Country Championship 2025: টেস্ট দলে রাখা হয়নি, সেই ইংল্যান্ডেই ৮৭ রান ভারতীয় তারকার, গম্ভীরদের বার্তা?
ইংল্যান্ডে ভারত এখন টেস্ট সিরিজ খেলছে। সেই দলে রাখা হয়নি। আর তারইমধ্যে ইংল্যান্ডে নেমেই দুর্দান্ত ইনিংস খেললেন ভারতীয় তারকা। কাউন্টি অভিষেকেই তাঁর ব্যাট থেকে সেই দারুণ ইনিংস এল। আর ইনিংসের মাধ্যমে গৌতম গম্ভীরদের বার্তা দিলেন?
1 / 5
Published on Jun 23, 2025 06:55 pm IST
টিম ইন্ডিয়া যখন হেডিংলেতে টেস্ট খেলছে, সেইসময় ইংল্যান্ডে অর্ধশতরান করলেন ভারতীয় তারকা। কাউন্টি অভিষেকেই নটিংহ্যামশায়ারের হয়ে মাত্র ৯৮ বলে ৮৭ রানের ঝকঝকে ইনিংস খেলেন ইশান কিষান। তাঁর ইনিংস সাজানো ছিল ১২টি চার এবং একটি ছক্কায়। যেরকম খেলছিলেন, তাতে নিশ্চিত শতরানটা মাঠে ফেলে আসেন ঝাড়খণ্ড তথা সানরাইজার্স হায়দরাবাদের তারকা ক্রিকেটার। (ছবি সৌজন্যে এক্স)
2 / 5
Published on Jun 23, 2025 06:55 pm IST
শুক্রবারই নটিংহ্যামশায়ারের হয়ে স্বাক্ষর করেন ইশান। আসলে নটিংহ্যামশায়ারে খেলেন দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার-ব্যাটার কাইল ভেরেইন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের হয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে দুটি টেস্টে খেলবে দক্ষিণ আফ্রিকা। সেই সিরিজের জন্য নটিংহ্যামশায়ারের দুটি ম্যাচ খেলতে পারবেন না প্রোটিয়া তারকা। সেই পরিস্থিতিতে ইশানকে দু'ম্যাচের জন্য স্বাক্ষর করিয়েছে নটিংহ্যামশায়ার। (ছবি সৌজন্যে এক্স @TrentBridge)
3 / 5
Published on Jun 23, 2025 06:55 pm IST
আর সেই পরিস্থিতিতে টেন্টব্রিজে ইয়র্কশায়ারের বিরুদ্ধে তাঁকে প্রথম একাদশে রেখেছে নটিংহ্যামশায়ার। দ্বিতীয় দিনের লাঞ্চে নটিংহ্যামশায়ারের স্কোর আট উইকেটে ৪৫৩ রান। তখনও পর্যন্ত নটিংহ্যামশায়ারের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন ইশান। সর্বোচ্চ ৯৬ রান করেছেন বেন স্লেটার। কোনও ব্যাটারই এখনও পর্যন্ত শতরান করতে পারেননি। (ছবি সৌজন্যে এক্স @TrentBridge)
4 / 5
Published on Jun 23, 2025 06:55 pm IST
আর ইশান এমন একটা সময় সেই ইনিংস খেললেন, যখন ভারতের কোনও ফর্ম্যাটের দলের ধারেকাছেও তাঁকে রাখা হয়নি। ভারতের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন ২০২৩ সালের নভেম্বরে। তারপর থেকে তাঁকে ভারতের জার্সি গায়ে তাঁকে মাঠে দেখা যায়নি। ভারতীয় বোর্ডের চুক্তিতে ‘সি’ ক্যাটেগরিতে রাখা হয়েছে ইশানকে। যিনি এবার আইপিএলে খুব একটা খারাপ ছন্দে ছিলেন না। (ছবি সৌজন্যে এক্স @TrentBridge)
5 / 5
Published on Jun 23, 2025 06:55 pm IST
E-Paper

