Bharat Bandh impact on WB: যাদবপুরে পুলিশের জুতোতে লাগল আগুন, বাংলার কোথায় কেমন প্রভাব ভারত বনধের?

বাংলার কোথায় কেমন প্রভাব পড়ছে ভারত বনধের? কলকাতার দক্ষিণ থেকে উত্তর শহরতলিতে সকাল সকাল বিক্ষিপ্ত ভাবে উত্তেজনা ছড়িয়েছে ইতিমধ্যেই। তবে বনধ সমর্থকদের হটাতে পুলিশও তৎপর।

Published on: Jul 9, 2025 10:29 AM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/4
কেন্দ্রীয় শ্রম নীতির প্রতিবাদে দেশজুড়ে ভারত বনধের ডাক দিয়েছে ১০টি শ্রমিক সংগঠন। প্রায় ২৫ কোটি শ্রমিকের আজকের এই বনধে সামিল হওয়ার কথা বলে দাবি সংগঠনগুলির। এই আবহে আজ সকাল সকাল বাংলার বহু জায়গায় উত্তেজনা ছড়ায়। একদা বাম দুর্গ হিসেবে পরিচিত যাদবপুরেও অশান্তি দেখা দেয়। ৮বি বাস স্ট্যান্ড, যাদবপুর, বাঘাযতীন স্টেশনে প্ল্যাকার্ড হাতে মিছিল শুরু করেন বনধ সমর্থকরা।   (Hindustan Times)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 9, 2025 10:29 AM

কেন্দ্রীয় শ্রম নীতির প্রতিবাদে দেশজুড়ে ভারত বনধের ডাক দিয়েছে ১০টি শ্রমিক সংগঠন। প্রায় ২৫ কোটি শ্রমিকের আজকের এই বনধে সামিল হওয়ার কথা বলে দাবি সংগঠনগুলির। এই আবহে আজ সকাল সকাল বাংলার বহু জায়গায় উত্তেজনা ছড়ায়। একদা বাম দুর্গ হিসেবে পরিচিত যাদবপুরেও অশান্তি দেখা দেয়। ৮বি বাস স্ট্যান্ড, যাদবপুর, বাঘাযতীন স্টেশনে প্ল্যাকার্ড হাতে মিছিল শুরু করেন বনধ সমর্থকরা। (Hindustan Times)

2/4
অপরদিকে উত্তর শহরতলির বেলঘরিয়ায় বিটি রোডে প্রবর্তক জুটমিলের সামনে ধর্মঘট সমর্থনকারীরা অবরোধ করে। সিপিএম কর্মীরা রাস্তায় নেমে বাস, লরি আটকানোর চেষ্টা করে ডোমজুড়েও। পাশাপাশি দোকান বন্ধ রাখার জন্য চাপ দেওয়া হয় ডোমজুড় বাজারে। পরে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। লাঠি চার্জ করে সিপিএম সমর্থকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এদিকে হলদিয়ায় রানিচকের বন্দর ষ্টেশনে ট্টেন অবরোধ করতে গেলে বাম সমর্থকদের তুলে দেয় রেল পুলিশ।    (Hindustan Times)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 9, 2025 10:29 AM

অপরদিকে উত্তর শহরতলির বেলঘরিয়ায় বিটি রোডে প্রবর্তক জুটমিলের সামনে ধর্মঘট সমর্থনকারীরা অবরোধ করে। সিপিএম কর্মীরা রাস্তায় নেমে বাস, লরি আটকানোর চেষ্টা করে ডোমজুড়েও। পাশাপাশি দোকান বন্ধ রাখার জন্য চাপ দেওয়া হয় ডোমজুড় বাজারে। পরে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। লাঠি চার্জ করে সিপিএম সমর্থকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এদিকে হলদিয়ায় রানিচকের বন্দর ষ্টেশনে ট্টেন অবরোধ করতে গেলে বাম সমর্থকদের তুলে দেয় রেল পুলিশ। (Hindustan Times)

3/4
আসানসোলেও বনধের সমর্থনে বামেরা পথে নেমেছিল। সেখানে আবার বনধের বিরোধিতায় তৃণমূলের শ্রমিক সংগঠন পাল্টা মিছিল করে। বনধের সমর্থনে সেখানে গাড়ি আটকানোর চেষ্টা করলে বামেদের বিরুদ্ধে সরব হয় তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির কর্মীরা। উত্তরের জলপাইগুড়ি শহরে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ডিপোর সামনে সকাল থেকে জড়ো হন ধর্মঘটের সমর্থকরা। সেখানে একাধিক বনধ সমর্থককে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়।  (PTI)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 9, 2025 10:29 AM

আসানসোলেও বনধের সমর্থনে বামেরা পথে নেমেছিল। সেখানে আবার বনধের বিরোধিতায় তৃণমূলের শ্রমিক সংগঠন পাল্টা মিছিল করে। বনধের সমর্থনে সেখানে গাড়ি আটকানোর চেষ্টা করলে বামেদের বিরুদ্ধে সরব হয় তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির কর্মীরা। উত্তরের জলপাইগুড়ি শহরে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ডিপোর সামনে সকাল থেকে জড়ো হন ধর্মঘটের সমর্থকরা। সেখানে একাধিক বনধ সমর্থককে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়। (PTI)

4/4
বনধের সমর্থনে আজ যাদবপুরে পথ অবরোধের চেষ্টা করেছিল বাম সমর্থকরা। সেই সময় যাদবপুর এইট বি বাসস্ট্যান্ডের কাছে একটি কুশপুতুল ও টায়ার জ্বালানো হয়। সেই প্রতিবাদ রুখতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় ধর্মঘটীদের। আর তাতেই আগুন ছড়িয়ে পড়ে একটি নিকটবর্তী দোকানে। সেই আগুন নেভাতে গিয়ে জুতোয় আগুন লেগে যায় এক পুলিশকর্মীর।   (AFP)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 9, 2025 10:29 AM

বনধের সমর্থনে আজ যাদবপুরে পথ অবরোধের চেষ্টা করেছিল বাম সমর্থকরা। সেই সময় যাদবপুর এইট বি বাসস্ট্যান্ডের কাছে একটি কুশপুতুল ও টায়ার জ্বালানো হয়। সেই প্রতিবাদ রুখতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় ধর্মঘটীদের। আর তাতেই আগুন ছড়িয়ে পড়ে একটি নিকটবর্তী দোকানে। সেই আগুন নেভাতে গিয়ে জুতোয় আগুন লেগে যায় এক পুলিশকর্মীর। (AFP)

Related Photos