থাকবে সোনার ঝাঁটা, দিঘার জগন্নাথ মন্দিরের রথ যাবে মাসির বাড়ি, দেখুন ছবি

দিঘায় রথযাত্রার প্রস্তুতি একেবারে তুঙ্গে। মাসির বাড়ি যাবে রথ। দেখুন সেই প্রস্তুতির ছবি।

Published on: Jun 6, 2025 4:13 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/4
দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়েছে মাস খানেক আগে। আর এবার সামনেই রথযাত্রা। দিঘার মাটি নতুন তৈরি হওয়া জগন্নাথ মন্দিরের কাছ থেকে প্রথম গড়াবে জগন্নাথ দেবের রথের চাকা। সেই রথযাত্রাকে সর্বাঙ্গ সুন্দর করতে সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে। expand-iconView Photos in a new improved layout
Published on Jun 6, 2025 4:13 PM

দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়েছে মাস খানেক আগে। আর এবার সামনেই রথযাত্রা। দিঘার মাটি নতুন তৈরি হওয়া জগন্নাথ মন্দিরের কাছ থেকে প্রথম গড়াবে জগন্নাথ দেবের রথের চাকা। সেই রথযাত্রাকে সর্বাঙ্গ সুন্দর করতে সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে।

2/4
সূত্রের খবর, রথযাত্রা উপলক্ষে সাজিয়ে তোলা হচ্ছে দিঘা। এবার এই রথযাত্রার সূচনা করতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। পুরীর ধাঁচে সোনার ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করে এই রথযাত্রার সূচনা করা হবে। তিনটি বিশাল রথকে প্রস্তুত করা হয়েছে। সেই রথের চাকা গড়াবে দিঘার রাস্তায়। নিরাপত্তার যাবতীয় ব্যবস্থা করা হয়েছে। expand-iconView Photos in a new improved layout
Published on Jun 6, 2025 4:13 PM

সূত্রের খবর, রথযাত্রা উপলক্ষে সাজিয়ে তোলা হচ্ছে দিঘা। এবার এই রথযাত্রার সূচনা করতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। পুরীর ধাঁচে সোনার ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করে এই রথযাত্রার সূচনা করা হবে। তিনটি বিশাল রথকে প্রস্তুত করা হয়েছে। সেই রথের চাকা গড়াবে দিঘার রাস্তায়। নিরাপত্তার যাবতীয় ব্যবস্থা করা হয়েছে।

3/4
রথযাত্রার আগে থেকেই নানা ধর্মীয় আচার অনুষ্ঠান শুরু হবে দিঘাতে। ১২জুন স্নানযাত্রা উৎসব হবে। ২৬ জুন নবযৌবন ও নেত্র উৎসব হবে। ২৭ জুন রথযাত্রার মূল দিন। সেদিন নানা আচার অনুষ্ঠানের মধ্য়ে দিয়ে দিনটিকে পালন করা হবে।  expand-iconView Photos in a new improved layout
Published on Jun 6, 2025 4:13 PM

রথযাত্রার আগে থেকেই নানা ধর্মীয় আচার অনুষ্ঠান শুরু হবে দিঘাতে। ১২জুন স্নানযাত্রা উৎসব হবে। ২৬ জুন নবযৌবন ও নেত্র উৎসব হবে। ২৭ জুন রথযাত্রার মূল দিন। সেদিন নানা আচার অনুষ্ঠানের মধ্য়ে দিয়ে দিনটিকে পালন করা হবে।

4/4
দিঘা থানার কাছেই পুরনো মন্দিরকে মাসির বাড়ি বলে উল্লেখ করা হচ্ছে। সাতদিন এই মাসির বাড়িতেই থাকবে রথ। সূত্রের খবর, পাথরের বিগ্রহ জগন্নাথ মন্দিরেই থাকবে। নিম কাঠের মূর্তি থাকবে রথে।উজ্জ্বল পাল নামে বর্ধমানে বাসিন্দা ঘুরতে গিয়েছিলেন দিঘায়। তিনি বলেন, খুব ভালো লাগছে। মন্দিরটা খুব সুন্দর লেগেছে। রথের প্রস্তুতিও চলছে। অপর এক পর্যটক বলেন, দিঘায় রথযাত্রা হবে। খুব ভালো লাগছে। আগের থেকে দিঘা অনেক উন্নত হচ্ছে।  expand-iconView Photos in a new improved layout
Published on Jun 6, 2025 4:13 PM

দিঘা থানার কাছেই পুরনো মন্দিরকে মাসির বাড়ি বলে উল্লেখ করা হচ্ছে। সাতদিন এই মাসির বাড়িতেই থাকবে রথ। সূত্রের খবর, পাথরের বিগ্রহ জগন্নাথ মন্দিরেই থাকবে। নিম কাঠের মূর্তি থাকবে রথে।উজ্জ্বল পাল নামে বর্ধমানে বাসিন্দা ঘুরতে গিয়েছিলেন দিঘায়। তিনি বলেন, খুব ভালো লাগছে। মন্দিরটা খুব সুন্দর লেগেছে। রথের প্রস্তুতিও চলছে। অপর এক পর্যটক বলেন, দিঘায় রথযাত্রা হবে। খুব ভালো লাগছে। আগের থেকে দিঘা অনেক উন্নত হচ্ছে।

Related Photos