Donald Trump Vs Elon Musk Latest Update: ফের হুমকি ইলন মাস্কের, জবাবে টেসলা কর্তাকে 'ডিপোর্ট' করার হুঁশিয়ারি ট্রাম্পের

আরও একবার ঠোকাঠুকি লাগল ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্কের মধ্যে। এই আবহে ফের নতুন দল গড়ে ট্রাম্পকে চ্যালেঞ্জ ছুড়লেন মাস্ক। অপরদিকে মাস্ককে ডিপোর্ট করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প।

Updated on: Jul 1, 2025 12:35 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একসময়কার আস্থাভাজন শিল্পপতি ইলন মাস্কের ভবিষ্যতের ওপর ঝুলছে খড়গ। ট্রাম্প তাঁকে ইঙ্গিতে হুমকি দিয়েছেন এবং বলেছেন যে তাঁকে 'দোকান বন্ধ' করতে হতে পারে। নির্বাচনের পর মার্কিন প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে আসীন হওয়ার পর ট্রাম্প ও মাস্কের মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। এর কারণ হিসেবে বলা হচ্ছে ট্রাম্পের বৈদ্যুতিক গাড়ি সংক্রান্ত নীতি।   (REUTERS)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 1, 2025 12:35 PM

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একসময়কার আস্থাভাজন শিল্পপতি ইলন মাস্কের ভবিষ্যতের ওপর ঝুলছে খড়গ। ট্রাম্প তাঁকে ইঙ্গিতে হুমকি দিয়েছেন এবং বলেছেন যে তাঁকে 'দোকান বন্ধ' করতে হতে পারে। নির্বাচনের পর মার্কিন প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে আসীন হওয়ার পর ট্রাম্প ও মাস্কের মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। এর কারণ হিসেবে বলা হচ্ছে ট্রাম্পের বৈদ্যুতিক গাড়ি সংক্রান্ত নীতি। (REUTERS)

2/5
এই আবহে গতকাল ট্রাম্পের 'বিগ বিউটিফুল বিল' পাশ করানো নিয়ে বিস্ফোরক দাবি করেন মাস্ক। এই ধনকুবের দাবি করেন, আমেরিকায় ডেমোক্র্যাট এবং রিপাবলিকামনরা একই মুদ্রার দুই পিঠ। তারা মিলে দেশের ওপর ঋণের বোঝআ বাড়িয়ে চলেছে বছরের পর বছর। এই আবহে নতুন করে একটি রাজনৈতিক দল খোলার হুঁশিয়ারি দেন মাস্ক।   (REUTERS)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 1, 2025 12:35 PM

এই আবহে গতকাল ট্রাম্পের 'বিগ বিউটিফুল বিল' পাশ করানো নিয়ে বিস্ফোরক দাবি করেন মাস্ক। এই ধনকুবের দাবি করেন, আমেরিকায় ডেমোক্র্যাট এবং রিপাবলিকামনরা একই মুদ্রার দুই পিঠ। তারা মিলে দেশের ওপর ঋণের বোঝআ বাড়িয়ে চলেছে বছরের পর বছর। এই আবহে নতুন করে একটি রাজনৈতিক দল খোলার হুঁশিয়ারি দেন মাস্ক। (REUTERS)

3/5
এই আবহে ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, 'প্রেসিডেন্ট নির্বাচনে আমার পক্ষে প্রচার করার আগে থেকেই ইলন মাস্ক জানতেন যে আমি ইভি ম্যান্ডেটের কঠোর বিরোধী। বৈদ্যুতিক গাড়ি ঠিক আছে, তবে সবাইকে জোর করে গাড়ি কেনানো যায় না। ভর্তুকি ছাড়া ইলেনকে দোকান বন্ধ করে দক্ষিণ আফ্রিকায় বাড়ি ফিরে যেতে হতে পারে। কোনও রকেট উৎক্ষেপণ করা হবে না, কোনও উপগ্রহ বা বৈদ্যুতিক গাড়ি তৈরি করা হবে না এবং আমাদের দেশ প্রচুর অর্থ সাশ্রয় হবে এতে। সম্ভবত ডিওজিইর এটি গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। অনেক টাকা বেঁচে যাবে।' (AP)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 1, 2025 12:35 PM

