আপুইয়ার পথে হাঁটলেন বিপিন! মুম্বইয়ের সঙ্গে ৭ বছরের সম্পর্কে ইতি, 'অবসর' জার্সির

আপুইয়ার পথেই হাঁটলেন মুম্বই সিটি এফসির তারকা উইঙ্গার বিপিন সিং। যিনি মুম্বইয়ের সঙ্গে সাত বছরের সম্পর্কে ইতি টানলেন। গত বছর আপুইয়ার পরে এবার বিপিনও একই পথে পা বাড়িয়েছেন। তারইমধ্যে তাঁর জার্সি নম্বরের অবসর করা হয়েছে।

Published on: May 31, 2025 3:19 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
মুম্বই সিটি এফসির সঙ্গে সাত বছরের সম্পর্ক ছিন্ন করলেন বিপিন সিং। শনিবার সেই বিষয়টি নিশ্চিত করে মুম্বই সিটির তরফে জানানো হয়েছে, আজ বিপিনের সঙ্গে ক্লাবের চুক্তি শেষ হয়ে যাচ্ছে। মুম্বইয়ের সঙ্গে নতুন কোনও চুক্তি স্বাক্ষর করছেন না। অর্থাৎ নয়া মরশুমে নতুন ক্লাবের হয়ে মাঠে নামতে চলেছেন তারকা উইঙ্গার। (ফাইল ছবি, সৌজন্যে এক্স @MumbaiCityFC) expand-iconView Photos in a new improved layout
Published on May 31, 2025 3:19 PM

মুম্বই সিটি এফসির সঙ্গে সাত বছরের সম্পর্ক ছিন্ন করলেন বিপিন সিং। শনিবার সেই বিষয়টি নিশ্চিত করে মুম্বই সিটির তরফে জানানো হয়েছে, আজ বিপিনের সঙ্গে ক্লাবের চুক্তি শেষ হয়ে যাচ্ছে। মুম্বইয়ের সঙ্গে নতুন কোনও চুক্তি স্বাক্ষর করছেন না। অর্থাৎ নয়া মরশুমে নতুন ক্লাবের হয়ে মাঠে নামতে চলেছেন তারকা উইঙ্গার। (ফাইল ছবি, সৌজন্যে এক্স @MumbaiCityFC)

2/5
তবে কোন ক্লাবে বিপিন সই করছেন, সে বিষয়ে মুম্বইয়ের তরফে সরকারিভাবে জানানো হয়নি। সূত্রের খবর, গত বছর আপুইয়া যেমন মুম্বই ছেড়ে কলকাতায় আসেন, তেমনই ‘ফুটবলের মক্কায়’ আসছেন বিপিন। সরকারিভাবে কোনও ঘোষণা করা না হলেও মণিপুরের তারকা যে নতুন মরশুমে ইস্টবেঙ্গলের হয়ে নামছেন, তা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই। সেই সংক্রান্ত যাবতীয় বিষয় সম্পন্ন হয়ে গিয়েছে। (ফাইল ছবি, সৌজন্যে এক্স @MumbaiCityFC) expand-iconView Photos in a new improved layout
Published on May 31, 2025 3:19 PM

তবে কোন ক্লাবে বিপিন সই করছেন, সে বিষয়ে মুম্বইয়ের তরফে সরকারিভাবে জানানো হয়নি। সূত্রের খবর, গত বছর আপুইয়া যেমন মুম্বই ছেড়ে কলকাতায় আসেন, তেমনই ‘ফুটবলের মক্কায়’ আসছেন বিপিন। সরকারিভাবে কোনও ঘোষণা করা না হলেও মণিপুরের তারকা যে নতুন মরশুমে ইস্টবেঙ্গলের হয়ে নামছেন, তা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই। সেই সংক্রান্ত যাবতীয় বিষয় সম্পন্ন হয়ে গিয়েছে। (ফাইল ছবি, সৌজন্যে এক্স @MumbaiCityFC)

3/5
বিপিন একেবারেই মুম্বইয়ের ঘরের ছেলে ছিলেন। শিলং লাজং এবং এটিকেতে খেলার পরে ২০১৮ সালে মুম্বইয়ে যোগ দিয়েছিলেন। পরবর্তী সাত বছরে মুম্বইয়ের কিংবদন্তি হয়ে ওঠেন। দুটি আইএসএল শিল্ড এবং দুটি আইএসএল কাপ জেতেন। একের পর এক মরশুমে দারুণ পারফরম্যান্স করে যান। সবমিলিয়ে মুম্বইয়ের হয়ে মোট ১৫৮টি ম্যাচ খেলেছেন বিপিন। যা মুম্বইয়ের ইতিহাসের সর্বোচ্চ। (ফাইল ছবি, সৌজন্যে এক্স @MumbaiCityFC) expand-iconView Photos in a new improved layout
Published on May 31, 2025 3:19 PM

