Durga Puja 2024: দুর্গাপুজো ২০২৪-এ দেবীর আগমন ও গমন কী সে? ফলাফল কী হতে পারে! রইল শাস্ত্রমত

দুর্গাপুজো ২০২৪ আসতে হাতে আর মাত্র কয়েক মাস। দেখে নিন চলতি বছরে দেবী দুর্গার আগমন ও গমন কীসে হতে চলেছে।

Published on: Jun 18, 2024 2:00 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
দুর্গাপুজো ২০২৪ নির্ঘণ্ট- চলতি বছরে দুর্গাপুুজোর মহালয়া পড়ছে ২ অক্টোবর। সেদিনটি বুধবার। এরপর ৮ অক্টোবর থেকে পুজো শুরু! মহাপঞ্চমী পড়ছএ ৮ অক্টোবর ২০২৪, মঙ্গলবার। ৯ অক্টোবর ২০২৪ পড়ছে মহাষষ্ঠী, দিনটি বুধবার। সপ্তমী পড়ছে ১০ অক্টোবর বৃহস্পতিবার। অষ্টমী তিথি ১১ অক্টোবর, শুক্রবার। ১২ অক্টোবর পড়েছে নবমী তিথি। দিনটি শনিবার। এরপর দশমী তিথি ১৩ অক্টোবর ২০২৪, রবিবার। expand-iconView Photos in a new improved layout
Published on Jun 18, 2024 2:00 PM

দুর্গাপুজো ২০২৪ নির্ঘণ্ট- চলতি বছরে দুর্গাপুুজোর মহালয়া পড়ছে ২ অক্টোবর। সেদিনটি বুধবার। এরপর ৮ অক্টোবর থেকে পুজো শুরু! মহাপঞ্চমী পড়ছএ ৮ অক্টোবর ২০২৪, মঙ্গলবার। ৯ অক্টোবর ২০২৪ পড়ছে মহাষষ্ঠী, দিনটি বুধবার। সপ্তমী পড়ছে ১০ অক্টোবর বৃহস্পতিবার। অষ্টমী তিথি ১১ অক্টোবর, শুক্রবার। ১২ অক্টোবর পড়েছে নবমী তিথি। দিনটি শনিবার। এরপর দশমী তিথি ১৩ অক্টোবর ২০২৪, রবিবার।

2/5
দেবী দুর্গার গমন ২০২৪- চলতি বছরে দেবী দুর্গার গমন হচ্ছে গজে। অর্থাৎ গজ বা হস্তিতে। গজ হল দেবীর সবচেয়ে উৎকৃষ্ট বাহন। দেবীর গমন হাতিতে হলে ফল- গজে চ জলদা দেবী শস্যপূর্ণা বসুন্ধরা। ফলে শস্যপূর্ণ ধরিত্রী প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যার ফল শুভ। (এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )   (ছবি সৌজন্যে, সমীর জানা/হিন্দুস্তান টাইমস) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 18, 2024 2:00 PM

দেবী দুর্গার গমন ২০২৪- চলতি বছরে দেবী দুর্গার গমন হচ্ছে গজে। অর্থাৎ গজ বা হস্তিতে। গজ হল দেবীর সবচেয়ে উৎকৃষ্ট বাহন। দেবীর গমন হাতিতে হলে ফল- গজে চ জলদা দেবী শস্যপূর্ণা বসুন্ধরা। ফলে শস্যপূর্ণ ধরিত্রী প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যার ফল শুভ। (এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )   (ছবি সৌজন্যে, সমীর জানা/হিন্দুস্তান টাইমস)

3/5
দেবী দুর্গার আগমন ২০২৪- শাস্ত্র মতে, দেবী দুর্গার আগমন ২০২৪ সালে দোলা বা পালকিতে হচ্ছে। শাস্ত্রে আছে, ‘দোলায়াং মকরং ভবেৎ’, দোলায় আসা মকরতূল্য বা মহামারীর ইঙ্গিত। যার ফল শুভ নয়। এতে বিপুল দুর্ভোগ, দুর্যোগের সম্ভাবনা থাকে।    (PTI Photo)  (PTI)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 18, 2024 2:00 PM

