Dutch MP Geert Wilders against Kolkata Police: ‘অল আইজ অন শর্মিষ্ঠা’, মমতার পুলিশে খাপ্পা ডাচ সাংসদ, নালিশ মোদীর কাছে
অভিযোগ উঠেছে যে 'অপারেশন সিঁদুর' নিয়ে ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন শর্মিষ্ঠা। সেই ভিডিয়োয় এমন কিছু মন্তব্য করেছিলেন, যা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়। তাই তাঁকে গ্রেফতার করেছে মমতার পুলিশ। এই নিয়ে এবার মোদীর কাছে আবেদন ডাচ সাংসদের।
Published on: Jun 1, 2025 2:38 PM IST
1/5

Published on Jun 1, 2025 2:38 PM
ডাচ সাংসদ তথা ডানপন্থী 'পার্টি ফর ফ্রিডমের' নেতা গির্ট উইল্ডার্স নরেন্দ্র মোদীর কাছে আবেদন করেন যাতে শর্মিষ্ঠাকে মুক্তি দেওয়া হয়। তিনি এক সোশ্যাল মিডিয়া বার্তায় লেখেন, 'সাহসী শর্মিষ্ঠা পানোলিকে মুক্ত করুন! তাঁকে গ্রেফতার করা হয়েছে, এটা বাকস্বাধীনতার জন্য লজ্জাজনক। পাকিস্তান এবং হজরত মহম্মদ সম্পর্কে সত্য বলার জন্য তাকে শাস্তি দেবেন না। তাঁকে সাহায্য করুন নরেন্দ্র মোদী।' এরপর শর্মিষ্ঠার একটি ছবি তিনি পোস্ট করেন, যাতে লেখা - অল আইজ অন শর্মিষ্ঠা। (AFP)
2/5

Published on Jun 1, 2025 2:38 PM
ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে গুরুগ্রাম থেকে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার শর্মিষ্ঠা পানোলিকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। তাঁকে ৩১ মে আলিপুর আদালতে পেশ করা হয়েছিল। পুণের আইন বিশ্ববিদ্যালয়ে নথিভুক্ত আছে এই ধৃত শর্মিষ্ঠার নাম। এহেন শর্মিষ্ঠার সমর্থনে এবার সরব হলেন নেদারল্যান্ডসের রাজনীতিবিদ গির্ট উইল্ডার্স।
3/5

Published on Jun 1, 2025 2:38 PM
অভিযোগ উঠেছে যে 'অপারেশন সিঁদুর' নিয়ে ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন শর্মিষ্ঠা। সেই ভিডিয়োয় এমন কিছু মন্তব্য করেছিলেন, যা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়। ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে। অনলাইনে তুমুল ক্ষোভের মুখে পড়েন। সেই বিতর্কের জেরে ওই ভিডিয়ো ডিলিট করে দেন শর্মিষ্ঠা। ক্ষমাও চেয়ে নেন। (PTI)
4/5

Published on Jun 1, 2025 2:38 PM
রিপোর্ট অনুযায়ী, গত ১৪ মে ওই ভিডিয়ো পোস্ট করেন শর্মিষ্ঠা। যিনি আদতে কলকাতার আনন্দপুরের বাসিন্দা বলে দাবি করা হয়েছে। পরদিনই (১৫ মে) গার্ডেনরিচ থানায় অভিযোগ দায়ের করা হয়। তারপর থেকে শর্মিষ্ঠার বাড়িতে একাধিক নোটিশ পাঠানো হয় বলে জানিয়েছেন কলকাতা পুলিশের ডিসি (বন্দর) হরিকৃষ্ণ পাই। তিনি জানিয়েছেন, কোনও নোটিশেরই প্রেক্ষিতে সাড়া দেননি শর্মিষ্ঠা।
5/5

Published on Jun 1, 2025 2:38 PM
E-Paper

