Chandra Grahan 2025 Time: আজ রাতে ভাদ্র পূর্ণিমায় ২০২৫র শেষ চন্দ্রগ্রহণ কখন শুরু? পূর্ণিমা কতক্ষণ? রইল সময়
আজ রাতের আকাশে ক'টার সময় রক্তবর্ণ লাল চাঁদ দেখা যাবে? ভাদ্র পূর্ণিমার চন্দ্রগ্রহণ সম্পর্কে কিছু তথ্য রইল।
Published on: Sept 7, 2025 6:00 PM IST
1/5

Published on Sept 7, 2025 6:00 PM
ভাদ্র পূর্ণিমা ২০২৫- আজ রবিবার রয়েছে ভাদ্র পূর্ণিমা। পূর্ণিমা থাকবে রাত ১১ টা ৩৮ মিনিট পর্যন্ত থাকবে আজ। আর তার আগেই শুরু হয়ে যাচ্ছে ২০২৫র দ্বিতীয় চন্দ্রগ্রহণ।
2/5

Published on Sept 7, 2025 6:00 PM
২০২৫ সালের ভাদ্র পূর্ণিমায় আজ রয়েছে চন্দ্রগ্রহণ। রাতের এক বিশেষ সময় রক্তলাল হবে পূর্ণিমার চাঁদ। সেই 'ব্লাড মুন' দেখার অপেক্ষায় দেশ। ইতিমধ্যেই দেশের একাধিক প্রান্ত থেকে চন্দ্রগ্রহণ দেখার সুযোগ রয়েছে। আর ভারতে এর প্রভাব থাকায় গ্রহণের ৯ ঘণ্টা আগে থেকে সুতককাল শুরু হয়েছে। এই সুতককালে কোনও শুভ কাজ করা হয়না। এরই মাঝে সকলের কৌতূহল রয়েছে চন্দ্রগ্রহণ ও পূর্ণিমা লাগার সময় নিয়ে।
3/5

Published on Sept 7, 2025 6:00 PM
২০২৫ সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ রয়েছে আজ রাতে। ৭ সেপ্টেম্বর রাত ৯ টা ৫৮ মিনিট থেকে রয়েছে চন্দ্রগ্রহণ। আর গ্রহণ শেষ হবে মধ্যরাত পার করে। ততক্ষণে ঘড়িতে ১২ টা পেরিয়ে যাবে। খাতায় কলমে ৮ সেপ্টেম্বর রাত ১ টা ২৬ মিনিটে গ্রহণ শেষ হবে।
4/5

Published on Sept 7, 2025 6:00 PM
আকাশে লাল চাঁদ-আজ ৭ সেপ্টেম্বর রাতের আকাশে দেখা যাবে লাল চাঁদ। ৭ সেপ্টেম্বর ১১ টার পর একটা সময় চন্দ্রগ্রহণের মধ্যকাল তৈরি হবে। পূর্ণগ্রাসের সময় চাঁদের রঙ লাল হবে। রাতে ১১ টা ৪২ মিনিট থেকে গ্রহণের মধ্যকাল হবে। মোক্ষকাল ১২.২৩ মিনিট থেকে শুরু হবে। ৭ সেপ্টেম্বর রাত ১১টা থেকে ৮ সেপ্টেম্বর রাত ১২টা ২২ মিনিট পর্যন্ত সময়ের মধ্যে আকাশে লাল চাঁদ দেখা যাবে।
5/5

Published on Sept 7, 2025 6:00 PM
E-Paper

