Delhi University Syllabus: রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস থেকে পাক-চিন ও ইসলামের পাঠ্যক্রম বাদ দিতে পারে দিল্লি বিশ্ববিদ্যালয়

'পাকিস্তান ও বিশ্ব', 'সমসাময়িক বিশ্বে চিনের ভূমিকা', 'ইসলাম ও আন্তর্জাতিক সম্পর্ক', 'পাকিস্তান: রাষ্ট্র ও সমাজ' এবং 'ধর্মীয় জাতীয়তাবাদ ও রাজনৈতিক সহিংসতা' বিষয়গুলি বাদ দেওয়া হতে পারে দিল্লি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের কোর্স থেকে।

Published on: Jun 26, 2025 11:17 AM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যোগেশ সিং সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ২২ এপ্রিল পহেলগাঁও হামলার পর দিল্লি বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধানদের তাঁদের সিলেবাস থেকে পাকিস্তান সংক্রান্ত অপ্রয়োজনীয় অধ্যায় সরিয়ে ফেলতে বলা হয়েছিল। পাকিস্তানকে অযথা মহান দেখানো হয়, এমন বিষয়বস্তু পড়ানো হবে না দিল্লি বিশ্ববিদ্যালয়ে।   (Hindustan Times)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 26, 2025 11:17 AM

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যোগেশ সিং সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ২২ এপ্রিল পহেলগাঁও হামলার পর দিল্লি বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধানদের তাঁদের সিলেবাস থেকে পাকিস্তান সংক্রান্ত অপ্রয়োজনীয় অধ্যায় সরিয়ে ফেলতে বলা হয়েছিল। পাকিস্তানকে অযথা মহান দেখানো হয়, এমন বিষয়বস্তু পড়ানো হবে না দিল্লি বিশ্ববিদ্যালয়ে। (Hindustan Times)

2/5
দিল্লি বিশ্ববিদ্যালয়ের এমএ পলিটিক্যাল সায়েন্স কোর্স থেকে এই বিষয়গুলি বাদ দেওয়ার পদক্ষেপটি অবশ্য ভালো চোখে দেখছে না ফ্যাকাল্টি। তাঁরা যুক্তি দিয়েছিলেন, পড়ুয়াদের বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট বুঝতে সমস্যা হতে পারে। এই আবহে স্ট্যান্ডিং কমিটির সদস্য ডঃ মনামী সিনহা বলেন, যখন বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক বিষয়গুলি নিয়ে আলোচনা করা হচ্ছিল, তখন রাষ্ট্রবিজ্ঞানের পোস্ট গ্র্যাজুয়েট পাঠ্যক্রমটি 'উল্লেখযোগ্য স্ক্রুটিনির' আওতায় আসে।   (Hindustan Times)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 26, 2025 11:17 AM

দিল্লি বিশ্ববিদ্যালয়ের এমএ পলিটিক্যাল সায়েন্স কোর্স থেকে এই বিষয়গুলি বাদ দেওয়ার পদক্ষেপটি অবশ্য ভালো চোখে দেখছে না ফ্যাকাল্টি। তাঁরা যুক্তি দিয়েছিলেন, পড়ুয়াদের বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট বুঝতে সমস্যা হতে পারে। এই আবহে স্ট্যান্ডিং কমিটির সদস্য ডঃ মনামী সিনহা বলেন, যখন বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক বিষয়গুলি নিয়ে আলোচনা করা হচ্ছিল, তখন রাষ্ট্রবিজ্ঞানের পোস্ট গ্র্যাজুয়েট পাঠ্যক্রমটি 'উল্লেখযোগ্য স্ক্রুটিনির' আওতায় আসে। (Hindustan Times)

3/5
দিল্লি বিশ্ববিদ্যালয়ের এমএ রাষ্ট্রবিজ্ঞানের পাঠ্যক্রম থেকে পাকিস্তান, চিন, ইসলাম এবং রাজনৈতিক সহিংসতার উল্লেখ সরানো হতে পারে। 'পাকিস্তান ও বিশ্ব', 'সমসাময়িক বিশ্বে চিনের ভূমিকা', 'ইসলাম ও আন্তর্জাতিক সম্পর্ক', 'পাকিস্তান: রাষ্ট্র ও সমাজ' এবং 'ধর্মীয় জাতীয়তাবাদ ও রাজনৈতিক সহিংসতা' বিষয়গুলি বাদ দেওয়া হতে পারে সিলেবাস থেকে।   expand-iconView Photos in a new improved layout
Published on Jun 26, 2025 11:17 AM

