দার্জিলিংয়ে শুরু হচ্ছে সামার ফেস্টিভাল! কতদিন চলবে? কী কী হবে?
দার্জিলিংয়ে শুরু হচ্ছে সামার ফেস্টিভাল। নানা ধরনের কর্মসূচি। বিস্তারিত জেনে নিন।
Published on: Jun 7, 2025 7:55 PM IST
1/6

Published on Jun 7, 2025 7:55 PM
প্রচন্ড গরম সমতলে। তবে মাঝেমধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। এসবের মধ্যেই একেবারে অন্য ছবি দার্জিলিং পাহাড়ে। এবারও দার্জিলিং হিমালয়ান রেলওয়ের সামার ফেস্টিভালের আয়োজন করা হচ্ছে। ৮ জুন থেকে শুরু হচ্ছে এই উৎসব। আগামী ১৫ জুন পর্যন্ত এই উৎসব চলবে। ঘুম রেল স্টেশনও সেজে উঠছে এই উৎসবের অঙ্গ হিসাবে।
2/6

Published on Jun 7, 2025 7:55 PM
এই উৎসবের অঙ্গ হিসাবে আয়োজিত হচ্ছে ইউনিভার্সাল মোশন আর্টস ফিল্ম ফেস্টিভাল ধ্রুমা। আগামী ১৪ জুন কার্শিয়াংয়ের আরপি বয়েজ হাইস্কুলে এই অনুষ্ঠানের আয়োজন করা হবে।
3/6

Published on Jun 7, 2025 7:55 PM
নানা ধরনের তথ্যচিত্র দেখানো হবে এই অনুষ্ঠানে। চলচ্চিত্র জগতের একাধিক পরিচিত মুখ উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে।
4/6

Published on Jun 7, 2025 7:55 PM
এই অনুষ্ঠানের অঙ্গ হিসাবে থাকছে অঙ্কন প্রতিযোগিতা। কার্শিয়াংয়ে ডিএইচআর-এর সদর দফতর এলিসিয়া প্যালেসে এই অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। এখানে নানা ধরনের প্রতিযোগিতার ব্যবস্থা থাকবে।
5/6

Published on Jun 7, 2025 7:55 PM
এই অনুষ্ঠানের মাধ্য়মে পর্যটকদের আকর্ষণ করতে সবরকম উদ্যোগ নেওয়া হচ্ছে। পাহাড়ের সংস্কৃতি, কৃষ্টি, পাহাড়ের নিজস্ব খাদ্য বৈচিত্রকেও তুলে ধরা হবে এই অনুষ্ঠানের মাধ্যমে।
6/6

Published on Jun 7, 2025 7:55 PM
E-Paper

