Dilip Ghosh praises Mamata: দিল্লি গিয়েও মমতা বন্দনায় দিলীপ, 'দলত্যাগ' নিয়ে বিস্ফোরক বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি

দল ছাড়বেন না। তবে দলের একাংশকে তোপ ছাড়ার সুযোগও ছাড়ছেন না। তিনি দিলীপ ঘোষ। সম্প্রতি দিঘার জগন্নাথ ধামে গিয়ে জল্পনা তৈরি করেছিলেন। সেই দিলীপই দিল্লিতে দাঁড়িয়ে মমতার প্রশংসা করলেন।

Published on: Jul 10, 2025 10:08 AM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/4
এদিকে তাঁর দল ছাড়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, 'আগে থেকেই অনেক কিছু ঘটছে। পার্টির মিটিংয়ে আমায় চেয়ার দেওয়া হত না। আমি তো কাজ করেছি। দল ছেড়ে তো চলে যাইনি। একজন-দু’জন আমায় দলছাড়া করতে চেয়েছিল। তারা চেষ্টা করেছিল। যে পার্টি দাঁড় করিয়েছে, সে কেন দল ছাড়বে?'  (saikat paul)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 10, 2025 10:08 AM

এদিকে তাঁর দল ছাড়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, 'আগে থেকেই অনেক কিছু ঘটছে। পার্টির মিটিংয়ে আমায় চেয়ার দেওয়া হত না। আমি তো কাজ করেছি। দল ছেড়ে তো চলে যাইনি। একজন-দু’জন আমায় দলছাড়া করতে চেয়েছিল। তারা চেষ্টা করেছিল। যে পার্টি দাঁড় করিয়েছে, সে কেন দল ছাড়বে?' (saikat paul)

2/4
দিল্লি গিয়ে আপাতত স্পষ্ট করে দিয়েছেন যে তিনি দল বদল করছেন না। প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতির কথায়, 'যে পার্টি দাঁড় করিয়েছে, সে কেন দল ছাড়বে?'। তবে তা সত্ত্বেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বিঁধতেও ছাড়লেন না তিনি। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা শোনা গেল দিলীপ ঘোষের গলায়। তাঁর স্পষ্ট বক্তব্য, 'মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অন্তত দুর্নীতির কোনও অভিযোগ নেই।'  (Debajyoti Chakraborty)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 10, 2025 10:08 AM

দিল্লি গিয়ে আপাতত স্পষ্ট করে দিয়েছেন যে তিনি দল বদল করছেন না। প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতির কথায়, 'যে পার্টি দাঁড় করিয়েছে, সে কেন দল ছাড়বে?'। তবে তা সত্ত্বেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বিঁধতেও ছাড়লেন না তিনি। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা শোনা গেল দিলীপ ঘোষের গলায়। তাঁর স্পষ্ট বক্তব্য, 'মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অন্তত দুর্নীতির কোনও অভিযোগ নেই।' (Debajyoti Chakraborty)

3/4
এদিকে মমতা প্রসঙ্গে দিলীপ ঘোষের বক্তব্য, 'আমি সবার প্রশংসা করি। কারও বিরুদ্ধে বিনা কারণে কিছু বলতে দেখেছেন কিছু? প্রশংসা করব না কেন? প্রশংসা এই কারণে করেছি যে যাঁরা তাকে নিয়ে এত বড়বড় কথা বলছে, তাঁদের নামে কেস আছে। যাঁকে নিয়ে এত চর্চা, তার নামে কেস নেই কেন? আর যার নামে কেস নেই, চোর ডাকাত বলে কেউ প্রমাণ করেনি তার সঙ্গে যদি বসি, আমি খারাপ হয়ে গেলাম?'  (PTI)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 10, 2025 10:08 AM

এদিকে মমতা প্রসঙ্গে দিলীপ ঘোষের বক্তব্য, 'আমি সবার প্রশংসা করি। কারও বিরুদ্ধে বিনা কারণে কিছু বলতে দেখেছেন কিছু? প্রশংসা করব না কেন? প্রশংসা এই কারণে করেছি যে যাঁরা তাকে নিয়ে এত বড়বড় কথা বলছে, তাঁদের নামে কেস আছে। যাঁকে নিয়ে এত চর্চা, তার নামে কেস নেই কেন? আর যার নামে কেস নেই, চোর ডাকাত বলে কেউ প্রমাণ করেনি তার সঙ্গে যদি বসি, আমি খারাপ হয়ে গেলাম?' (PTI)

4/4
এদিকে দিঘায় মমতার পাশে বসে হাসি মুখে কথা বলা বা মমতার প্রশংসায় কি বিজেপিতে দিলীপের অনুগামীরা অস্বস্তিতে পড়েছিলেন? এই প্রশ্নের জবাবে প্রাক্তন সাংসদ বলেন, 'কর্মীরা নয়, কিছু লোক অস্বস্তিতে পড়েছিল। সমস্যা হল মমতা বন্দ্যোপাধ্যায় আমায় এত গুরুত্ব দিয়েছে কেন? এই জন্যই দলের অনেকে অস্বস্তিতে পড়েছিল।' (Hindustan Times)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 10, 2025 10:08 AM

এদিকে দিঘায় মমতার পাশে বসে হাসি মুখে কথা বলা বা মমতার প্রশংসায় কি বিজেপিতে দিলীপের অনুগামীরা অস্বস্তিতে পড়েছিলেন? এই প্রশ্নের জবাবে প্রাক্তন সাংসদ বলেন, 'কর্মীরা নয়, কিছু লোক অস্বস্তিতে পড়েছিল। সমস্যা হল মমতা বন্দ্যোপাধ্যায় আমায় এত গুরুত্ব দিয়েছে কেন? এই জন্যই দলের অনেকে অস্বস্তিতে পড়েছিল।' (Hindustan Times)

Related Photos