দেবী দুর্গার আগমন ২০২৪- শাস্ত্র মতে, দেবী দুর্গার আগমন ২০২৪ সালে দোলা বা পালকিতে হচ্ছে। শাস্ত্রে আছে, ‘দোলায়াং মকরং ভবেৎ’, দোলায় আসা মকরতূল্য বা মহামারীর ইঙ্গিত। যার ফল শুভ নয়। এতে বিপুল দুর্ভোগ, দুর্যোগের সম্ভাবনা থাকে।    (PTI Photo)  (PTI)

4/5
দেবী দুর্গার আগমন গমনের প্রভাব- শাস্ত্রমতে বলা হয়, দোলায় বা পালকিতে দেবী দুর্গার গমন বা আগমন হলে, তার ফল মহামারী ও দুর্ভোগের সমান। ঘোটক বা ঘোড়ায় দেবীর গমন-আগমনে ছত্রভঙ্গ, ছন্নছাড়া, ধ্বংসাত্মক ফলাফল হয়। নৌকায় দেবীর আগমন বা গমন হলে ধরা শস্যশ্যামলা হয়, বসুন্ধরা সবুজে ভরে ওঠে, যার ফল শুভ। এছাড়াও গজে বা হস্তিতে দেবীর গমনাগমন হলেও শস্যপূর্ণ বসুন্ধরা থাকে। ফলে ভালো ফস উৎপাদন হয়। যার ফল শুভ।  expand-iconView Photos in a new improved layout
Published on Jun 18, 2024 2:00 PM

দেবী দুর্গার আগমন গমনের প্রভাব- শাস্ত্রমতে বলা হয়, দোলায় বা পালকিতে দেবী দুর্গার গমন বা আগমন হলে, তার ফল মহামারী ও দুর্ভোগের সমান। ঘোটক বা ঘোড়ায় দেবীর গমন-আগমনে ছত্রভঙ্গ, ছন্নছাড়া, ধ্বংসাত্মক ফলাফল হয়। নৌকায় দেবীর আগমন বা গমন হলে ধরা শস্যশ্যামলা হয়, বসুন্ধরা সবুজে ভরে ওঠে, যার ফল শুভ। এছাড়াও গজে বা হস্তিতে দেবীর গমনাগমন হলেও শস্যপূর্ণ বসুন্ধরা থাকে। ফলে ভালো ফস উৎপাদন হয়। যার ফল শুভ। 

5/5
দুর্গাপুজো ২০২৪ ঘিরে ধীরে ধীরে কাউন্টডাউনের পালা শুরু হয়ে গিয়েছে। সামনেই রথযাত্রা উৎসব। তারপরই বাঙালির মেগা পার্বণ দুর্গাপুজোর অপেক্ষায় লাগবে দোলা! ফের একবার দিকে দিকে প্যান্ডেল বাঁধার চেনা ছবি, তারপর ঠাকুর আসা, ততদিনে কাশের বোনে দোলা লেগে যাবে। শিউলি কুড়োনোর সকালে উঠে বাঙালি অপেক্ষা করবে মহালয়ার স্তোত্রপাঠ শোনার। মন ছুঁয়ে যাওয়া এই সমস্ত কিছু আসতে আর মাত্র ৪ মাস! এদিকে, পঞ্জিকামতে দেখে নেওয়া যাক, ২০২৪ দুর্গাপুজোয় মা দুর্গার আগমন ও গমন ঘিরে প্রভাব। expand-iconView Photos in a new improved layout
Published on Jun 18, 2024 2:00 PM

দুর্গাপুজো ২০২৪ ঘিরে ধীরে ধীরে কাউন্টডাউনের পালা শুরু হয়ে গিয়েছে। সামনেই রথযাত্রা উৎসব। তারপরই বাঙালির মেগা পার্বণ দুর্গাপুজোর অপেক্ষায় লাগবে দোলা! ফের একবার দিকে দিকে প্যান্ডেল বাঁধার চেনা ছবি, তারপর ঠাকুর আসা, ততদিনে কাশের বোনে দোলা লেগে যাবে। শিউলি কুড়োনোর সকালে উঠে বাঙালি অপেক্ষা করবে মহালয়ার স্তোত্রপাঠ শোনার। মন ছুঁয়ে যাওয়া এই সমস্ত কিছু আসতে আর মাত্র ৪ মাস! এদিকে, পঞ্জিকামতে দেখে নেওয়া যাক, ২০২৪ দুর্গাপুজোয় মা দুর্গার আগমন ও গমন ঘিরে প্রভাব।

Related Photos