BSF Dirty Train Controversy: ১২০০ BSF জওয়ানকে জম্মু নিয়ে যেতে নোংরা ট্রেন পাঠাল রেল, সাসপেন্ড আলিপুরদুয়ার ডিভিশনের ৪

রিপোর্ট অনুযায়ী, সোমবার সন্ধ্যায় ট্রেনটি এসে পৌঁছালে বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা তা পরিদর্শন করেন। সেই সময় দেখা যায়, ট্রেনটি ভ্রমণযোগ্য নয়। পরে অন্য একটি ট্রেন পাঠানো হয় বিএসএফ জওয়ানদের জন্য। এই ঘটনায় আলিপুরদুয়ার ডিভিশনের ৪ অফিসারকে সাসপেন্ড করা হয়েছে।

Published on: Jun 12, 2025 12:20 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/6
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) প্রায় ১,২০০ জওয়ানকে অমরনাথ যাত্রার জন্য মোতায়েন করা হয়েছে। তাদের গন্তব্যস্থলে নিয়ে যেতে ট্রেন পাঠানো হয়েছিল ত্রিপুরার উদয়পুর এবং আগরতলায়। তবে সেই ট্রেন নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। অভিযোগ, বিএসএফ জওয়ানদের জম্মু ও কাশ্মীরে নিয়ে যেতে যে ট্রেন পাঠানো হয়েছিল, সেটি নোংরা ছিল।   (PTI)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 12, 2025 12:20 PM

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) প্রায় ১,২০০ জওয়ানকে অমরনাথ যাত্রার জন্য মোতায়েন করা হয়েছে। তাদের গন্তব্যস্থলে নিয়ে যেতে ট্রেন পাঠানো হয়েছিল ত্রিপুরার উদয়পুর এবং আগরতলায়। তবে সেই ট্রেন নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। অভিযোগ, বিএসএফ জওয়ানদের জম্মু ও কাশ্মীরে নিয়ে যেতে যে ট্রেন পাঠানো হয়েছিল, সেটি নোংরা ছিল। (PTI)

2/6
নোংরা ট্রেনে বিএসএফ জওয়ানরা উঠতে অস্বীকার করে। এর দু'দিন পরে আরও একটি ট্রেন পাঠায় রেল। উল্লেখ্য, অমরনাথ যাত্রার পথে মোতায়েন বিএসএফের ১৩ কোম্পানি আগরতলা ও উদয়পুর (উভয় ত্রিপুরা) থেকে এবং শিলচর ও গুয়াহাটি (অসামে) থেকে ট্রেনে উঠবে। সোমবার ভারতীয় রেলের পাঠানো প্রথম ট্রেনটি ভ্রমণযোগ্য ছিল না বলে অভিযোগ ওঠে।  expand-iconView Photos in a new improved layout
Published on Jun 12, 2025 12:20 PM

নোংরা ট্রেনে বিএসএফ জওয়ানরা উঠতে অস্বীকার করে। এর দু'দিন পরে আরও একটি ট্রেন পাঠায় রেল। উল্লেখ্য, অমরনাথ যাত্রার পথে মোতায়েন বিএসএফের ১৩ কোম্পানি আগরতলা ও উদয়পুর (উভয় ত্রিপুরা) থেকে এবং শিলচর ও গুয়াহাটি (অসামে) থেকে ট্রেনে উঠবে। সোমবার ভারতীয় রেলের পাঠানো প্রথম ট্রেনটি ভ্রমণযোগ্য ছিল না বলে অভিযোগ ওঠে।

3/6
বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল কর্মকর্তারা জানিয়েছেন যে ঘটনার পরে রেলওয়ে জম্মু থেকে অন্য একটি ট্রেন পাঠিয়েছিল। বিএসএফের এক আধিকারিক জানিয়েছেন, নতুন ট্রেনে করে উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১২০০ জওয়ান জম্মুর উদ্দেশে রওনা দিয়েছেন।   expand-iconView Photos in a new improved layout
Published on Jun 12, 2025 12:20 PM

বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল কর্মকর্তারা জানিয়েছেন যে ঘটনার পরে রেলওয়ে জম্মু থেকে অন্য একটি ট্রেন পাঠিয়েছিল। বিএসএফের এক আধিকারিক জানিয়েছেন, নতুন ট্রেনে করে উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১২০০ জওয়ান জম্মুর উদ্দেশে রওনা দিয়েছেন।

