Rituporno Ghosh: ‘ঋতুর প্রবল যৌন চাহিদা ছিল, ইন্ডাস্ট্রির কম লোক….’, আত্মহত্যা করেছিলেন ঋতুপর্ণ ঘোষ! দাবি দীপঙ্কর দে-র

Rituporno Ghosh: বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে সমকামের মুখ ঋতুপর্ণ। তবে তাঁর যৌনঅভিমুখের চেয়ে বেশি চর্চায় থেকেছে তাঁর চলচ্চিত্র। মাত্র ৪৯ বছর বয়সে তাঁর মৃত্যু বাংলা ইন্ডাস্ট্রির কাছে ছিল বড় ধাক্কা। তবে সেই মৃত্যু কি সত্যি স্বাভাবিক ছিল? বিতর্ক উস্কে ছিলেন আবহমান অভিনেতা দীপঙ্কর দে।

Published on: Feb 5, 2025 12:05 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/7
২০১৩ সালের ৩০শে মে… বাঙালির ঘুম ভেঙেছিল ঋতুপর্ণ ঘোষের মৃত্যুর খবরে। মাত্র ৪৯ বছর বয়সে চিরঘুমের দেশে চলে যান ‘চোখের বালি’ পরিচালক। তাঁর মৃত্যু নিয়ে কম বিতর্ক হয়নি। ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে পরিচালকের। এমনটাই জানিয়েছিলেন চিকিৎসক। expand-iconView Photos in a new improved layout
Published on Feb 5, 2025 12:05 PM

২০১৩ সালের ৩০শে মে… বাঙালির ঘুম ভেঙেছিল ঋতুপর্ণ ঘোষের মৃত্যুর খবরে। মাত্র ৪৯ বছর বয়সে চিরঘুমের দেশে চলে যান ‘চোখের বালি’ পরিচালক। তাঁর মৃত্যু নিয়ে কম বিতর্ক হয়নি। ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে পরিচালকের। এমনটাই জানিয়েছিলেন চিকিৎসক।

2/7
অভিনেতার কথায়, ‘আসলে, ঋতু সাধারণ মানুষ ছিল না। এই ধরনের মানুষ খুব ট্যালেন্টেড হয়। একটু ভিন্ন ধরনের তো, তাই ওই নারী সত্ত্বাটা নিয়ে বেঁচে থাকার লড়াইটা খুব প্রবল হয়। ঋতু জীবনটা ওর মতো করে উপভোগ করতে চেয়েছিল। ওর শরীরের তাগিদগুলো ওর মনটাকে চালিয়েছে। ঋতুর প্রবল যৌন চাহিদা ছিল। আকাঙ্খা ছিল। নিজেকে কন্ট্রোল করতে পারত না।’  expand-iconView Photos in a new improved layout
Published on Feb 5, 2025 12:05 PM

অভিনেতার কথায়, ‘আসলে, ঋতু সাধারণ মানুষ ছিল না। এই ধরনের মানুষ খুব ট্যালেন্টেড হয়। একটু ভিন্ন ধরনের তো, তাই ওই নারী সত্ত্বাটা নিয়ে বেঁচে থাকার লড়াইটা খুব প্রবল হয়। ঋতু জীবনটা ওর মতো করে উপভোগ করতে চেয়েছিল। ওর শরীরের তাগিদগুলো ওর মনটাকে চালিয়েছে। ঋতুর প্রবল যৌন চাহিদা ছিল। আকাঙ্খা ছিল। নিজেকে কন্ট্রোল করতে পারত না।’ 

3/7
কিন্তু ঋতুপর্ণর এই অকাল মৃত্যুর কারণ কী? সেই প্রশ্ন তাড়া করে বেরিয়েছে তাঁর গুণমুগ্ধ দর্শককে। সমকামের মুখ ছিলেন তিনি। নিজেকে নিরন্তর রূপান্তর করার নেশাই কি ছিল তাঁর মৃত্যুর কারণ? হরমোন থেরাপির প্রয়োগ, নাকি কড়া ডোজের কোনও ওষুধই নাকি অবসাদ? এই সব প্রশ্ন ঘুরে ফিরে এসেছে বারবার। তবে ঋতুপর্ণর মৃত্যুর ১২ বছর পর তাঁকে নিয়ে বিস্ফোরক দাবি ‘আবহমান’ অভিনেতা দীপঙ্কর দে-র।  expand-iconView Photos in a new improved layout
Published on Feb 5, 2025 12:05 PM

কিন্তু ঋতুপর্ণর এই অকাল মৃত্যুর কারণ কী? সেই প্রশ্ন তাড়া করে বেরিয়েছে তাঁর গুণমুগ্ধ দর্শককে। সমকামের মুখ ছিলেন তিনি। নিজেকে নিরন্তর রূপান্তর করার নেশাই কি ছিল তাঁর মৃত্যুর কারণ? হরমোন থেরাপির প্রয়োগ, নাকি কড়া ডোজের কোনও ওষুধই নাকি অবসাদ? এই সব প্রশ্ন ঘুরে ফিরে এসেছে বারবার। তবে ঋতুপর্ণর মৃত্যুর ১২ বছর পর তাঁকে নিয়ে বিস্ফোরক দাবি ‘আবহমান’ অভিনেতা দীপঙ্কর দে-র। 

