CDS Gen Anil Chauhan on Rafale: ভারতের রাফাল ধ্বংস নিয়ে পাকিস্তানের দাবি পুরোপুরি মিথ্যা, স্পষ্ট জানালেন CDS
পাকিস্তান দাবি করেছিল, ৬-৭ মে-র রাতে ভারতের মোট ৬টি যুদ্ধবিমান তারা ধ্বংস করেছিল। এর মধ্যে ৩টি রাফাল যুদ্ধবিমানও ছিল। এই নিয়ে প্রশ্ন করা হলে জেনারেল অনিল চৌহান কী বলেন?
Published on: Jun 1, 2025 6:44 AM IST
1/4

Published on Jun 1, 2025 6:44 AM
এদিকে পাকিস্তান দাবি করেছিল, ৬-৭ মে-র রাতে ভারতের মোট ৬টি যুদ্ধবিমান তারা ধ্বংস করেছিল। এর মধ্যে ৩টি রাফাল যুদ্ধবিমানও ছিল। এই নিয়ে প্রশ্ন করা হলে জেনারেল অনিল চৌহান স্পষ্ট জানিয়ে দেন, পাকিস্তানের দেওয়া এই পরিসংখ্যান পুরোপুরি মিথ্যা। সিডিএস বলেন, 'আমরা কৌশল সংশোধন করি এবং তারপর ৭, ৮ ও ১০ তারিখে বিপুল সংখ্যায় পাকিস্তানের ভেতরে বিমান ঘাঁটিতে আঘাত হানার জন্য ফিরে গিয়েছিলাম। তাদের এয়ার ডিফেন্স সিস্টেম ভেদ করে নিখুঁতভাবে হামলা চালাই আমরা।' (AFP)
2/4

Published on Jun 1, 2025 6:44 AM
শনিবার সিঙ্গাপুরে এক সংবাদ সাক্ষাৎকারে চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান বলেন, পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সামরিক সংঘর্ষের প্রথম দিনেই ভারত যুদ্ধবিমান হারিয়েছিল। কৌশলগত ভুলের কারণে সেই যুদ্ধবিমানগুলি ধ্বংস হয়েছিল। তবে এরই সঙ্গে তিনি এও বলেন, ভারতের যুদ্ধবিমান ধ্বংস নিয়ে পাকিস্তান যে দাবি করছে, তা পুরোপুরি ভুল। (HT_PRINT)
3/4
Published on Jun 1, 2025 6:44 AM
জেনারেল অনিল চৌহান বলেন, 'যুদ্ধবিমান যে ধ্বংস হয়েছে, সেটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হল কেন সেগুলো ধ্বংস হয়েছিল। কী ভুল করা হয়েছিল। সেগুলি গুরুত্বপূর্ণ। সংখ্যা গুরুত্বপূর্ণ নয়। ভালো বিষয় হল, আমরা কৌশলগত ভুলটি বুঝতে পেরেছিলাম, এবং সঙ্গে সঙ্গে এর প্রতিকার করেছিলাম। সেই ভুল সংশোধন করে দুই দিন পরই আবার আমরা হামলা করেছিলাম। দূরপাল্লার লক্ষ্যবস্তুকে নিশানা করে ধ্বংস করেছিল আমাদের যুদ্ধবিমানগুলি।' (REUTERS)
4/4

Published on Jun 1, 2025 6:44 AM
E-Paper

