Dalai Lama's prophecy: 'আরও ৩০-৪০ বছর…', উত্তরসূরি জল্পনার মাঝে ৯০তম জন্মদিনে ভবিষ্যদ্বাণী দলাই লামার

দলাই লামার উত্তরসূরি কে হবে, তা কে বেছে নেবে? এই নিয়ে জল্পনা এবং টানাপোড়েনের অন্ত নেই। এরই মাঝে দলাই লামা নিজে দাবি করলেন, তিনি আর কত বছর বাঁচবেন…

Published on: Jul 6, 2025 10:36 AM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
এদিকে দলাই লামা ইহলোক ত্যাগ করলে উত্তরসূরি কে হবেন তা নিয়ে সম্প্রতি মুখ খুলেছিলেন তিব্বতি ধর্মগুরু নিজেই। তিনি জানান, পরবর্তী দলাই লামার মনোনয়নের দায়িত্ব গাহদেন ফোড্রাং ট্রাস্টের হাতে। যা শুনে বেজায় খাপ্পা চিন। এদিকে ভারত এই ইস্যুতে নাক না গলানোর বার্তা দিয়ে কার্যত দলাই লামাকেই সমর্থন করেছে।   (AFP)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 6, 2025 10:36 AM

এদিকে দলাই লামা ইহলোক ত্যাগ করলে উত্তরসূরি কে হবেন তা নিয়ে সম্প্রতি মুখ খুলেছিলেন তিব্বতি ধর্মগুরু নিজেই। তিনি জানান, পরবর্তী দলাই লামার মনোনয়নের দায়িত্ব গাহদেন ফোড্রাং ট্রাস্টের হাতে। যা শুনে বেজায় খাপ্পা চিন। এদিকে ভারত এই ইস্যুতে নাক না গলানোর বার্তা দিয়ে কার্যত দলাই লামাকেই সমর্থন করেছে। (AFP)

2/5
আজ দলাই লামার ৯০তম জন্মদিন। এরই মাঝে তাঁর উত্তরসূরি ইস্যুতে শুরু হয়েছে জোর চর্চা। এরই মাঝে জন্মদিনের প্রাক্কালে নিজের বার্তায় দলাই লামা দাবি করলেন, 'আরও অন্তত ৩০-৪০ বছর তিনি বেঁচে থাকবেন।' গতকাল ম্যাকলডগঞ্জে দলাই লামার দীর্ঘায়ু কামনা করে প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই নিজের আয়ু নিয়ে ভবিষ্যদ্বাণী করেন তিব্বতি ধর্মগুরু।  (HT_PRINT)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 6, 2025 10:36 AM

আজ দলাই লামার ৯০তম জন্মদিন। এরই মাঝে তাঁর উত্তরসূরি ইস্যুতে শুরু হয়েছে জোর চর্চা। এরই মাঝে জন্মদিনের প্রাক্কালে নিজের বার্তায় দলাই লামা দাবি করলেন, 'আরও অন্তত ৩০-৪০ বছর তিনি বেঁচে থাকবেন।' গতকাল ম্যাকলডগঞ্জে দলাই লামার দীর্ঘায়ু কামনা করে প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই নিজের আয়ু নিয়ে ভবিষ্যদ্বাণী করেন তিব্বতি ধর্মগুরু। (HT_PRINT)

3/5
দলাই লামা বলেন, 'একাধিক ভবিষ্যদ্বাণী দেখে আমার মনে হচ্ছে আভালোকিতেশ্বরের আশীর্বাদ পেয়েছি। এখনও পর্যন্ত আমার পক্ষে যা যা করা সম্ভব সবটাই করেছি। আপনাদের প্রার্থনা বিফল হয়নি। আম আশা করছি, আরও ৩০-৪০ বছর ঈশ্বরের আশীর্বাদে আমি বেঁচে থাকতে পারব।'  (Pema Khandu-X)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 6, 2025 10:36 AM

দলাই লামা বলেন, 'একাধিক ভবিষ্যদ্বাণী দেখে আমার মনে হচ্ছে আভালোকিতেশ্বরের আশীর্বাদ পেয়েছি। এখনও পর্যন্ত আমার পক্ষে যা যা করা সম্ভব সবটাই করেছি। আপনাদের প্রার্থনা বিফল হয়নি। আম আশা করছি, আরও ৩০-৪০ বছর ঈশ্বরের আশীর্বাদে আমি বেঁচে থাকতে পারব।' (Pema Khandu-X)

4/5
এর আগে দলাই লামা উত্তরসূরি বাছাই ইস্যুতে কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু স্পষ্ট ভাষায় বলেন, 'যাঁরা দলাই লামার অনুসারী তাঁরা সকলেই জানেন, নির্ধারিত সংগঠনই তাঁর উত্তরসূরি বাছবেন। তিনি এবং সেই ট্রাস্ট ছাড়া অন্য আর কারও এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই।' এরপর চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং উলটে ভারতকে উদ্দেশ্য করে বলেন, 'প্রতিটি পদক্ষেপের ক্ষেত্রে সতর্ক থাকা উচিত ভারতের।' দলাই লামার উত্তরসূরি বাছাইয়ের বিষয়টি চিন নিজেদের অভ্যন্তরীণ বিষয় বলে দাবি করে থাকে।   (REUTERS)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 6, 2025 10:36 AM

এর আগে দলাই লামা উত্তরসূরি বাছাই ইস্যুতে কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু স্পষ্ট ভাষায় বলেন, 'যাঁরা দলাই লামার অনুসারী তাঁরা সকলেই জানেন, নির্ধারিত সংগঠনই তাঁর উত্তরসূরি বাছবেন। তিনি এবং সেই ট্রাস্ট ছাড়া অন্য আর কারও এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই।' এরপর চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং উলটে ভারতকে উদ্দেশ্য করে বলেন, 'প্রতিটি পদক্ষেপের ক্ষেত্রে সতর্ক থাকা উচিত ভারতের।' দলাই লামার উত্তরসূরি বাছাইয়ের বিষয়টি চিন নিজেদের অভ্যন্তরীণ বিষয় বলে দাবি করে থাকে। (REUTERS)

5/5
চিন সরকার হুঁশিয়ারি দিয়েছে, বেজিংয়ের অনুমোদন ছা়ড়া পঞ্চদশ দলাই লামার মনোনয়ন হবে না। চিনা বিদেশ মন্ত্রক দাবি করেছে, দলাই লামার পুনর্জন্ম, পাঞ্চেন লামা ও অন্যান্য বৌদ্ধ নেতাদের সোনার পাত্রে থাকা নাম থেকে বাছাই করা হবে, যা চিন সরকারের দ্বারা অনুমোদিত হবে। তবে এই ইস্যুতে দলাই লামার বক্তব্যকে সমর্থন করে নিজের অবস্থান স্পষ্ট করেছে ভারত।  (PTI)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 6, 2025 10:36 AM

চিন সরকার হুঁশিয়ারি দিয়েছে, বেজিংয়ের অনুমোদন ছা়ড়া পঞ্চদশ দলাই লামার মনোনয়ন হবে না। চিনা বিদেশ মন্ত্রক দাবি করেছে, দলাই লামার পুনর্জন্ম, পাঞ্চেন লামা ও অন্যান্য বৌদ্ধ নেতাদের সোনার পাত্রে থাকা নাম থেকে বাছাই করা হবে, যা চিন সরকারের দ্বারা অনুমোদিত হবে। তবে এই ইস্যুতে দলাই লামার বক্তব্যকে সমর্থন করে নিজের অবস্থান স্পষ্ট করেছে ভারত। (PTI)

Related Photos