Chinese dam over Brahmaputra: ব্রহ্মপুত্রের উপরে বাঁধের কাজ শুরু চিনের, খরচ ১৪.৪ লাখ কোটি, চাপ ভারত-বাংলাদেশের

তিব্বতে ব্রহ্মপুত্রের উপরে বাঁধের কাজ শুরু করল চিন। সেটি বিশ্বের বৃহত্তম বাঁধ হতে চলেছে। ওই বাঁধের জন্য খরচ পড়বে ১৪.৪ লাখ কোটি টাকার মতো। আর সেই বাঁধের ফলে চাপ বাড়তে পারে ভারত-বাংলাদেশের মতো ব্রহ্মপুত্রের নিম্ন অববাহিকায় অবস্থিত দেশের।

Published on: Jul 19, 2025 10:43 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
যদিও আনুষ্ঠানিকভাবে চিন যে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণের কাজ শুরু করেছে, তা নিয়ে আপাতত ভারত আপাতত কোনও মন্তব্য করেনি। গত ফেব্রুয়ারিতে সংসদের অধিবেশনে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, পুরো বিষয়টি উপরে নজর রাখছে ভারত সরকার। যাতে ভারতের স্বার্থ সুরক্ষিত থাকে, সেজন্য যাবতীয় পদক্ষেপ করা হচ্ছে বলেও আশ্বাস দিয়েছিল নরেন্দ্র মোদী সরকার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 19, 2025 10:43 PM

যদিও আনুষ্ঠানিকভাবে চিন যে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণের কাজ শুরু করেছে, তা নিয়ে আপাতত ভারত আপাতত কোনও মন্তব্য করেনি। গত ফেব্রুয়ারিতে সংসদের অধিবেশনে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, পুরো বিষয়টি উপরে নজর রাখছে ভারত সরকার। যাতে ভারতের স্বার্থ সুরক্ষিত থাকে, সেজন্য যাবতীয় পদক্ষেপ করা হচ্ছে বলেও আশ্বাস দিয়েছিল নরেন্দ্র মোদী সরকার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

2/5
এমনিতে যে জায়গায় ওই বাঁধ তৈরি করছে চিন, তা ভূতাত্ত্বিক দিক থেকে অত্যন্ত বিপজ্জনক জায়গা। মাঝেমধ্যেই ভূমিকম্পের ঘটনা ঘটেছে। যদিও চিনের দাবি, কোনও কিছুই বাঁধ নির্মাণের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়াবে। যে বাঁধ নির্মাণের কাজে ১৬৭.৮ বিলিয়ন মার্কিন ডলার খরচ হবে বলে অনুমান করা হচ্ছে। ভারতীয় মুদ্রায় যে অঙ্কটা হল প্রায় ১৪.৫ লাখ কোটি টাকা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 19, 2025 10:43 PM

এমনিতে যে জায়গায় ওই বাঁধ তৈরি করছে চিন, তা ভূতাত্ত্বিক দিক থেকে অত্যন্ত বিপজ্জনক জায়গা। মাঝেমধ্যেই ভূমিকম্পের ঘটনা ঘটেছে। যদিও চিনের দাবি, কোনও কিছুই বাঁধ নির্মাণের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়াবে। যে বাঁধ নির্মাণের কাজে ১৬৭.৮ বিলিয়ন মার্কিন ডলার খরচ হবে বলে অনুমান করা হচ্ছে। ভারতীয় মুদ্রায় যে অঙ্কটা হল প্রায় ১৪.৫ লাখ কোটি টাকা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

3/5
আর সেই বাঁধের জেরে ব্রহ্মপুত্রের নিম্ন উপত্যকায় অবস্থিত ভারত এবং বাংলাদেশের মতো দেশের উদ্বেগ বাড়তে চলেছে। কারণ যেখানে বাঁধটি তৈরি করা হচ্ছে, সেখানে ব্রহ্মপুত্র বড়সড় বাঁক নিয়ে ভারতের অরুণাচল প্রদেশ, অসম হয়ে বাংলাদেশে বয়ে গিয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, ওই বাঁধ তৈরি হয়ে গেলে কার্যত চিনের হাতেই ব্রহ্মপুত্রের জলপ্রবাহের রিমোট কন্ট্রোল চলে যাবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 19, 2025 10:43 PM

