BJP New President Probability: বাংলার ভোটের আগে BJP-র সভাপতি নির্বাচনে থাকতে পারে বড় চমক, চর্চায় আছেন কারা?

ভারতীয় জনতা পার্টি শীঘ্রই নতুন জাতীয় সভাপতি পেতে চলেছে। লোকসভা নির্বাচন ২০২৪ শেষ হতে না হতেই এই পদের জন্য একাধিক নাম নিয়ে আলোচনা শুরু হয়েছিল। জানা যাচ্ছে, বর্তমানে এই পদের জন্য চর্চায় আছেন ৩ জন পুরুষ এবং ৩ জন নারী।

Published on: Jul 5, 2025 1:13 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/7
বর্তমান সভাপতি জেপি নাড্ডার মেয়াদ ২০২৩ সালের জানুয়ারিতে শেষ হয়েছিল, তবে নির্বাচনের কথা মাথায় রেখে তাঁর মেয়াদ ২০২৪ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছিল। এবার নতুন সভাপতি নিয়োগ নিয়ে এগোচ্ছে বিজেপি। মজার ব্যাপার হলো, এবার দেশটির ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী নেত্রীকে জাতীয় সভাপতি করা হতে পারে বলে আলোচনা চলছে। বিজেপি সভাপতি পদের দৌড়ে থাকা প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ৬ নেতাকর্মীর নাম নিয়ে চর্চা তুঙ্গে। এদের মধ্যে তিনজন নারী ও তিনজন পুরুষ।   expand-iconView Photos in a new improved layout
Published on Jul 5, 2025 1:13 PM

বর্তমান সভাপতি জেপি নাড্ডার মেয়াদ ২০২৩ সালের জানুয়ারিতে শেষ হয়েছিল, তবে নির্বাচনের কথা মাথায় রেখে তাঁর মেয়াদ ২০২৪ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছিল। এবার নতুন সভাপতি নিয়োগ নিয়ে এগোচ্ছে বিজেপি। মজার ব্যাপার হলো, এবার দেশটির ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী নেত্রীকে জাতীয় সভাপতি করা হতে পারে বলে আলোচনা চলছে। বিজেপি সভাপতি পদের দৌড়ে থাকা প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ৬ নেতাকর্মীর নাম নিয়ে চর্চা তুঙ্গে। এদের মধ্যে তিনজন নারী ও তিনজন পুরুষ।

2/7
নির্মলা সীতারমন: দেশের প্রথম পূর্ণ সময়ের মহিলা অর্থমন্ত্রী এবং প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী। নির্মলা সীতারমন কেবল বিজেপির একজন প্রবীণ নেত্রীই নন, তিনি আন্তর্জাতিক ফোরামেও ভারতের শক্তিশালী প্রতিনিধিত্ব করেছেন। তিনি তামিলনাড়ুর। বিজেপি সেখানকার রাজনীতিতে ঢোকার চেষ্টা করছে। তাঁর প্রশাসনিক বিচক্ষণতা এবং দলীয় নেতৃত্বের সাথে ঘনিষ্ঠতা রয়েছে।   (HT_PRINT)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 5, 2025 1:13 PM

নির্মলা সীতারমন: দেশের প্রথম পূর্ণ সময়ের মহিলা অর্থমন্ত্রী এবং প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী। নির্মলা সীতারমন কেবল বিজেপির একজন প্রবীণ নেত্রীই নন, তিনি আন্তর্জাতিক ফোরামেও ভারতের শক্তিশালী প্রতিনিধিত্ব করেছেন। তিনি তামিলনাড়ুর। বিজেপি সেখানকার রাজনীতিতে ঢোকার চেষ্টা করছে। তাঁর প্রশাসনিক বিচক্ষণতা এবং দলীয় নেতৃত্বের সাথে ঘনিষ্ঠতা রয়েছে। (HT_PRINT)

3/7
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা এনটি রামা রাওয়ের মেয়ে ডি পুরন্দেশ্বরী: ২০২৩ সালে তিনি অন্ধ্রপ্রদেশ বিজেপির প্রধান হয়েছেন। তিনি 'অপারেশন সিঁদুরের' পরে কূটনৈতিক মিশনেও অংশ নিয়েছেন। তাঁর বহুভাষিকতা এবং রাজনৈতিক উত্তরাধিকার তাঁকে একটি প্রভাবশালী দক্ষিণ ভারতীয় মুখ করে তুলেছে।   (India in the UK - X)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 5, 2025 1:13 PM

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা এনটি রামা রাওয়ের মেয়ে ডি পুরন্দেশ্বরী: ২০২৩ সালে তিনি অন্ধ্রপ্রদেশ বিজেপির প্রধান হয়েছেন। তিনি 'অপারেশন সিঁদুরের' পরে কূটনৈতিক মিশনেও অংশ নিয়েছেন। তাঁর বহুভাষিকতা এবং রাজনৈতিক উত্তরাধিকার তাঁকে একটি প্রভাবশালী দক্ষিণ ভারতীয় মুখ করে তুলেছে। (India in the UK - X)

