Canada Khalistanis Threat to Modi: কানাডায় মোদীকে 'নিশানা করার' হুমকি খলিস্তানিদের, অপমান ভারতের পতাকাকে

নরেন্দ্র মোদীকে 'নিশানা করার' হুমকি দিয়ে কানাডার বিভিন্ন জায়গায় মিছিল খলিস্তানিদের। ভ্যাঙ্কুভারে এমনই এক মিছিলে ভারতের জাতীয় পাতাকাকে অপমান করা হয়েছে।

Published on: Jun 10, 2025 11:30 AM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/6
কানাডায় খলিস্তানি সমর্থকদের কার্যকলাপ আরও একবার ভারত-কানাডা সম্পর্কে উত্তেজনা বাড়িয়ে তুলেছে। সম্প্রতি খলিস্তানি চরমপন্থীরা প্রকাশ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 'নিশানা করার' হুমকি দিয়েছে এবং ভারতের জাতীয় পতাকারও অপমান করা হয়েছে কানাডায়।   expand-iconView Photos in a new improved layout
Published on Jun 10, 2025 11:30 AM

কানাডায় খলিস্তানি সমর্থকদের কার্যকলাপ আরও একবার ভারত-কানাডা সম্পর্কে উত্তেজনা বাড়িয়ে তুলেছে। সম্প্রতি খলিস্তানি চরমপন্থীরা প্রকাশ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 'নিশানা করার' হুমকি দিয়েছে এবং ভারতের জাতীয় পতাকারও অপমান করা হয়েছে কানাডায়।

2/6
দাবি করা হয়েছে, খলিস্তানি বিক্ষোভকারীরা ইন্দিরা গান্ধীর হত্যার কথা উল্লেখ করে বলেন, তারা একইভাবে প্রধানমন্ত্রী মোদীর রাজনীতির অবসান ঘটাবে। উপরন্তু, খলিস্তানি সমর্থকরা তরোয়াল দিয়ে ভারতীয় তেরঙ্গা ছিঁড়ে আগুনে পুড়িয়ে ফেলার মতো অপমানজনক কাজ করে। এর আগে ২০২৪ সালের ১৯ অক্টোবর খালিস্তানি সমর্থকরা প্রধানমন্ত্রী মোদীর কুশপুতুল ও তেরঙ্গার অপমান করেছিল।   expand-iconView Photos in a new improved layout
Published on Jun 10, 2025 11:30 AM

দাবি করা হয়েছে, খলিস্তানি বিক্ষোভকারীরা ইন্দিরা গান্ধীর হত্যার কথা উল্লেখ করে বলেন, তারা একইভাবে প্রধানমন্ত্রী মোদীর রাজনীতির অবসান ঘটাবে। উপরন্তু, খলিস্তানি সমর্থকরা তরোয়াল দিয়ে ভারতীয় তেরঙ্গা ছিঁড়ে আগুনে পুড়িয়ে ফেলার মতো অপমানজনক কাজ করে। এর আগে ২০২৪ সালের ১৯ অক্টোবর খালিস্তানি সমর্থকরা প্রধানমন্ত্রী মোদীর কুশপুতুল ও তেরঙ্গার অপমান করেছিল।

3/6
এই আবহে খলিস্তানি সমর্থকরা ভ্যাঙ্কুভার এবং কানাডার অন্যান্য শহরে সমাবেশ বের করে। সেখানে তারা 'মোদীকে হত্যা' করার স্লোগান দেয়। কানাডিয়ান অনুসন্ধানী সাংবাদিক মোচা বেজিরগান জানান যে তিনি সেই নিয়ে ভিডিয়ো রেকর্ড করার সময় খলিস্তানি সমর্থকরা তাঁকে ঘিরে ফেলে এবং হুমকি দেয়।   expand-iconView Photos in a new improved layout
Published on Jun 10, 2025 11:30 AM

এই আবহে খলিস্তানি সমর্থকরা ভ্যাঙ্কুভার এবং কানাডার অন্যান্য শহরে সমাবেশ বের করে। সেখানে তারা 'মোদীকে হত্যা' করার স্লোগান দেয়। কানাডিয়ান অনুসন্ধানী সাংবাদিক মোচা বেজিরগান জানান যে তিনি সেই নিয়ে ভিডিয়ো রেকর্ড করার সময় খলিস্তানি সমর্থকরা তাঁকে ঘিরে ফেলে এবং হুমকি দেয়।

