বাড়ছে সুস্থতার হার, ধীরে ধীরে করোনা আক্রান্তের সংখ্যা কমছে দেশে! বাংলার কী হাল?
গোটা দেশে বর্তমানে ৪০০০ ছাপিয়ে গিয়েছে কোভিড আক্রান্তের সংখ্যা। কিন্তু একই সঙ্গে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। অর্থাৎ সুস্থ হওয়ার হার বাড়ছে।
Published on: Jun 4, 2025 8:04 PM IST
1/5

Published on Jun 4, 2025 8:04 PM
গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু সারা দেশে হয়েছে ৭ জনের। এর মধ্যে দিল্লিতে ১ জন, মহারাষ্ট্রে ৪ জন, তামিলনাডুতে ১ জন ও গুজরাটে ১ জন মারা গিয়েছেন করোনা আক্রান্ত হয়ে।
2/5

Published on Jun 4, 2025 8:04 PM
বুধবারই খবর এসেছে উত্তরবঙ্গ মেডিকেলের এক চিকিৎসকের কোভিড আক্রান্ত হওয়ার। কিন্তু এর মধ্যে সারা দেশের সার্বিক পরিস্থিতি বেশ সন্তোষজনক। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, কোভিড আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে কমছে।
3/5

Published on Jun 4, 2025 8:04 PM
করোনা ভাইরাসের সংক্রমণ হাঁচি, কাশি ইত্যাদির মধ্যে দিয়ে ছড়ায়। এছাড়াও, কোনও সংক্রমিত স্থানে হাত দিয়ে মুখে হাত দিলেও কোভিড হতে পারে। তাই নিয়মিত হাত ধোয়া ও মুখে হাত না দেওয়ার অভ্যাস ফিরিয়ে আনার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। (Freepik)
4/5

Published on Jun 4, 2025 8:04 PM
এর পাশাপাশি সোশাল ডিসট্যান্সিংয়েও জোর দেওয়া হচ্ছে। ভিড়ের মধ্যে যাতায়াত কমাতে বলা হচ্ছে। নিয়ম করে মাস্ক পরার অভ্যাস করতে বলা হচ্ছে। কারণ মাস্ক করোনা ভাইরাসকে অনেকটাই প্রতিহত করতে পারে। (Hindustan Times)
5/5

Published on Jun 4, 2025 8:04 PM
E-Paper

