Digha-Panskura Local Train Timetable: পাঁশকুড়া-দিঘা লোকাল ট্রেন জুলাইয়েও চলবে, রথ-উল্টোরথে কখন ছাড়বে? রইল টাইমটেবিল
রথ এবং উল্টোরথের সময় দিঘার জগন্নাথ মন্দিরে যাওয়া আরও সহজ হয়ে গেল। কারণ জুলাইয়েও পাঁশকুড়া-দিঘা স্পেশাল লোকাল ট্রেন চালুর ঘোষণা করে দিল দক্ষিণ-পূর্ব রেল। সেই ট্রেন কতদিন চলবে? পাঁশকুড়া থেকে কখন ছাড়বে? কখন দিঘায় পৌঁছাবে? দেখে নিন টাইমটেবিল।
Published on: Jun 23, 2025 7:42 PM IST
1/5

Published on Jun 23, 2025 7:42 PM
০৮১১৮ ডাউন দিঘা-পাঁশকুড়া স্পেশাল লোকাল ট্রেনের টাইমটেবিল: আপ ট্রেনের মতো ডাউন লোকালও যাত্রাপথের প্রতিটি স্টেশনে স্টপেজ দেবে। দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, প্রতিদিন সকাল ৯ টা ৩০ মিনিটে দিঘা থেকে ছাড়বে পাঁশকুড়াগামী স্পেশাল লোকাল ট্রেন। আর পাঁশকুড়ায় পৌঁছাবে সকাল ১১ টা ৫০ মিনিটে। অর্থাৎ সময় লাগবে দু'ঘণ্টা ২০ মিনিট। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এক্স @sureshpprabhu)
2/5

Published on Jun 23, 2025 7:42 PM
আর যে সময়ের মধ্যে পাঁশকুড়া-দিঘা-পাঁশকুড়া স্পেশাল লোকাল ট্রেন চালানো হবে, তখন রথযাত্রা এবং উল্টোরথও পড়বে। রথযাত্রা পড়েছে ২৭ জুন। আর ৫ জুলাই উল্টোরথ পড়েছে। আর এবার ওই দু'দিন প্রচুর মানুষ দিঘার জগন্নাথ মন্দিরে যাবেন বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। সেই পরিস্থিতিতে পাঁশকুড়া-দিঘা-পাঁশকুড়া স্পেশাল লোকাল ট্রেনের ফলে নিত্যযাত্রীরা লাভবান হবে, তেমনই লাভ হবে পুণ্যার্থীদের। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
3/5

Published on Jun 23, 2025 7:42 PM
এমনিতে জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বাস পরিষেবা শুরু হয়েছে। কাটোয়া, পুরুলিয়ার মতো জায়গা থেকে চালু হয়েছে দিঘার সরকারি বাস। তাছাড়াও কলকাতা হয়ে উত্তরবঙ্গের ছ'টি জায়গা (কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, রায়গঞ্জ এবং মালদা) থেকে দিঘার বাসও চলাচল করছে। (ফাইল ছবি, সৌজন্যে এএনআই)
4/5

Published on Jun 23, 2025 7:42 PM
যে দাবিটা অনেকদিন ধরে করে আসছিলেন নিত্যযাত্রীরা, সেটা অবশেষে শুনল দক্ষিণ-পূর্ব রেল। আগামী ১০ জুলাই পর্যন্ত পাঁশকুড়া-দিঘা স্পেশাল লোকাল ট্রেন চালানোর ঘোষণা করা হল। সোমবার দক্ষিণ-পূর্ব রেলের তরফে বলা হয়েছে, 'যাত্রীদের দাবি মেনে ২৫ জুন (বুধবার) থেকে ১০ জুলাই (বৃহস্পতিবার) পর্যন্ত পাঁশকুড়া-দিঘা স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।' (ছবিটি প্রতীকী, সৌজন্যে ভারতীয় রেল)
5/5

Published on Jun 23, 2025 7:42 PM
E-Paper