দিল্লি বিশ্ববিদ্যালয়ের এমএ রাষ্ট্রবিজ্ঞানের পাঠ্যক্রম থেকে পাকিস্তান, চিন, ইসলাম এবং রাজনৈতিক সহিংসতার উল্লেখ সরানো হতে পারে। 'পাকিস্তান ও বিশ্ব', 'সমসাময়িক বিশ্বে চিনের ভূমিকা', 'ইসলাম ও আন্তর্জাতিক সম্পর্ক', 'পাকিস্তান: রাষ্ট্র ও সমাজ' এবং 'ধর্মীয় জাতীয়তাবাদ ও রাজনৈতিক সহিংসতা' বিষয়গুলি বাদ দেওয়া হতে পারে সিলেবাস থেকে।

4/5
তিনি তাঁর নোটে বলেছিলেন, 'পাকিস্তানকে বিশদভাবে অধ্যয়ন করা জরুরি কারণ, ভারতের বৈদেশিক নীতির চ্যালেঞ্জগুলির মধ্যে অন্যতম হল পাকিস্তান।' এদিকে তিনি চিনকে গ্লোবাল সাউথের একটি উদীয়মান খেলোয়াড় বলেও অভিহিত করেছিলেন এবং জোর দিয়েছিলেন যে কেন এটি চিন সংক্রান্ত বিষয় কোর্সে অন্তর্ভুক্ত করা গুরুত্বপূর্ণ। গণতান্ত্রিক শিক্ষক ফ্রন্টের (ডিটিএফ) সম্পাদক আভা দেবও এই পদক্ষেপের বিরোধিতা করেছেন এবং অ্যাকাডেমিক স্বায়ত্তশাসনের উপর জোর দিয়েছেন।   expand-iconView Photos in a new improved layout
Published on Jun 26, 2025 11:17 AM

তিনি তাঁর নোটে বলেছিলেন, 'পাকিস্তানকে বিশদভাবে অধ্যয়ন করা জরুরি কারণ, ভারতের বৈদেশিক নীতির চ্যালেঞ্জগুলির মধ্যে অন্যতম হল পাকিস্তান।' এদিকে তিনি চিনকে গ্লোবাল সাউথের একটি উদীয়মান খেলোয়াড় বলেও অভিহিত করেছিলেন এবং জোর দিয়েছিলেন যে কেন এটি চিন সংক্রান্ত বিষয় কোর্সে অন্তর্ভুক্ত করা গুরুত্বপূর্ণ। গণতান্ত্রিক শিক্ষক ফ্রন্টের (ডিটিএফ) সম্পাদক আভা দেবও এই পদক্ষেপের বিরোধিতা করেছেন এবং অ্যাকাডেমিক স্বায়ত্তশাসনের উপর জোর দিয়েছেন।

5/5
এছাড়া অ্যাকাডেমিক কাউন্সিলের নির্বাচিত সদস্য মিথুরাজ ধুসিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিতর্কের গুরুত্বের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। ওই আধিকারিক যুক্তি দিয়েছিলেন যে পাঠ্যক্রম পরিবর্তনের পরামর্শ দেওয়া যেতে পারে, তবে বিভাগগুলিকে সেগুলি কার্যকর করতে বাধ্য করা যায় না।   expand-iconView Photos in a new improved layout
Published on Jun 26, 2025 11:17 AM

এছাড়া অ্যাকাডেমিক কাউন্সিলের নির্বাচিত সদস্য মিথুরাজ ধুসিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিতর্কের গুরুত্বের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। ওই আধিকারিক যুক্তি দিয়েছিলেন যে পাঠ্যক্রম পরিবর্তনের পরামর্শ দেওয়া যেতে পারে, তবে বিভাগগুলিকে সেগুলি কার্যকর করতে বাধ্য করা যায় না।

Related Photos