CIA on Iran: ইরানের পরমাণু কেন্দ্রে হামলা ইস্যুতে ট্রাম্পকে স্বস্তি দিতে এগিয়ে এল CIA? সামনে নয়া দাবি

এর আগে রিপোর্টে দাবি করা হয়েছিল, মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার মূল্যায়ন অনুযায়ী, ইরানের পরমাণু পরিকাঠামোগুলি পুরোপুরি ধ্বংস হয়নি। তবে এবার সিআইএ প্রধান এই ইস্যুতে মুখ খুললেন।

Published on: Jun 26, 2025 10:12 AM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
এর আগে রিপোর্টে দাবি করা হয়েছিল, মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (ডিআইএ) প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পারমাণবিক সক্ষমতা মাত্র কয়েক মাস পিছিয়ে গেছে মার্কিন হামলায়। তা পুরোপুরি নির্মূল করা হয়নি। মূল্যায়ন অনুসারে, ২২ জুনের হামলায় ফোরদো, নাতাঞ্জ এবং ইসফাহানের সাইটগুলিতে যথেষ্ট ক্ষতি হয়েছে। তবে ইরানের পারমাণবিক পরিকাঠামো মূলত অক্ষত রয়েছে।   (AFP)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 26, 2025 10:12 AM

এর আগে রিপোর্টে দাবি করা হয়েছিল, মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (ডিআইএ) প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পারমাণবিক সক্ষমতা মাত্র কয়েক মাস পিছিয়ে গেছে মার্কিন হামলায়। তা পুরোপুরি নির্মূল করা হয়নি। মূল্যায়ন অনুসারে, ২২ জুনের হামলায় ফোরদো, নাতাঞ্জ এবং ইসফাহানের সাইটগুলিতে যথেষ্ট ক্ষতি হয়েছে। তবে ইরানের পারমাণবিক পরিকাঠামো মূলত অক্ষত রয়েছে। (AFP)

2/5
ইরানের পরমাণু কাঠামোগুলির ওপর যে আমেরিকা হামলা করল, তাতে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে? এই নিয়ে ধোয়াঁশার অন্ত নেই। এরই মাঝে সম্প্রতি আবার সিএনএন এবং নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টে দাবি করা হয়, পেন্টাগনের গোয়েন্দাদের মূল্যায়ন অনুযায়ী, ইরানের পরমাণু স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস হয়নি। এরই মাঝে এবার এই ইস্যুতে মুখ খুলল সিআইএ।   (AFP)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 26, 2025 10:12 AM

ইরানের পরমাণু কাঠামোগুলির ওপর যে আমেরিকা হামলা করল, তাতে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে? এই নিয়ে ধোয়াঁশার অন্ত নেই। এরই মাঝে সম্প্রতি আবার সিএনএন এবং নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টে দাবি করা হয়, পেন্টাগনের গোয়েন্দাদের মূল্যায়ন অনুযায়ী, ইরানের পরমাণু স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস হয়নি। এরই মাঝে এবার এই ইস্যুতে মুখ খুলল সিআইএ। (AFP)

3/5
বুধবার সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফ দাবি করেছেন যে নতুন গোয়েন্দা তথ্যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে সাম্প্রতিক মার্কিন বিমান হামলার ফলে ইরানের পারমাণবিক অবকাঠামোর মারাত্মক ক্ষতি হয়েছে। র‍্যাটক্লিফ বলেছেন যে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য অনুযায়ী, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইরানি পারমাণবিক স্থাপনা ধ্বংস করা হয়েছে এবং সেগুলি পুনর্নির্মাণ করতে বছরের পর বছর সময় লাগবে ইরানের। এরই সঙ্গে তিনি আরও দাবি করেছেন, এই বিষয়ে সিআইএ আরও তথ্য সংগ্রহ করছে।   (AFP)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 26, 2025 10:12 AM

বুধবার সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফ দাবি করেছেন যে নতুন গোয়েন্দা তথ্যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে সাম্প্রতিক মার্কিন বিমান হামলার ফলে ইরানের পারমাণবিক অবকাঠামোর মারাত্মক ক্ষতি হয়েছে। র‍্যাটক্লিফ বলেছেন যে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য অনুযায়ী, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইরানি পারমাণবিক স্থাপনা ধ্বংস করা হয়েছে এবং সেগুলি পুনর্নির্মাণ করতে বছরের পর বছর সময় লাগবে ইরানের। এরই সঙ্গে তিনি আরও দাবি করেছেন, এই বিষয়ে সিআইএ আরও তথ্য সংগ্রহ করছে। (AFP)

4/5
ইরানের ওপর হামলার পর থেকেই ট্রাম্প দাবি করে এসেছিলেন, ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি ধ্বংস করে দিয়েছে আমেরিকা। তবে বৃহস্পতিবার নেদারল্যান্ডসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইরানের পরমাণু কেন্দ্রগুলির ক্ষয়ক্ষতি নিয়ে নিজেও সংশয় প্রকাশ করেছিলেন ট্রাম্প। তিনি বলেছিলেন, হামলার বিষয়ে গোয়েন্দা তথ্য 'অসম্পূর্ণ'।   (via REUTERS)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 26, 2025 10:12 AM

ইরানের ওপর হামলার পর থেকেই ট্রাম্প দাবি করে এসেছিলেন, ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি ধ্বংস করে দিয়েছে আমেরিকা। তবে বৃহস্পতিবার নেদারল্যান্ডসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইরানের পরমাণু কেন্দ্রগুলির ক্ষয়ক্ষতি নিয়ে নিজেও সংশয় প্রকাশ করেছিলেন ট্রাম্প। তিনি বলেছিলেন, হামলার বিষয়ে গোয়েন্দা তথ্য 'অসম্পূর্ণ'। (via REUTERS)

5/5
তবে এর কয়েক ঘণ্টা পরই ট্রুথ সোশ্যালে ফের নিজের পুরনো অবস্থানে ফিরে যান ট্রাম্প। ফের একবার সিএনএন এবং নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টকে ভুয়ো বলে দাবি করেন ট্রাম্প। পোস্টে ট্রাম্প লেখেন, 'ইরানে হামলা চালানোর জন্য বোমারু বিমান ওড়ানো মহান আমেরিকান পাইলটরা খুবই হতাশ। শত্রু এলাকার ওপর দিয়ে বিপজ্জনকভাবে ৩৬ ঘণ্টা উড়ে এসেছেন তাঁরা। আর এখানে আসার দু'দিন পর তাঁদের সিএনএন এবং দ্য নিউ ইয়র্ক টাইমসের ফেক নিউজ পড়তে হচ্ছে।'  (via REUTERS)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 26, 2025 10:12 AM

তবে এর কয়েক ঘণ্টা পরই ট্রুথ সোশ্যালে ফের নিজের পুরনো অবস্থানে ফিরে যান ট্রাম্প। ফের একবার সিএনএন এবং নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টকে ভুয়ো বলে দাবি করেন ট্রাম্প। পোস্টে ট্রাম্প লেখেন, 'ইরানে হামলা চালানোর জন্য বোমারু বিমান ওড়ানো মহান আমেরিকান পাইলটরা খুবই হতাশ। শত্রু এলাকার ওপর দিয়ে বিপজ্জনকভাবে ৩৬ ঘণ্টা উড়ে এসেছেন তাঁরা। আর এখানে আসার দু'দিন পর তাঁদের সিএনএন এবং দ্য নিউ ইয়র্ক টাইমসের ফেক নিউজ পড়তে হচ্ছে।' (via REUTERS)

Related Photos