বিপিন একেবারেই মুম্বইয়ের ঘরের ছেলে ছিলেন। শিলং লাজং এবং এটিকেতে খেলার পরে ২০১৮ সালে মুম্বইয়ে যোগ দিয়েছিলেন। পরবর্তী সাত বছরে মুম্বইয়ের কিংবদন্তি হয়ে ওঠেন। দুটি আইএসএল শিল্ড এবং দুটি আইএসএল কাপ জেতেন। একের পর এক মরশুমে দারুণ পারফরম্যান্স করে যান। সবমিলিয়ে মুম্বইয়ের হয়ে মোট ১৫৮টি ম্যাচ খেলেছেন বিপিন। যা মুম্বইয়ের ইতিহাসের সর্বোচ্চ। (ফাইল ছবি, সৌজন্যে এক্স @MumbaiCityFC)

4/5
সেই পরিস্থিতিতে বিপিনকে সম্মান জানিয়ে ২৯ নম্বর জার্সিকেও 'অবসর' পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মুম্বই। অর্থাৎ মুম্বইয়ের কোনও খেলোয়াড় আর কোনওদিন ২৯ নম্বর জার্সি পরে খেলবেন না। আর মুম্বই ছাড়ার মুহূর্তে আবেগপ্রবণ হয়ে পড়েছেন বিপিনও। তারকা উইঙ্গার বলেন, 'মুম্বই সিটি সবসময় আমার অবিচ্ছেদ্য অংশ থাকবে।' (ফাইল ছবি, সৌজন্যে এক্স @MumbaiCityFC) expand-iconView Photos in a new improved layout
Published on May 31, 2025 3:19 PM

সেই পরিস্থিতিতে বিপিনকে সম্মান জানিয়ে ২৯ নম্বর জার্সিকেও 'অবসর' পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মুম্বই। অর্থাৎ মুম্বইয়ের কোনও খেলোয়াড় আর কোনওদিন ২৯ নম্বর জার্সি পরে খেলবেন না। আর মুম্বই ছাড়ার মুহূর্তে আবেগপ্রবণ হয়ে পড়েছেন বিপিনও। তারকা উইঙ্গার বলেন, 'মুম্বই সিটি সবসময় আমার অবিচ্ছেদ্য অংশ থাকবে।' (ফাইল ছবি, সৌজন্যে এক্স @MumbaiCityFC)

5/5
ভারতের তারকা উইঙ্গার আরও বলেন, 'বিদায় জানানোর মুহূর্তটা সবসময়ই কঠিন হয়। কিন্তু আমি যখন (মুম্বই ছাড়ছি), তখন আমার হৃদয়ে কৃতজ্ঞতা প্রকাশের কোনও ভাষা নেই। সাতটা অবিস্মরণীয় বছর আমার বাড়ি ছিল মুম্বই সিটি। এই ক্লাবটা আমায় সবকিছু দিয়েছে।' উল্লেখ্য, মুম্বই সিটির হয়ে ২৮টি গোল করেছেন। যে তালিকায় আইএসএলের কাপ ফাইনালের গোলও আছে। (ফাইল ছবি, সৌজন্যে এক্স @MumbaiCityFC) expand-iconView Photos in a new improved layout
Published on May 31, 2025 3:19 PM

ভারতের তারকা উইঙ্গার আরও বলেন, 'বিদায় জানানোর মুহূর্তটা সবসময়ই কঠিন হয়। কিন্তু আমি যখন (মুম্বই ছাড়ছি), তখন আমার হৃদয়ে কৃতজ্ঞতা প্রকাশের কোনও ভাষা নেই। সাতটা অবিস্মরণীয় বছর আমার বাড়ি ছিল মুম্বই সিটি। এই ক্লাবটা আমায় সবকিছু দিয়েছে।' উল্লেখ্য, মুম্বই সিটির হয়ে ২৮টি গোল করেছেন। যে তালিকায় আইএসএলের কাপ ফাইনালের গোলও আছে। (ফাইল ছবি, সৌজন্যে এক্স @MumbaiCityFC)

Related Photos