4/7
সম্প্রতি প্রকাশিত হয়েছে দীপঙ্কর দে-র জীবনী ‘দীপঙ্করের কথা’। যা লিখেছেন প্রখ্যাত সাংবাদিক বাল্মিকী চট্টোপাধ্যায়। সেই বই-তেই দীপঙ্কর দে-র দাবি সুইসাইড করেছিলেন ঋতুপর্ণ ঘোষ।  expand-iconView Photos in a new improved layout
Published on Feb 5, 2025 12:05 PM

সম্প্রতি প্রকাশিত হয়েছে দীপঙ্কর দে-র জীবনী ‘দীপঙ্করের কথা’। যা লিখেছেন প্রখ্যাত সাংবাদিক বাল্মিকী চট্টোপাধ্যায়। সেই বই-তেই দীপঙ্কর দে-র দাবি সুইসাইড করেছিলেন ঋতুপর্ণ ঘোষ। 

5/7
ওই বইতে তিনি আরও বলেন, ‘টালিগঞ্জ ইন্ডাস্ট্রির কম লোক তার (ঋতুপর্ণ ঘোষ) সঙ্গে যৌনজীবন কাটিয়েছে! প্রয়োজন ফুরোলে মুখ ফিরিয়ে নিয়েছে। নির্মম ভাবে। কম কষ্ট দিয়েছে তারা! অত বড় একটা ট্যালেন্ট আত্মহনন বেছে নিল।’  expand-iconView Photos in a new improved layout
Published on Feb 5, 2025 12:05 PM

ওই বইতে তিনি আরও বলেন, ‘টালিগঞ্জ ইন্ডাস্ট্রির কম লোক তার (ঋতুপর্ণ ঘোষ) সঙ্গে যৌনজীবন কাটিয়েছে! প্রয়োজন ফুরোলে মুখ ফিরিয়ে নিয়েছে। নির্মম ভাবে। কম কষ্ট দিয়েছে তারা! অত বড় একটা ট্যালেন্ট আত্মহনন বেছে নিল।’ 

6/7
সমকামিতা নিয়ে কোনওদিন রাখঢাক রাখেননি ঋতুপর্ণ। তবে যৌনজীবন নিয়ে কম কাটাছেঁড়া চলেনি। সেইসব ভাবিয়েছিল পরিচালককে। কৌস্তব বক্সীকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক বলেছিলেন, ‘আমার সম্পর্ক নিয়ে লোকে ফিসফাস করতে ভালোবাসে। লোকে তো ধরেই নেয় যে আমি যদি কোনও পুরুষ অভিনেতার সঙ্গে একটার বেশি ছবিতে কাজ করি তাহলে ওই নায়কের সঙ্গে আমি সম্পর্কে রয়েছি। আমার সঙ্গে সোশ্যালাইজ করে, কিংবা কাজ করে এমন যে কোনও পুরুষকে নিয়েই লোকজন সন্দেহ করে। এগুলো আমার গা-সওয়া হয়ে গেছে’। expand-iconView Photos in a new improved layout
Published on Feb 5, 2025 12:05 PM

সমকামিতা নিয়ে কোনওদিন রাখঢাক রাখেননি ঋতুপর্ণ। তবে যৌনজীবন নিয়ে কম কাটাছেঁড়া চলেনি। সেইসব ভাবিয়েছিল পরিচালককে। কৌস্তব বক্সীকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক বলেছিলেন, ‘আমার সম্পর্ক নিয়ে লোকে ফিসফাস করতে ভালোবাসে। লোকে তো ধরেই নেয় যে আমি যদি কোনও পুরুষ অভিনেতার সঙ্গে একটার বেশি ছবিতে কাজ করি তাহলে ওই নায়কের সঙ্গে আমি সম্পর্কে রয়েছি। আমার সঙ্গে সোশ্যালাইজ করে, কিংবা কাজ করে এমন যে কোনও পুরুষকে নিয়েই লোকজন সন্দেহ করে। এগুলো আমার গা-সওয়া হয়ে গেছে’।

7/7
তিনি আরও বলেছিলেন, ‘সমকামি সম্পর্কে এদেশে আজও ট্যাবু। তা ছাড়া আমার সঙ্গে সম্পর্ককে প্রকাশ্যে স্বীকার করবে এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। আমার স্টারডমের বাইরে, মানুষ ঋতুপর্ণকে ভালোবাসবে এমন মানুষ কই?’  expand-iconView Photos in a new improved layout
Published on Feb 5, 2025 12:05 PM

তিনি আরও বলেছিলেন, ‘সমকামি সম্পর্কে এদেশে আজও ট্যাবু। তা ছাড়া আমার সঙ্গে সম্পর্ককে প্রকাশ্যে স্বীকার করবে এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। আমার স্টারডমের বাইরে, মানুষ ঋতুপর্ণকে ভালোবাসবে এমন মানুষ কই?’ 

Related Photos