ভরা লাল কাঁকড়া, কলকাতা থেকে ৩ ঘণ্টা দূরের এই বিচে থাকা-খাওয়া ৬০০ টাকায়, জলের দরে সমুদ্র-দর্শন, এখনই ছকে নিন প্ল্যান

গরমের ছুটিতে কম বাজেটে সমুদ্রের ধারে থাকার কথা ভাবছেন। চলে আসুন বাড়ির কাছের এই সমুদ্র সৈকতে। মাত্র ৬০০ টাকায় হয়ে যাবে থাকা ও খাওয়া।

Published on: Jun 6, 2025 8:43 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/9
কলকাতা থেকে দূরত্ব মাত্র ঘণ্টা তিনেকের। একেবারে মন্দারমণি সংলগ্ন এই বিচ। তবে এখনও অনেকেই এর খোঁজ জানেন না বলে, ভিড় তুলনামূলকভাবে কম। সঙ্গে থাকা-খাওয়ার বাজেটও সাধ্যের মধ্যে। আর এটি হল দক্ষিণ পুরুষোত্তমপুর সমুদ্র সৈকত।  expand-iconView Photos in a new improved layout
Published on Jun 6, 2025 8:43 PM

কলকাতা থেকে দূরত্ব মাত্র ঘণ্টা তিনেকের। একেবারে মন্দারমণি সংলগ্ন এই বিচ। তবে এখনও অনেকেই এর খোঁজ জানেন না বলে, ভিড় তুলনামূলকভাবে কম। সঙ্গে থাকা-খাওয়ার বাজেটও সাধ্যের মধ্যে। আর এটি হল দক্ষিণ পুরুষোত্তমপুর সমুদ্র সৈকত।

2/9
লাল কাঁকড়ার দেশে ঘুরতে যাবেন? যেখানে লোক নেই বললেই চলে। প্রকৃতিকে মন ভরে উপভোগ করতে পারবেন সেখানে। আর সঙ্গে মাত্র ৬০০ টাকায় সকালের জলখাবার থেকে লাঞ্চ-বিকেলের টিফিন আর ডিনার, সবটা করবেন পেট ভরে। ১ বা ২ দিন কাটানোর জন্য আর কী চাই!  expand-iconView Photos in a new improved layout
Published on Jun 6, 2025 8:43 PM

লাল কাঁকড়ার দেশে ঘুরতে যাবেন? যেখানে লোক নেই বললেই চলে। প্রকৃতিকে মন ভরে উপভোগ করতে পারবেন সেখানে। আর সঙ্গে মাত্র ৬০০ টাকায় সকালের জলখাবার থেকে লাঞ্চ-বিকেলের টিফিন আর ডিনার, সবটা করবেন পেট ভরে। ১ বা ২ দিন কাটানোর জন্য আর কী চাই!

3/9
তা কলকাতা থেকে কীভাবে আসবেন এই পুরুষোত্তমপুর সি বিচে? ট্রেনে করে চলে আসুন কাঁথি। সেখান থেকে অটো বা গাড়ি ভাড়া করে চলে আসতে পারবেন পুরুষোত্তমপুর। আর বাসে করে এলে নামুন চাউলখোলা। ওখান থেকেও পেয়ে যাবেন পুরুষোত্তমপুর আসার টোটো বা টোটো।  expand-iconView Photos in a new improved layout
Published on Jun 6, 2025 8:43 PM

তা কলকাতা থেকে কীভাবে আসবেন এই পুরুষোত্তমপুর সি বিচে? ট্রেনে করে চলে আসুন কাঁথি। সেখান থেকে অটো বা গাড়ি ভাড়া করে চলে আসতে পারবেন পুরুষোত্তমপুর। আর বাসে করে এলে নামুন চাউলখোলা। ওখান থেকেও পেয়ে যাবেন পুরুষোত্তমপুর আসার টোটো বা টোটো।

4/9
আশ্রমের বাসিন্দারা অংশ নিতে পারবেন আশ্রমের পুজো-আরতিতেও। একদিকে প্রকৃতি, আরেকদিকে আধ্যাত্মিকতা, একদম অন্যরকম অভিজ্ঞতা নিয়ে ফিরবেন নিঃসন্দেহে। চাইলে এখানে থেকেই ঘুরে নিতে পারেন দীঘা, মন্দারমণিও।  expand-iconView Photos in a new improved layout
Published on Jun 6, 2025 8:43 PM

আশ্রমের বাসিন্দারা অংশ নিতে পারবেন আশ্রমের পুজো-আরতিতেও। একদিকে প্রকৃতি, আরেকদিকে আধ্যাত্মিকতা, একদম অন্যরকম অভিজ্ঞতা নিয়ে ফিরবেন নিঃসন্দেহে। চাইলে এখানে থেকেই ঘুরে নিতে পারেন দীঘা, মন্দারমণিও।

