CDS on Operation Sindoor: 'গতকালের অস্ত্র দিয়ে আজকের যুদ্ধ জেতা যায় না', অপারেশন সিঁদুরের উল্লেখ করলেন CDS
চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহানের কথায়, ভারত ক্রমেই আরও বেশি হুমকির সম্মুখীন হচ্ছে। এবং সেই হুমকি মকাবিলা করতে আরও বেশি করে দেশীয় প্রযুক্তির ওপর মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন।
Published on: Jul 16, 2025 2:41 PM IST
1/4

Published on Jul 16, 2025 2:41 PM
'ভারতের সুরক্ষা নিশ্চিত করার জন্য দেশীয় ক্ষমতা বিকাশ করা উচিত', আজ এক অনুষ্ঠানে এমনটাই বললেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান। এই আবহে তিনি অপারেশন সিঁদুরের কথা বিশেষভাবে উল্লেখ করেন। তিনি জানিয়েছেন যে ভারতের বিরুদ্ধে পাকিস্তান যে ড্রোন ছুড়েছে তা ব্যর্থ হয়েছে এবং ভারতের কোনও ক্ষতি সেগুলি করতে পারেনি। (PTI)
2/4

Published on Jul 16, 2025 2:41 PM
সম্প্রতি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও দাবি করেছিলেন, পাকিস্তানের পদক্ষেপে ভারতের কোনও ক্ষতি হয়নি। দিল্লিতে এক অনুষ্ঠানে জেনারেল চৌহানও বলেন, ভারতীয় বাহিনী ইসলামাবাদের ছোড়া ড্রোন ধ্বংস করেছে। তিনি বলেন, '১০ মে অপারেশন সিঁদুরে পাকিস্তান যে ড্রোন ব্যবহার করেছিল, তার কোনোটিই ভারতীয় সামরিক পরিকাঠামোর ক্ষতি করতে পারেনি।' (PTI)
3/4

Published on Jul 16, 2025 2:41 PM
সিডিএস আরও জানান, পাকিস্তানের বেশ কয়েকটি ড্রোন অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। অপারেশন সিঁদুর প্রমাণ করেছে যে ভারতে তৈরি কাউন্টার এরিয়াল সিস্টেমগুলি ভারতের পরিস্থিতি এবং প্রয়োজন অনুসারে নির্মিত হয়েছে। সামরিক অভিযানের সময় তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরশীলতা আমাদের সামরিক প্রস্তুতিকে দুর্বল করে।' (Rahul Singh)
4/4

Published on Jul 16, 2025 2:41 PM
E-Paper

