Central Govt Employees Pension Benefit: DA বাড়ানোর আগে সরকারি কর্মীদের সুখবর দিল কেন্দ্র! মিলবে জোড়া সুবিধা ও বেশি সময়

মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) বাড়ানোর আগেই সরকারি কর্মচারীদের সুখবর দিল কেন্দ্রীয় সরকার। সবকিছু ঠিকঠাক থাকলে সপ্তম বেতন কমিশনের আওতায় জুলাই থেকে তাঁদের আরও একদফায় ডিএ বৃদ্ধি পাবে। তাছাড়া তাঁরা তাকিয়ে আছেন অষ্টম বেতন কমিশনের দিকেও।

Published on: Jun 24, 2025 2:59 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) বৃদ্ধির অপেক্ষায় আছেন। কবে অষ্টম বেতন কমিশন নিয়ে আরও তথ্য জানানো হবে, সেদিকেও তাকিয়ে আছেন। তারইমধ্যে তাঁদের সুখবর দিল কেন্দ্রীয় সরকার। সোমবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে, সরকারি কর্মচারীরা ইউনিফায়েড পেনশন স্কিমের আওতায় যাবেন কিনা, তা নির্ধারণের জন্য তাঁদের আরও তিন মাস দেওয়া হচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pexel) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 24, 2025 2:59 PM

কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) বৃদ্ধির অপেক্ষায় আছেন। কবে অষ্টম বেতন কমিশন নিয়ে আরও তথ্য জানানো হবে, সেদিকেও তাকিয়ে আছেন। তারইমধ্যে তাঁদের সুখবর দিল কেন্দ্রীয় সরকার। সোমবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে, সরকারি কর্মচারীরা ইউনিফায়েড পেনশন স্কিমের আওতায় যাবেন কিনা, তা নির্ধারণের জন্য তাঁদের আরও তিন মাস দেওয়া হচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pexel)

2/5
এমনিতে প্রাথমিকভাবে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ন্যাশনাল পেনশন সিস্টেমে (এনপিএস) থাকবেন নাকি ইউনিফায়েড পেনশন স্কিমে থাকবেন, সেটা বেছে নেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৩০ জুন পর্যন্ত সময় পাবেন। তবে বিভিন্ন মহল থেকে সেই সময়সীমা বৃদ্ধির আর্জি জানানো হয়। সেই প্রেক্ষিতে ইউনিফায়েড পেনশন স্কিম বেছে নেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারি কর্মীদের আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pexel) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 24, 2025 2:59 PM

এমনিতে প্রাথমিকভাবে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ন্যাশনাল পেনশন সিস্টেমে (এনপিএস) থাকবেন নাকি ইউনিফায়েড পেনশন স্কিমে থাকবেন, সেটা বেছে নেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৩০ জুন পর্যন্ত সময় পাবেন। তবে বিভিন্ন মহল থেকে সেই সময়সীমা বৃদ্ধির আর্জি জানানো হয়। সেই প্রেক্ষিতে ইউনিফায়েড পেনশন স্কিম বেছে নেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারি কর্মীদের আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pexel)

3/5
একইভাবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় পাচ্ছেন অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের স্বামী বা স্ত্রী'রা। ইউনিফায়েড পেনশন স্কিমে যাবেন নাকি এনপিএসেই থাকবেন, সেটা তাঁরা ওই সময়ের মধ্যে বেছে নিতে পারবেন। যে ইউনিফায়েড পেনশন স্কিম ২০২৫ সালের ১ এপ্রিল থেকে কার্যকর হয়েছে। তবে একবার ইউনিফায়েড পেনশন স্কিম বেছে নিলে আবার এনপিএসে ফেরা যাবে না। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 24, 2025 2:59 PM

একইভাবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় পাচ্ছেন অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের স্বামী বা স্ত্রী'রা। ইউনিফায়েড পেনশন স্কিমে যাবেন নাকি এনপিএসেই থাকবেন, সেটা তাঁরা ওই সময়ের মধ্যে বেছে নিতে পারবেন। যে ইউনিফায়েড পেনশন স্কিম ২০২৫ সালের ১ এপ্রিল থেকে কার্যকর হয়েছে। তবে একবার ইউনিফায়েড পেনশন স্কিম বেছে নিলে আবার এনপিএসে ফেরা যাবে না। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)

4/5
তারইমধ্যে দিনকয়েক আগে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ইউনিফায়েড পেনশন স্কিমের আওতায় আছেন, তাঁরা পুরনো পেনশন স্কিমের আওতায় প্রাপ্ত অবসরকালীন সুযোগ-সুবিধা এবং মৃত্যুকালীন গ্র্যাজুইটির সুযোগ-সুবিধা পাবেন। যে সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। (ছবিটি প্রতীকী) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 24, 2025 2:59 PM

তারইমধ্যে দিনকয়েক আগে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ইউনিফায়েড পেনশন স্কিমের আওতায় আছেন, তাঁরা পুরনো পেনশন স্কিমের আওতায় প্রাপ্ত অবসরকালীন সুযোগ-সুবিধা এবং মৃত্যুকালীন গ্র্যাজুইটির সুযোগ-সুবিধা পাবেন। যে সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। (ছবিটি প্রতীকী)

5/5
ইউনিফায়েড পেনশন স্কিমের আওতায় অবসরের পরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা নির্দিষ্ট পরিমাণ অর্থ পাবেন। ন্যাশনাল পেনশন সিস্টেমের আওতায় সেই সুযোগটা ছিল না। সেই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের একাংশ দীর্ঘদিন ধরেই পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনার দাবি তুলছিলেন। তবে সেই পথে হাঁটেনি কেন্দ্রীয় সরকার। বরং ইউনিফায়েড পেনশন স্কিম চালু করেছে। (ছবিটি প্রতীকী) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 24, 2025 2:59 PM

ইউনিফায়েড পেনশন স্কিমের আওতায় অবসরের পরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা নির্দিষ্ট পরিমাণ অর্থ পাবেন। ন্যাশনাল পেনশন সিস্টেমের আওতায় সেই সুযোগটা ছিল না। সেই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের একাংশ দীর্ঘদিন ধরেই পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনার দাবি তুলছিলেন। তবে সেই পথে হাঁটেনি কেন্দ্রীয় সরকার। বরং ইউনিফায়েড পেনশন স্কিম চালু করেছে। (ছবিটি প্রতীকী)

Related Photos