4/6
রিপোর্ট অনুযায়ী, সোমবার সন্ধ্যায় ট্রেনটি এসে পৌঁছালে বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা তা পরিদর্শন করেন। জওয়ানরা স্পেশাল ট্রেনে ওঠার আগে সব সময় সিনিয়র অফিসারদের দিয়ে তল্লাশি করা হয়। এই রুটিন পরিদর্শনের সময়ই আধিকারিকরা দেখতে পান, ট্রেনটিকে নোংরা। অনেকগুলি কোচের ছাদে গর্ত এবং শৌচাগার অকেজো। দরজাতেও ছিদ্র ছিল, তালা কাজ করছিল না। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ট্রেনের ভিডিয়ো। বিএসএফের এক আধিকারিক ভিডিয়োগুলির সত্যতা নিশ্চিত করেছেন।   expand-iconView Photos in a new improved layout
Published on Jun 12, 2025 12:20 PM

রিপোর্ট অনুযায়ী, সোমবার সন্ধ্যায় ট্রেনটি এসে পৌঁছালে বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা তা পরিদর্শন করেন। জওয়ানরা স্পেশাল ট্রেনে ওঠার আগে সব সময় সিনিয়র অফিসারদের দিয়ে তল্লাশি করা হয়। এই রুটিন পরিদর্শনের সময়ই আধিকারিকরা দেখতে পান, ট্রেনটিকে নোংরা। অনেকগুলি কোচের ছাদে গর্ত এবং শৌচাগার অকেজো। দরজাতেও ছিদ্র ছিল, তালা কাজ করছিল না। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ট্রেনের ভিডিয়ো। বিএসএফের এক আধিকারিক ভিডিয়োগুলির সত্যতা নিশ্চিত করেছেন।

5/6
রেলের তরফ থেকে জানানো হয়েছে, ত্রিপুরা থেকে জম্মু-কাশ্মীরে ডিউটিতে যাওয়ার জন্য বিএসএফ কর্মীদের জন্য অনুপযুক্ত/পুরানো ট্রেন মোতায়েনের ঘটনাটি গুরুত্ব সহকারে দেখছেন রেলমন্ত্রী অশ্বিন বৈষ্ণব। এই গাফিলতির জেরে আলিপুরদুয়ার ডিভিশনের চার আধিকারিককে আজ থেকে সাসপেন্ড করা হয়েছে।   expand-iconView Photos in a new improved layout
Published on Jun 12, 2025 12:20 PM

রেলের তরফ থেকে জানানো হয়েছে, ত্রিপুরা থেকে জম্মু-কাশ্মীরে ডিউটিতে যাওয়ার জন্য বিএসএফ কর্মীদের জন্য অনুপযুক্ত/পুরানো ট্রেন মোতায়েনের ঘটনাটি গুরুত্ব সহকারে দেখছেন রেলমন্ত্রী অশ্বিন বৈষ্ণব। এই গাফিলতির জেরে আলিপুরদুয়ার ডিভিশনের চার আধিকারিককে আজ থেকে সাসপেন্ড করা হয়েছে।

6/6
সাসপেন্ড হওয়া কর্মকর্তাদের মধ্যে আলিপুরদুয়ারের ক্যাচিং ডিপো অফিসার এবং আলিপুরদুয়ার বিভাগের তিনজন সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার রয়েছেন। রেল মন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, 'রেলমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে নিরাপত্তা বাহিনীর মর্যাদা ও স্বাচ্ছন্দ্য সর্বোচ্চ অগ্রাধিকার এবং এই ধরনের অবহেলা কোনও স্তরেই সহ্য করা হবে না।'   expand-iconView Photos in a new improved layout
Published on Jun 12, 2025 12:20 PM

সাসপেন্ড হওয়া কর্মকর্তাদের মধ্যে আলিপুরদুয়ারের ক্যাচিং ডিপো অফিসার এবং আলিপুরদুয়ার বিভাগের তিনজন সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার রয়েছেন। রেল মন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, 'রেলমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে নিরাপত্তা বাহিনীর মর্যাদা ও স্বাচ্ছন্দ্য সর্বোচ্চ অগ্রাধিকার এবং এই ধরনের অবহেলা কোনও স্তরেই সহ্য করা হবে না।'

Related Photos