Donald Trump on India-Pakistan Nuclear War: এক সপ্তাহের মধ্যেই ভারত-পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধ শুরু হয়ে যেত- ট্রাম্প

নোবেল শান্তি পুরস্কার জিততে বারংবার ভারত-পাক সংঘাতে 'সংঘর্ষবিরতি চুক্তিতে মধ্যস্থতার' দাবি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে ভারত প্রথম থেকেই সেই দাবি খারিজ করে এসেছে।

Published on: Jul 15, 2025 2:12 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/6
ফের একবার ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ বন্ধের কৃতিত্ব দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এবার তিনি দাবি করেছেন, দুই দেশের মধ্যে পরমাণু যুদ্ধ বাঁধতে চলেছিল। অবশ্য যুদ্ধবিরতিতে তৃতীয় পক্ষের ভূমিকা ছিল বলে যে দাবি করা হয়েছে তা ভারত বরাবরই প্রত্যাখ্যান করেছে।   (Bloomberg)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 15, 2025 2:12 PM

ফের একবার ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ বন্ধের কৃতিত্ব দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এবার তিনি দাবি করেছেন, দুই দেশের মধ্যে পরমাণু যুদ্ধ বাঁধতে চলেছিল। অবশ্য যুদ্ধবিরতিতে তৃতীয় পক্ষের ভূমিকা ছিল বলে যে দাবি করা হয়েছে তা ভারত বরাবরই প্রত্যাখ্যান করেছে। (Bloomberg)

2/6
ট্রাম্প আরও বলেন, 'আমি বলেছি, আপনারা এর সমাধান না করলে আমরা আপনার সঙ্গে বাণিজ্য নিয়ে কথা বলব না। এবং তারা তাই করেছে...' তবে ট্রাম্পের এমন দাবি এবারই প্রথম নয়। অতীতে তিনি একাধিকবার বলেছেন, ভারত-পাকিস্তানের মধ্যে সংঘাত বন্ধে তাঁর ভূমিকা ছিল। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওও এমন দাবি করেছেন।   (AFP)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 15, 2025 2:12 PM

ট্রাম্প আরও বলেন, 'আমি বলেছি, আপনারা এর সমাধান না করলে আমরা আপনার সঙ্গে বাণিজ্য নিয়ে কথা বলব না। এবং তারা তাই করেছে...' তবে ট্রাম্পের এমন দাবি এবারই প্রথম নয়। অতীতে তিনি একাধিকবার বলেছেন, ভারত-পাকিস্তানের মধ্যে সংঘাত বন্ধে তাঁর ভূমিকা ছিল। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওও এমন দাবি করেছেন। (AFP)

3/6
পহেলগাঁও সন্ত্রাসী হামলার পরে, ভারত সন্ত্রাসীদের বিরুদ্ধে অপারেশন সিঁদুর শুরু করেছিল, যার প্রতিক্রিয়ায় পাকিস্তানও হামলা করেছিল। এই নিয়ে হোয়াইট হাউজে ট্রাম্প বলেন, 'যুদ্ধ থামাতে আমরা দারুণ সফল হয়েছি। ভারত ও পাকিস্তানের দিকে তাকান... যেভাবে চলছিল, তাতে আগামী এক সপ্তাহের মধ্যে ভারত ও পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধ বেঁধে যেত। খুব খারাপ দিকে যাচ্ছিল... আমরা ব্যবসাকে হাতিয়ার করে এই সমস্যার সমাধান করেছি।'  (Bloomberg)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 15, 2025 2:12 PM

পহেলগাঁও সন্ত্রাসী হামলার পরে, ভারত সন্ত্রাসীদের বিরুদ্ধে অপারেশন সিঁদুর শুরু করেছিল, যার প্রতিক্রিয়ায় পাকিস্তানও হামলা করেছিল। এই নিয়ে হোয়াইট হাউজে ট্রাম্প বলেন, 'যুদ্ধ থামাতে আমরা দারুণ সফল হয়েছি। ভারত ও পাকিস্তানের দিকে তাকান... যেভাবে চলছিল, তাতে আগামী এক সপ্তাহের মধ্যে ভারত ও পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধ বেঁধে যেত। খুব খারাপ দিকে যাচ্ছিল... আমরা ব্যবসাকে হাতিয়ার করে এই সমস্যার সমাধান করেছি।' (Bloomberg)