4/7
কোয়েম্বাটুর দক্ষিণের বিধায়ক বানাথী শ্রীনিবাসন: বিজেপি মহিলা মোর্চার প্রাক্তন জাতীয় সভাপতি। ১৯৯৩ সাল থেকে দলের সঙ্গে যুক্ত শ্রীনিবাসনকে ২০২২ সালে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়। তিনিই প্রথম তামিল নারী নেত্রী যিনি এই কৃতিত্ব অর্জন করেন। তিনি একজন তৃণমূল স্তরের কর্মী এবং সংগঠনের পালস বোঝেন।   expand-iconView Photos in a new improved layout
Published on Jul 5, 2025 1:13 PM

কোয়েম্বাটুর দক্ষিণের বিধায়ক বানাথী শ্রীনিবাসন: বিজেপি মহিলা মোর্চার প্রাক্তন জাতীয় সভাপতি। ১৯৯৩ সাল থেকে দলের সঙ্গে যুক্ত শ্রীনিবাসনকে ২০২২ সালে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়। তিনিই প্রথম তামিল নারী নেত্রী যিনি এই কৃতিত্ব অর্জন করেন। তিনি একজন তৃণমূল স্তরের কর্মী এবং সংগঠনের পালস বোঝেন।

5/7
ওড়িশার বাসিন্দা কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান: বিজেপির দক্ষ কৌশলবিদ বলে মনে করা হয় ধর্মেন্দ্রকে। তিনি ওবিসি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করেন এবং দলের অভ্যন্তরীণ বিভিন্ন গোষ্ঠীতে তাঁর অবাধ বিচরণ আছে। তাঁর নেতৃত্বে দলটি অনেক নির্বাচনী ফ্রন্টে দুর্দান্ত পারফরম্যান্স করেছে।   (PTI)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 5, 2025 1:13 PM

ওড়িশার বাসিন্দা কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান: বিজেপির দক্ষ কৌশলবিদ বলে মনে করা হয় ধর্মেন্দ্রকে। তিনি ওবিসি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করেন এবং দলের অভ্যন্তরীণ বিভিন্ন গোষ্ঠীতে তাঁর অবাধ বিচরণ আছে। তাঁর নেতৃত্বে দলটি অনেক নির্বাচনী ফ্রন্টে দুর্দান্ত পারফরম্যান্স করেছে। (PTI)

6/7
'মামা' নামে পরিচিত শিবরাজ সিং চৌহান: চারবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছেন এবং এখন তিনি কেন্দ্রের মন্ত্রী। তিনি বিজেপির সবচেয়ে জনপ্রিয় জননেতাদের মধ্যে অন্য়তম। গ্রামীণ ভারতে তাঁর গ্রহণযোগ্য আছে। তাঁর স্বতঃস্ফূর্ততা, সরলতা তাঁকে জনপ্রিয় করে তুলেছে।   (Sanjeev Gupta )expand-iconView Photos in a new improved layout
Published on Jul 5, 2025 1:13 PM

'মামা' নামে পরিচিত শিবরাজ সিং চৌহান: চারবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছেন এবং এখন তিনি কেন্দ্রের মন্ত্রী। তিনি বিজেপির সবচেয়ে জনপ্রিয় জননেতাদের মধ্যে অন্য়তম। গ্রামীণ ভারতে তাঁর গ্রহণযোগ্য আছে। তাঁর স্বতঃস্ফূর্ততা, সরলতা তাঁকে জনপ্রিয় করে তুলেছে। (Sanjeev Gupta )

7/7
মনোহর লাল খট্টর: হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী খট্টর এখন বর্তমানে কেন্দ্রীয় সরকারে মন্ত্রী। তাঁর প্রশাসনিক দক্ষতা নিয়ে দলে সংশয় নেই। শীর্ষ নেতৃত্বের সঙ্গেও তাঁর সম্পর্ক ভালো। তিনি দলের এমন একটি অংশের প্রতিনিধিত্ব করেন যা শৃঙ্খলা এবং কর্মসংস্কৃতির উপর বিশেষ জোর দেয়। সূত্রের খবর, পরবর্তী প্রেসিডেন্ট বেছে নেওয়ার ক্ষেত্রে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখছে বিজেপি। এর মধ্যে সাংগঠনিক অভিজ্ঞতা, আঞ্চলিক ভারসাম্য ও জাতিগত সমীকরণ অন্যতম।  (HT_PRINT)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 5, 2025 1:13 PM

মনোহর লাল খট্টর: হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী খট্টর এখন বর্তমানে কেন্দ্রীয় সরকারে মন্ত্রী। তাঁর প্রশাসনিক দক্ষতা নিয়ে দলে সংশয় নেই। শীর্ষ নেতৃত্বের সঙ্গেও তাঁর সম্পর্ক ভালো। তিনি দলের এমন একটি অংশের প্রতিনিধিত্ব করেন যা শৃঙ্খলা এবং কর্মসংস্কৃতির উপর বিশেষ জোর দেয়। সূত্রের খবর, পরবর্তী প্রেসিডেন্ট বেছে নেওয়ার ক্ষেত্রে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখছে বিজেপি। এর মধ্যে সাংগঠনিক অভিজ্ঞতা, আঞ্চলিক ভারসাম্য ও জাতিগত সমীকরণ অন্যতম। (HT_PRINT)

Related Photos