Dilip Ghosh Latest Update: বড় কোনও দায়িত্ব পাবেন দিলীপ? শমীকের সঙ্গে সাক্ষাতের পরই ডাক পেলেন দিল্লিতে
বিজেপির নবনিযুক্ত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে দেখা করে দিলীপ ঘোষ স্পষ্ট করে দিয়েছেন যে ভবিষ্যতে তিনি কোন ফুলে থাকবেন। এই আবহে এবার তাঁকে দিল্লিতে তলব করা হয়েছে। আজই রাজধানীর উদ্দেশে যাত্রা করবেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।
Published on: Jul 9, 2025 10:01 AM IST
1/5

Published on Jul 9, 2025 10:01 AM
তিনি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, তবে তিনি আজও প্রাসঙ্গিক। তিনি দিলীপ ঘোষ। গত কয়েকদিন ধরেই বাংলার রাজনীতিতে ঝড় তুলেছেন তিনি। তাঁর দলবদলের সম্ভাবনা নিয়ে জল্পনা তুঙ্গে। এরই মাঝে ৮ জুলাই বিজেপির অফিসে গিয়ে সদ্য নিযুক্ত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে দেখা করে এলেন দিলীপ ঘোষ। আর এরপরই আজ তিনি দিল্লিতে যাচ্ছেন। (Debajyoti Chakraborty)
2/5

Published on Jul 9, 2025 10:01 AM
এর আগে দিলীপ ঘোষ বলেছিলেন, 'কোনও না কোনও ২১-এর মঞ্চে তো থাকব'। উল্লেখ্য, ২১ জুলাই রাজ্যের বহু জায়গায় কর্মসূচির ডাক দিয়েছে বিজেপিও। এই আবহে দল বদলের সম্ভাবনা জিইয়ে রেখেছিলেন দিলীপ। তবে ৮ তারিখ শমীকের সঙ্গে দেখা করে সেই সব জল্পনায় নিজেই জল ঢাললেন। স্পষ্ট করে দিলেন, তিনি বিজেপিতে আছেন এবং থাকবেন। (saikat paul)
3/5

Published on Jul 9, 2025 10:01 AM
জানা গিয়েছে, শমীকের সঙ্গে দেখা করার পরই দিল্লিতে বিজেপির শীর্ষ নেতৃত্বের তরফ থেকে ডেকে পাঠানো হয়েছে দিলীপ ঘোষকে। বাংলায় বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশলের সঙ্গে তাঁর বৈঠক হতে পারে বলে জানা গিয়েছে। এই আবহে দিলীপ ঘোষকে দলে নতুন কোনও দায়িত্ব দেওয়া হয় কি না, তা নিয়ে জল্পনা তুঙ্গে। (saikat paul)
4/5

Published on Jul 9, 2025 10:01 AM
এর আগে গতকাল শমীকের সঙ্গে দেখা করে দিলীপ ঘোষ বলেন, 'দলের সঙ্গে দূরত্ব তৈরির প্রশ্নই নেই। বিজেপির অফিস থেকে গাড়ি দিয়েছে। আমি যে সিকিউরিটি পাই তাও দলের তরফেই দেওয়া হয়েছে। আবেগ দিয়েই পার্টি দাঁড়া করিয়েছি। ১৫০ কর্মী প্রাণ দিয়েছেন। বাংলার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মনে আগুন আছে। নিভতে দেব না।' (Hindustan Times)
5/5

Published on Jul 9, 2025 10:01 AM
E-Paper