5/9
পুরুষোত্তমপুর সমুদ্র সৈকতকে বলা হয় লাল কাঁকড়াদের বিচ। পরপর সাজানো আছে জেলেনৌকা। চলছে মাছ ধরা। কোলাহল নেই। নোনা হাওয়া, হলুদ বালি, এমনকী ঢেউও বেশ শান্ত। তাই মন ভরে স্নানও করতে পারবেন এখানে।  expand-iconView Photos in a new improved layout
Published on Jun 6, 2025 8:43 PM

পুরুষোত্তমপুর সমুদ্র সৈকতকে বলা হয় লাল কাঁকড়াদের বিচ। পরপর সাজানো আছে জেলেনৌকা। চলছে মাছ ধরা। কোলাহল নেই। নোনা হাওয়া, হলুদ বালি, এমনকী ঢেউও বেশ শান্ত। তাই মন ভরে স্নানও করতে পারবেন এখানে।

6/9
কোথায় থাকবেন? ভাবছেন ৬০০ টাকায় কীভাবে হবে খাওয়া-দাওয়া? পুরুষোত্তমপুর সমুদ্র সৈকতেই আছে রামকৃষ্ণ মিশন। সেখানে থাকা-খাওয়ার সুবন্দোবস্ত পেয়ে যাবেন। সকাল সাড়ে ৬টায় চা, ৮টায় ব্রেকফাস্ট, তারপর দুপুর ২টোয় লাঞ্চ, বিকেলে টিফিন, রাত ৯টায় ডিনার। পেটপুরে খাওয়াদাওয়া। আশ্রমের ঘরগুলিও পরিষ্কার-পরচ্ছন্ন।  expand-iconView Photos in a new improved layout
Published on Jun 6, 2025 8:43 PM

কোথায় থাকবেন? ভাবছেন ৬০০ টাকায় কীভাবে হবে খাওয়া-দাওয়া? পুরুষোত্তমপুর সমুদ্র সৈকতেই আছে রামকৃষ্ণ মিশন। সেখানে থাকা-খাওয়ার সুবন্দোবস্ত পেয়ে যাবেন। সকাল সাড়ে ৬টায় চা, ৮টায় ব্রেকফাস্ট, তারপর দুপুর ২টোয় লাঞ্চ, বিকেলে টিফিন, রাত ৯টায় ডিনার। পেটপুরে খাওয়াদাওয়া। আশ্রমের ঘরগুলিও পরিষ্কার-পরচ্ছন্ন।

7/9
তবে কেউ যদি মনে করেন, রামকৃষ্ণমিশন ছাড়া অন্য কোথাও থাকবেন, তাহলেও বিচের ধারে পেয়ে যাবেন একাধিক বিচ স্টে। যদিও তার খরচ অনেকটাই বেশি। দিনপ্রতি আড়াই থেকে তিন হাজার পড়ে যাবে দু জনের।  expand-iconView Photos in a new improved layout
Published on Jun 6, 2025 8:43 PM

তবে কেউ যদি মনে করেন, রামকৃষ্ণমিশন ছাড়া অন্য কোথাও থাকবেন, তাহলেও বিচের ধারে পেয়ে যাবেন একাধিক বিচ স্টে। যদিও তার খরচ অনেকটাই বেশি। দিনপ্রতি আড়াই থেকে তিন হাজার পড়ে যাবে দু জনের।

8/9
ভয় নেই, এখানে থাকলে মোটেও নিরামিষ খেতে হবে না আপনাকে। আমিষ ও নিরামিষ দুই ধরনের খাবারের ব্যবস্থাই আছে। সকালে মাছ, রাতে ডিম। এমনকী, মাঝেমাঝে মাংসও রান্না হয়। আর সঙ্গে পেটপুরে খেতে পারবেন। মাথা পিছু ৬০০ টাকা দিতে হবে রামকৃষ্ণ মিশনকে। expand-iconView Photos in a new improved layout
Published on Jun 6, 2025 8:43 PM

ভয় নেই, এখানে থাকলে মোটেও নিরামিষ খেতে হবে না আপনাকে। আমিষ ও নিরামিষ দুই ধরনের খাবারের ব্যবস্থাই আছে। সকালে মাছ, রাতে ডিম। এমনকী, মাঝেমাঝে মাংসও রান্না হয়। আর সঙ্গে পেটপুরে খেতে পারবেন। মাথা পিছু ৬০০ টাকা দিতে হবে রামকৃষ্ণ মিশনকে।

9/9
কীভাবে বুকিং করবেন? 8116793234 / 8768435247 / 9735195378 / 9547558865 এই চারটি নম্বরে ফোন করে বুকিং করতে পারবেন আপনারা।  expand-iconView Photos in a new improved layout
Published on Jun 6, 2025 8:43 PM

কীভাবে বুকিং করবেন? 8116793234 / 8768435247 / 9735195378 / 9547558865 এই চারটি নম্বরে ফোন করে বুকিং করতে পারবেন আপনারা।

Related Photos