Air India Boeing 787: ফের এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার, মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির জেরে হংকংয়ে ফিরল দিল্লিগামী বিমান
আমদাবাদের দুর্ঘটনার কবলে পড়া এয়ার ইন্ডিয়ার বিমানটি ছিল বোয়িং ড্রিমলাইনার। আর ফের সেই বোয়িং ড্রিমলাইনারে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় মাঝ আকাশে। এর জেরে দিল্লিগামী বিমানটি ফিরে যায় হংকংয়ে।
Published on: Jun 16, 2025 1:45 PM IST
1/5
Published on Jun 16, 2025 1:45 PM
এর আগে আমদাবাদে বিধ্বংসী দুর্ঘটনার কবলে পড়া বিমানটিও ছিল বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার। সেই দুর্ঘটনার পর এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে জনরোষ বেড়েছে। পরিবার এবং শোকার্তরা এয়ারলাইনটির রক্ষণাবেক্ষণ এবং পাইলট প্রশিক্ষণ পদ্ধতিতে ত্রুটির বিষয়ে গভীর হতাশা এবং উদ্বেগ প্রকাশ করেছে। এদিকে বোয়িংয়ের বিমানের সুরক্ষা নিয়েও প্রশ্ন উঠেছে। (RYAN ZHANG via REUTERS)
2/5

Published on Jun 16, 2025 1:45 PM
এয়ার ইন্ডিয়ার কাছে থাকা সকল বোয়িং ড্রিমলাইনার খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিল ডিজিসিএ। কোনও বিমানে কোনও ত্রুটি বা রক্ষণাবেক্ষণের খামতি আছে কি না, তা দেখতে বলা হয়েছিল। এই আবহে আর্ধেকেরও বেশি ড্রিমলাইনার খতিয়ে দেখেছে এয়ার ইন্ডিয়া। বাকি বোয়িং ড্রিমলাইনারগুলিও শীঘ্রই পরীক্ষা করে দেখা হবে বলে জানিয়েছিল সংস্থাটি। (HT_PRINT)
3/5

Published on Jun 16, 2025 1:45 PM
এদিকে আমদাবাদ বিমান দুর্ঘটনার তদন্তের জন্য সরকার একটি উচ্চ পর্যায়ের প্যানেল গঠন করেছে। ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ), এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি) এবং স্বতন্ত্র বিমান চলাচল সুরক্ষা বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত এই তদন্ত কমিটি।
4/5

Published on Jun 16, 2025 1:45 PM
সোমবার হংকং থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির কথা জানায়। এই বিমানটিও বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ছিল। জানা যায়, ফ্লাইট এআই৩১৫ হংকং থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিল। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে সেটি ফের ফিরে যায় হংকংয়েই।
5/5

Published on Jun 16, 2025 1:45 PM
E-Paper