আর সেই বাঁধের জেরে ব্রহ্মপুত্রের নিম্ন উপত্যকায় অবস্থিত ভারত এবং বাংলাদেশের মতো দেশের উদ্বেগ বাড়তে চলেছে। কারণ যেখানে বাঁধটি তৈরি করা হচ্ছে, সেখানে ব্রহ্মপুত্র বড়সড় বাঁক নিয়ে ভারতের অরুণাচল প্রদেশ, অসম হয়ে বাংলাদেশে বয়ে গিয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, ওই বাঁধ তৈরি হয়ে গেলে কার্যত চিনের হাতেই ব্রহ্মপুত্রের জলপ্রবাহের রিমোট কন্ট্রোল চলে যাবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)

4/5
তাঁদের মতে, ওই বাঁধের কারণে যখন ইচ্ছা হবে, যতটা ইচ্ছা হবে, ব্রহ্মপুত্র নদের ততটাই জল ছাড়তে পারবে চিন। বিশেষত দিল্লি এবং বেজিংয়ের মধ্যে যদি সংঘাত বৃদ্ধি পায়, তাহলে ভারতের বিভিন্ন এলাকা ভেসে যেতে পারে। বিপদে পড়তে পারে বাংলাদেশও। কারণ শুখা মরশুমে চিন জলও আটকে রাখতে পারে। উল্লেখ্য, অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্রের উপরে বাঁধ তৈরি করছে ভারত। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 19, 2025 10:43 PM

তাঁদের মতে, ওই বাঁধের কারণে যখন ইচ্ছা হবে, যতটা ইচ্ছা হবে, ব্রহ্মপুত্র নদের ততটাই জল ছাড়তে পারবে চিন। বিশেষত দিল্লি এবং বেজিংয়ের মধ্যে যদি সংঘাত বৃদ্ধি পায়, তাহলে ভারতের বিভিন্ন এলাকা ভেসে যেতে পারে। বিপদে পড়তে পারে বাংলাদেশও। কারণ শুখা মরশুমে চিন জলও আটকে রাখতে পারে। উল্লেখ্য, অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্রের উপরে বাঁধ তৈরি করছে ভারত। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)

5/5
আনুষ্ঠানিকভাবে তিব্বতে ব্রহ্মপুত্রের উপরে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণের কাজ শুরু করল চিন। শনিবার চিনের সরকারি সংবাদসংস্থা শিনহুয়ার তরফে জানানো হয়েছে, ইয়ার্লুং সাংপো নদের নিম্ন উপত্যকায় (স্থানীয় ভাষায় ব্রহ্মপুত্রের নাম এবং ব্রহ্মপুত্রের উচ্চ উপত্যকা) অবস্থিত তিব্বত স্বশাসিত অঞ্চলের নিংচির মেনলিং জলবিদ্যুৎ কেন্দ্রের কাছে সেই বাঁধ নির্মাণের কাজ সূচনা করেছেন চিনের প্রধানমন্ত্রী লি কুয়াং। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 19, 2025 10:43 PM

আনুষ্ঠানিকভাবে তিব্বতে ব্রহ্মপুত্রের উপরে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণের কাজ শুরু করল চিন। শনিবার চিনের সরকারি সংবাদসংস্থা শিনহুয়ার তরফে জানানো হয়েছে, ইয়ার্লুং সাংপো নদের নিম্ন উপত্যকায় (স্থানীয় ভাষায় ব্রহ্মপুত্রের নাম এবং ব্রহ্মপুত্রের উচ্চ উপত্যকা) অবস্থিত তিব্বত স্বশাসিত অঞ্চলের নিংচির মেনলিং জলবিদ্যুৎ কেন্দ্রের কাছে সেই বাঁধ নির্মাণের কাজ সূচনা করেছেন চিনের প্রধানমন্ত্রী লি কুয়াং। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)

Related Photos