BSF kidnapped by Bangladeshis from WB Border: এত বড় সাহস! সীমান্ত থেকে BSF জওয়ানকে অপহরণ বাংলাদেশিদের, তারপর…
৭১তম ব্যাটালিয়নের শ্রীগণেশকে বাংলাদেশিরা সীমান্ত পার করে এসে নিয়ে গিয়েছিল ওপারে। এরপর বিজিবিকে বিষয়টি জানায় বিএসএফ। কয়েক ঘণ্টার মধ্যেই যা হওয়ার তা হয়ে যায়…
Published on: Jun 5, 2025 8:28 AM IST
1/4

Published on Jun 5, 2025 8:28 AM
ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় এক বিএসএফ জওয়ানকে অপহরণের অভিযোগ উঠেছে বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে। সেই বিএসএফ জওয়ানকে আন্তর্জাতিক সীমান্ত পার করে বাংলাদেশে নিয়ে যাওয়া হয়। যদিও কয়েক ঘণ্টা পরেই ওই জওয়ানকে ছেড়ে দেওয়া হয়। বুধবার বাংলাদেশের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, নুরপুরের সুতিয়ারে বিএসএফ ক্যাম্পের কাছে চাঁদনি চকের কাছে এই ঘটনা ঘটে।
2/4

Published on Jun 5, 2025 8:28 AM
৭১তম ব্যাটালিয়নের শ্রীগণেশকে বাংলাদেশিরা সীমান্ত পার করে এসে নিয়ে গিয়েছিল ওপারে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, প্রাথমিকভাবে অনুপ্রবেশকারীদের তাড়া করার সময় বিএসএফ জওয়ানরা বাংলাদেশ সীমান্ত অতিক্রম করেছিল বলে অভিযোগ করা হয়। কিন্তু পরে বিএসএফের তদন্তে স্পষ্ট হয়ে যায় যে জওয়ানরা ভারতীয় ভূখণ্ডেই ছিলেন এবং সেখান থেকেই শ্রীগণেশকে জোর করে বাংলাদেশে টেনে নিয়ে যাওয়া হয়েছিল।
3/4

Published on Jun 5, 2025 8:28 AM
বিএসএফের এক আধিকারিককে উদ্ধৃত করে বলা হয়েছে, ওই জওয়ান মানবিকতার খাতিরে বাংলাদেশিদের কথা বলতে আসতে দিয়েছিলেন। কিন্তু সেই সব বাংলাদেশিরা অপরাধী ছিল। তারা সেই জওয়ানকে অপহরণ করে নিয়ে যায়। বিএসএফ সূত্রে খবর, বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায় কাঁঠালিয়া গ্রামের কাছে বাংলাদেশি অনুপ্রবেশকারীর আটকাতে গিয়ে ওই জওয়ান অপহৃত হয়েছিলেন দুষ্কৃতীদের হাতে।
4/4

Published on Jun 5, 2025 8:28 AM
E-Paper

