WB Depression Rain Forecast Update: গভীর নিম্নচাপ কলকাতার কাছেই, মঙ্গলে বাংলার ১১ জেলায় ভারী বৃষ্টি, ঝড় কোথায় হবে?
আবহাওয়া অফিসের শেষ বুলেটিন অনুযায়ী কলকাতা ও বর্ধমানের কাছেই গভীর নিম্নচাপ অবস্থান করছে। সেই গভীর নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার পশ্চিমবঙ্গের ১১টি জেলায় ভারী বৃষ্টি হবে। ঝোড়ো হাওয়াও বইবে। আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? তা দেখে নিন।
Published on: Jul 14, 2025 9:04 PM IST
1/6

Published on Jul 14, 2025 9:04 PM
বুধবার দক্ষিণবঙ্গের সব জেলার অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে। বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গের সব জেলায় কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। (ছবি সৌজন্যে, সমীর জানা/হিন্দুস্তান টাইমস)
2/6

Published on Jul 14, 2025 9:04 PM
মঙ্গলবার উত্তরবঙ্গের পাঁচটি জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার) একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি (৭০ মিলিমিটার থেকে ১১০ মিলিমিটার) হবে। ওই পাঁচটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। (ছবি সৌজন্যে, সমীর জানা/হিন্দুস্তান টাইমস)
3/6

Published on Jul 14, 2025 9:04 PM
মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। প্রতিটি জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়ার অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। (ছবি সৌজন্যে, সমীর জানা/হিন্দুস্তান টাইমস)
4/6

Published on Jul 14, 2025 9:04 PM
বুধবার উত্তরবঙ্গের সব জেলার অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বৃহস্পতিবার এবং শুক্রবার প্রতিটি জেলার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং এবং শনিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হবে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলির অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/6

Published on Jul 14, 2025 9:04 PM
দক্ষিণ-পূর্ব গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপরে যে গভীর নিম্নচাপ আছে, তা ঘণ্টায় আট কিলোমিটার বেগে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। ভারতীয় মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, কলকাতার উত্তরে ৯০ কিলোমিটার ও বর্ধমানের পর্ব ৫০ কিমি দূরে অবস্থান করছে গভীর নিম্নচাপ। যা আগামী ২৪ ঘণ্টায় আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম অগ্রসর হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এপি)
6/6

Published on Jul 14, 2025 9:04 PM
E-Paper