4/6
নিউইয়র্কে নিউজউইকের সাথে একান্ত আলাপচারিতায় জয়শঙ্কর জানান, মে মাসে ভারতের অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানই যুদ্ধবিরতির আবেদন জানিয়েছিল।  মোদী-ভান্স ফোনালাপ নিয়ে জয়শঙ্কর বলেছিলেন, 'আমি আপনাকে বলতে পারি যে ৯ মে রাতে যখন ভাইস প্রেসিডেন্ট ভান্স প্রধানমন্ত্রী মোদীর সাথে কথা বলেছিলেন, তখন আমি সেই ঘরে ছিলাম। সেই সময় তিনি বলেছিলেন যে পাকিস্তানিরা ভারতের উপর একটি বিশাল আক্রমণ চালাবে... আমরা তাঁর বলা বেশ কিছু জিনিস মেনে নিইনি, এবং পাকিস্তানিরা কী করার হুমকি দিচ্ছিল সে সম্পর্কে প্রধানমন্ত্রী অবগত ছিলেন।'   (HT_PRINT)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 15, 2025 2:12 PM

নিউইয়র্কে নিউজউইকের সাথে একান্ত আলাপচারিতায় জয়শঙ্কর জানান, মে মাসে ভারতের অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানই যুদ্ধবিরতির আবেদন জানিয়েছিল। মোদী-ভান্স ফোনালাপ নিয়ে জয়শঙ্কর বলেছিলেন, 'আমি আপনাকে বলতে পারি যে ৯ মে রাতে যখন ভাইস প্রেসিডেন্ট ভান্স প্রধানমন্ত্রী মোদীর সাথে কথা বলেছিলেন, তখন আমি সেই ঘরে ছিলাম। সেই সময় তিনি বলেছিলেন যে পাকিস্তানিরা ভারতের উপর একটি বিশাল আক্রমণ চালাবে... আমরা তাঁর বলা বেশ কিছু জিনিস মেনে নিইনি, এবং পাকিস্তানিরা কী করার হুমকি দিচ্ছিল সে সম্পর্কে প্রধানমন্ত্রী অবগত ছিলেন।' (HT_PRINT)

5/6
অবশ্য ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মার্কিন মুলুকে দাঁড়িয়ে জানিয়ে দেন, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে যখন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডেডি ভান্সের ফোনে কথোপকথন হয়, তখন তিনি নিজেই ঘরে ছিলেন। এবং জয়শঙ্কর দাবি করেন, মোদীকে ভান্স কোনও ভাবেই বাণিজ্য সংক্রান্ত কোনও কথা বলেননি। তবে ট্রাম্প ফের নিজের পুরনো রেকর্ড বাজাতে শুরু করেছেন।   (HT_PRINT)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 15, 2025 2:12 PM

অবশ্য ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মার্কিন মুলুকে দাঁড়িয়ে জানিয়ে দেন, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে যখন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডেডি ভান্সের ফোনে কথোপকথন হয়, তখন তিনি নিজেই ঘরে ছিলেন। এবং জয়শঙ্কর দাবি করেন, মোদীকে ভান্স কোনও ভাবেই বাণিজ্য সংক্রান্ত কোনও কথা বলেননি। তবে ট্রাম্প ফের নিজের পুরনো রেকর্ড বাজাতে শুরু করেছেন। (HT_PRINT)

6/6
জয়শঙ্কর বলেছিলেন, 'ভাইস প্রেসিডেন্ট ভান্সকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে পাকিস্তান হামলা করলে আমরা আরও কড়া জবাব দেব। এরপর আমেরিকার সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর সঙ্গে আমার ফোনে কথা হয়েছিল। সেই সময় রুবিও বলেছিবেন যে পাকিস্তানিরা কথা বলতে প্রস্তুত। তারপর পাক ডিজিএমও কাশিফ আবুল্লা সরাসরি ভারতের ডিজিএমও জেনারেল রাজীব ঘাইকে ফোন করেছিলেন।'  (Getty Images via AFP)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 15, 2025 2:12 PM

জয়শঙ্কর বলেছিলেন, 'ভাইস প্রেসিডেন্ট ভান্সকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে পাকিস্তান হামলা করলে আমরা আরও কড়া জবাব দেব। এরপর আমেরিকার সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর সঙ্গে আমার ফোনে কথা হয়েছিল। সেই সময় রুবিও বলেছিবেন যে পাকিস্তানিরা কথা বলতে প্রস্তুত। তারপর পাক ডিজিএমও কাশিফ আবুল্লা সরাসরি ভারতের ডিজিএমও জেনারেল রাজীব ঘাইকে ফোন করেছিলেন।' (Getty Images via AFP)

Related Photos