরিষেবাগুলিকে উল্লেখযোগ্যভাবে ব্যাহত হতে পারে আজ। (HT_PRINT)
4/8

Published on Jul 9, 2025 7:32 AM
ধর্মঘট সমর্থনকারী সংগঠনগুলির মধ্যে রয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস (আইএনটিইউসি), অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস (এআইটিইউসি), হিন্দ মজদুর সভা (এইচএমএস), সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস (সিআইটিইউ), অল ইন্ডিয়া ইউনাইটেড ট্রেড ইউনিয়ন সেন্টার (এআইইউটিইউসি), ট্রেড ইউনিয়ন কোঅর্ডিনেশন সেন্টার (টিইউসিসি), সেল্ফ এমপ্লয়েড উইমেন্স অ্যাসোসিয়েশন (এসইডব্লিউএ), অল ইন্ডিয়া সেন্ট্রাল কাউন্সিল অফ ট্রেড ইউনিয়নস (এআইসিসিটিইউ)। দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, লেবার প্রগ্রেসিভ ফেডারেশন (এলপিএফ) এবং ইউনাইটেড ট্রেড ইউনিয়ন কংগ্রেস (ইউটিইউসি)-ও এই ধর্মঘটে সামিল হচ্ছে। (PTI)
5/8

Published on Jul 9, 2025 7:32 AM
আজকে কি খোলা আর কি বন্ধ? ব্যাঙ্কিং পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে আজ। ব্যাঙ্ক কর্মচারীদের একটি গোষ্ঠী নিশ্চিত করেছে যে বুধবার নির্ধারিত ভারত বনধে ব্যাঙ্কিং সেক্টর অংশ নেবে। অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (এআইবিইএ) অনুমোদিত বেঙ্গল প্রভিন্সিয়াল ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন প্রকাশ্যে ধর্মঘটকে সমর্থন জানিয়েছে। পাশাপাশি, বিমা খাতও এই প্রতিবাদে সামিল হবে বলে আশা করা হচ্ছে। সরকারিভাবে ব্যাংক ছুটি ঘোষণা করা না হলেও এসব খাতের কর্মীদের অংশগ্রহণের কারণে দেশজুড়ে ব্যাংকিং সেবায় বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। (Raminder Pal Singh)
6/8

Published on Jul 9, 2025 7:32 AM
শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধের ঘোষণা নয়: ভারত বনধের জেরে স্কুল-কলেজ বন্ধ রাখার কোনও সরকারি নির্দেশিকা জারি করা হয়নি। বুধবার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যথারীতি চালু থাকার কথা রয়েছে। তবে বেশ কয়েকটি শহরে গণপরিবহণ পরিষেবা ব্যাহত হতে পারে। পরিবহণ ক্ষেত্রে ধর্মঘটের প্রভাব পড়লে পড়ুয়ারা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে অসুবিধায় পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। (PTI)
7/8

Published on Jul 9, 2025 7:32 AM
বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হতে পারে: দেশব্যাপী ধর্মঘটে বিপুল সংখ্যক বিদ্যুৎ খাতের কর্মচারীদের অংশগ্রহণের করতে পারে। এই কারণে ৯ জুলাই ভারতের বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা। এই ক্ষেত্রের ২৭ লক্ষেরও বেশি শ্রমিক ভারত বনধে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে, যার ফলে দেশের বিভিন্ন অংশে বিভ্রাট বা বিঘ্ন ঘটতে পারে। (PTI)
8/8

Published on Jul 9, 2025 7:32 AM
E-Paper