4/6
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জি-৭ সম্মেলনে প্রধানমন্ত্রী মোদীকে আমন্ত্রণ জানানোর পর থেকেই বিতর্ক শুরু হয়। এই আমন্ত্রণ খলিস্তানি গোষ্ঠীগুলিকে ক্ষুব্ধ করেছে এবং তারা এটিকে ভারতবিরোধী বিক্ষোভের সুযোগ হিসাবে দেখেছে। জি-৭ এর বর্তমান চেয়ারম্যান হিসেবে কানাডা ১৫ থেকে ১৭ জুন আলবার্টা রাজ্যে এই গ্রুপের শীর্ষ সম্মেলনের আয়োজন করছে। এই আবহে গত ৬ জুন টেলিফোনে জি-৭ সম্মেলনে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী মোদীকে আমন্ত্রণ জানান মার্ক কার্নি।  (Getty Images via AFP)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 10, 2025 11:30 AM

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জি-৭ সম্মেলনে প্রধানমন্ত্রী মোদীকে আমন্ত্রণ জানানোর পর থেকেই বিতর্ক শুরু হয়। এই আমন্ত্রণ খলিস্তানি গোষ্ঠীগুলিকে ক্ষুব্ধ করেছে এবং তারা এটিকে ভারতবিরোধী বিক্ষোভের সুযোগ হিসাবে দেখেছে। জি-৭ এর বর্তমান চেয়ারম্যান হিসেবে কানাডা ১৫ থেকে ১৭ জুন আলবার্টা রাজ্যে এই গ্রুপের শীর্ষ সম্মেলনের আয়োজন করছে। এই আবহে গত ৬ জুন টেলিফোনে জি-৭ সম্মেলনে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী মোদীকে আমন্ত্রণ জানান মার্ক কার্নি। (Getty Images via AFP)

5/6
নিষিদ্ধ খালিস্তানি সংগঠন শিখস ফর জাস্টিসের প্রধান গুরপতবন্ত সিং পান্নুন খলিস্তানপন্থীদের আরও উস্কে দিচ্ছেন বলে অভিযোগ। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে পান্নুন 'ধন্যবাদ' জানিয়ে একটি ভিডিয়ো প্রকাশ করে বলেন, 'জি-৭ সম্মেলনে প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করার জন্য মার্ক কার্নি খলিস্তানিদের একটি ঐতিহাসিক সুযোগ দিয়েছেন। কানাডা সফরে গিয়ে মোদীর 'ল্যান্ডিং টু টেকঅফ' পর্যন্ত ৪৮ ঘণ্টার বিক্ষোভের কথা ঘোষণা করেন পান্নুন।   (HT_PRINT)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 10, 2025 11:30 AM

নিষিদ্ধ খালিস্তানি সংগঠন শিখস ফর জাস্টিসের প্রধান গুরপতবন্ত সিং পান্নুন খলিস্তানপন্থীদের আরও উস্কে দিচ্ছেন বলে অভিযোগ। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে পান্নুন 'ধন্যবাদ' জানিয়ে একটি ভিডিয়ো প্রকাশ করে বলেন, 'জি-৭ সম্মেলনে প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করার জন্য মার্ক কার্নি খলিস্তানিদের একটি ঐতিহাসিক সুযোগ দিয়েছেন। কানাডা সফরে গিয়ে মোদীর 'ল্যান্ডিং টু টেকঅফ' পর্যন্ত ৪৮ ঘণ্টার বিক্ষোভের কথা ঘোষণা করেন পান্নুন। (HT_PRINT)

6/6
পান্নুনের হুমকিকে গুরুত্ব দিয়ে দেখছে ভারত। ভারত সরকার এর আগে কানাডায় খালিস্তানি কার্যকলাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল; বিশেষত ২০২৩ সালে, যখন কানাডার তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো খলিস্তানি সন্ত্রাসী হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডে ভারতীয় এজেন্টদের জড়িত থাকার অভিযোগ করেছিলেন। ভারত অবশ্য এই অভিযোগকে 'ভিত্তিহীন' ও 'রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত' বলে উড়িয়ে দিয়েছিল। কানাডাও তাদের দাবির পরিপ্রেক্ষিতে কোনও প্রমাণ পেশ করতে পারেনি।  (HT_PRINT)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 10, 2025 11:30 AM

পান্নুনের হুমকিকে গুরুত্ব দিয়ে দেখছে ভারত। ভারত সরকার এর আগে কানাডায় খালিস্তানি কার্যকলাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল; বিশেষত ২০২৩ সালে, যখন কানাডার তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো খলিস্তানি সন্ত্রাসী হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডে ভারতীয় এজেন্টদের জড়িত থাকার অভিযোগ করেছিলেন। ভারত অবশ্য এই অভিযোগকে 'ভিত্তিহীন' ও 'রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত' বলে উড়িয়ে দিয়েছিল। কানাডাও তাদের দাবির পরিপ্রেক্ষিতে কোনও প্রমাণ পেশ করতে পারেনি। (HT_PRINT)

Related Photos