এই আবহে ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, 'প্রেসিডেন্ট নির্বাচনে আমার পক্ষে প্রচার করার আগে থেকেই ইলন মাস্ক জানতেন যে আমি ইভি ম্যান্ডেটের কঠোর বিরোধী। বৈদ্যুতিক গাড়ি ঠিক আছে, তবে সবাইকে জোর করে গাড়ি কেনানো যায় না। ভর্তুকি ছাড়া ইলেনকে দোকান বন্ধ করে দক্ষিণ আফ্রিকায় বাড়ি ফিরে যেতে হতে পারে। কোনও রকেট উৎক্ষেপণ করা হবে না, কোনও উপগ্রহ বা বৈদ্যুতিক গাড়ি তৈরি করা হবে না এবং আমাদের দেশ প্রচুর অর্থ সাশ্রয় হবে এতে। সম্ভবত ডিওজিইর এটি গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। অনেক টাকা বেঁচে যাবে।' (AP)

4/5
এর একদিন আগে ট্রাম্প সরকারের ব্যয় সংক্রান্ত বিল নিয়ে আপত্তি জানিয়ে নতুন দল গঠনের ইঙ্গিত দিয়েছিলেন মাস্ক। মাস্ক বলেন, এই 'পাগলাটে বিলে' রেকর্ড ৫ ট্রিলিয়ন ডলার ঋণের সীমা বৃদ্ধি সাধারণ আমেরিকানদের ক্ষতি করবে। তাঁর কথায়, আমরা একদলীয় দেশে বাস করি - পর্কি পিগ পার্টি! এখন সময় এসেছে একটি নতুন রাজনৈতিক দল গড়ে তোলার, যারা সত্যিকার অর্থে জনগণের কথা চিন্তা করবে।'  (Getty Images via AFP)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 1, 2025 12:35 PM

এর একদিন আগে ট্রাম্প সরকারের ব্যয় সংক্রান্ত বিল নিয়ে আপত্তি জানিয়ে নতুন দল গঠনের ইঙ্গিত দিয়েছিলেন মাস্ক। মাস্ক বলেন, এই 'পাগলাটে বিলে' রেকর্ড ৫ ট্রিলিয়ন ডলার ঋণের সীমা বৃদ্ধি সাধারণ আমেরিকানদের ক্ষতি করবে। তাঁর কথায়, আমরা একদলীয় দেশে বাস করি - পর্কি পিগ পার্টি! এখন সময় এসেছে একটি নতুন রাজনৈতিক দল গড়ে তোলার, যারা সত্যিকার অর্থে জনগণের কথা চিন্তা করবে।' (Getty Images via AFP)

5/5
এর আগে মাস্ক বলেছিলেন, তাঁর সমর্থন ছাড়া ট্রাম্প 'নির্বাচনে হেরে যেতেন'। তিনি এক্সে ট্রাম্পের ইমপিচমেন্টেরও দাবি তুলেছিলেন এবং ইঙ্গিত দিয়েছিলেন যে তাঁর সংস্থা স্পেসএক্সের ড্রাগন মহাকাশযানটি আর নাসাকে ব্যবহার করতে দেবেন না। এমনকী এপস্টেইন ফাইলসে (নাবালিকাদের সঙ্গে সেক্স কেলেঙ্কারি সংক্রান্ত ফাইল) ট্রাম্পের নাম রয়েছে বলেও দাবি করেছিলেন মাস্ক। পরে অবশ্য তিনি এসব অভিযোগ প্রত্যাহার করে নেন।  (AP)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 1, 2025 12:35 PM

এর আগে মাস্ক বলেছিলেন, তাঁর সমর্থন ছাড়া ট্রাম্প 'নির্বাচনে হেরে যেতেন'। তিনি এক্সে ট্রাম্পের ইমপিচমেন্টেরও দাবি তুলেছিলেন এবং ইঙ্গিত দিয়েছিলেন যে তাঁর সংস্থা স্পেসএক্সের ড্রাগন মহাকাশযানটি আর নাসাকে ব্যবহার করতে দেবেন না। এমনকী এপস্টেইন ফাইলসে (নাবালিকাদের সঙ্গে সেক্স কেলেঙ্কারি সংক্রান্ত ফাইল) ট্রাম্পের নাম রয়েছে বলেও দাবি করেছিলেন মাস্ক। পরে অবশ্য তিনি এসব অভিযোগ প্রত্যাহার করে নেন। (AP)

Related Photos