CRPF Pak Spy Kolkata Link Details Update: সিআরপিএফ জওয়ানের গুপ্তচরবৃত্তিকাণ্ডে কলকাতায় ৩ জায়গায় হানা, ২ জনকে তলব NIA-র
রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির ঘটনার তদন্তের পরিপ্রেক্ষিতে কলকাতায় ৩ জায়গায় হানা দিয়েছিল এনআইএ। সেই ঘটনায় একজনকে জেরা করে ছেড়ে দেওয়া হয়েছে। সোমবার তলব করা হয়েছে আরও ২ জনকে। জানুন বিস্তারিত।
Published on: Jun 1, 2025 12:48 PM IST
1/4

Published on Jun 1, 2025 12:48 PM
জানা গিয়েছে, কলকাতার তিনটি জায়গায় তল্লাশি চালানো হয়েছে। পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি করা এক সিআরপিএফ জওয়ানকে সম্প্রতি গ্রেফতার করেছিলেন গোয়েন্দারা। ধৃত সেই মোতি লাল জাটের সঙ্গে যোগ থাকার জেরেই কলকাতার তিন জায়গায় তল্লাশি চালানো হয়। নিউজ ১৮-এর রিপোর্ট অনুযায়ী, কলকাতার আলিপুরের একটি দোকান, মোমিনপুরের একটি ট্রাভেল এজেন্সি এবং তোপসিয়ায় একটি হোটেলে হানা দিয়েছিল এআইএ। এই ঘটনায় ২ জনকে তলবও করেছে এনআইএ।
2/4

Published on Jun 1, 2025 12:48 PM
সন্ত্রাস-সম্পর্কিত একটি মামলায় জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) ৮টি রাজ্যে তল্লাশি চালায় ৩১ মে। জানা গিয়েছে, দিল্লি, হরিয়ানা, পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ, ছত্তিশগড়, মহারাষ্ট্র, রাজস্থান এবং অসমের ১৫টি স্থানে তল্লাশি চালায়। রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির ঘটনার তদন্তের পরিপ্রেক্ষিতে এই তল্লাশি অভিযান চালানো হয়েছিল।
3/4

Published on Jun 1, 2025 12:48 PM
এদিকে তোপসিয়ার মহম্মদ ওয়াকিলকেও তলব করেছিল এনআইএ। দাবি করা হচ্ছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে গোপন নথি পাকিস্তানে পাঠানোর ঘটনায় মহম্মদ ওয়াকিলকে জেরা করা হয়েছিল। পরে এনআইএ ছেড়ে দেয় তাকে। এদিকে এই লেনদেনের সঙ্গে যোগ থাকার অভিযোগে মহম্মদ এজাজকে সোমবার এনআইএ তলব করেছে বলে জানা গিয়েছে।
4/4

Published on Jun 1, 2025 12:48 PM
E-Paper

