EPFO money withdrawal rule update: EPF-তে আরও বেশি টাকা তোলা যাবে! ১৩ নিয়ম মিশে হল ১টি, কারা কীভাবে সুবিধা পাবেন?

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড (ইপিএফ) থেকে টাকা তোলার নিয়ম জলের মতো সহজ হয়ে গেল। এখন আরও বেশি পরিমাণে টাকা তুলতে পারবেন। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের (ইপিএফও) তরফে সেই সুবিধা দেওয়া হল। কাদের সুবিধা হল? কীভাবে সেই কাজটা করবেন? তা দেখে নিন।

Published on: Oct 14, 2025 6:59 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড (ইপিএফ) থেকে আংশিক টাকা তোলার নিয়ম শিথিল করা হল। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের (ইপিএফও) তরফে জানানো হয়েছে, আংশিকভাবে টাকা তোলার ক্ষেত্রে যে সীমা আছে, সেটার ১০০ শতাংশ (কর্মীদের শেয়ার এবং কোম্পানির শেয়ার মিলিয়ে) তুলে নেওয়ার সুযোগ পাবেন গ্রাহকরা। তার ফলে তাঁরা লাভবান হবেন বলে ইপিএফওয়ের তরফে জানানো হয়েছে। (ছবিটি প্রতীকী) expand-iconView Photos in a new improved layout
Published on Oct 14, 2025 6:59 PM

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড (ইপিএফ) থেকে আংশিক টাকা তোলার নিয়ম শিথিল করা হল। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের (ইপিএফও) তরফে জানানো হয়েছে, আংশিকভাবে টাকা তোলার ক্ষেত্রে যে সীমা আছে, সেটার ১০০ শতাংশ (কর্মীদের শেয়ার এবং কোম্পানির শেয়ার মিলিয়ে) তুলে নেওয়ার সুযোগ পাবেন গ্রাহকরা। তার ফলে তাঁরা লাভবান হবেন বলে ইপিএফওয়ের তরফে জানানো হয়েছে। (ছবিটি প্রতীকী)

2/5
ইপিএফওয়ের তরফে জানানো হয়েছে, আংশিকভাবে টাকা তোলার যে নিয়ম ছিল, সেগুলি সহজ করে দেওয়া হয়েছে। ১৩টি জটিল নিয়মকে সরলীকরণের মাধ্যমে একটি করে দেওয়া হয়েছে। সেগুলিকে তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথমত, জরুরি প্রয়োজন (অসুস্থতা, শিক্ষা ও বিয়ে)। দ্বিতীয়ত, বাড়ির প্রয়োজন। তৃতীয়ত, বিশেষ পরিস্থিতি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ) expand-iconView Photos in a new improved layout
Published on Oct 14, 2025 6:59 PM

ইপিএফওয়ের তরফে জানানো হয়েছে, আংশিকভাবে টাকা তোলার যে নিয়ম ছিল, সেগুলি সহজ করে দেওয়া হয়েছে। ১৩টি জটিল নিয়মকে সরলীকরণের মাধ্যমে একটি করে দেওয়া হয়েছে। সেগুলিকে তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথমত, জরুরি প্রয়োজন (অসুস্থতা, শিক্ষা ও বিয়ে)। দ্বিতীয়ত, বাড়ির প্রয়োজন। তৃতীয়ত, বিশেষ পরিস্থিতি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)

3/5
নয়া নিয়ম অনুযায়ী, টাকা তোলার বিষয়টি আরও সহজ করে দেওয়া হয়েছে। শিক্ষাগত কারণে টাকা তোলার পরিমাণ করা হয়েছে ১০ গুণ। আর বিয়ের ক্ষেত্রে টাকা তোলার পরিমাণ পাঁচ গুণ বাড়ানো হয়েছে। এতদিন বিয়ে এবং শিক্ষা সংক্রান্ত কারণে আংশিক টাকা তোলার সর্বোচ্চসীমা ছিল তিন। সেটাই বাড়িয়ে দেওয়া হল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ) expand-iconView Photos in a new improved layout
Published on Oct 14, 2025 6:59 PM

নয়া নিয়ম অনুযায়ী, টাকা তোলার বিষয়টি আরও সহজ করে দেওয়া হয়েছে। শিক্ষাগত কারণে টাকা তোলার পরিমাণ করা হয়েছে ১০ গুণ। আর বিয়ের ক্ষেত্রে টাকা তোলার পরিমাণ পাঁচ গুণ বাড়ানো হয়েছে। এতদিন বিয়ে এবং শিক্ষা সংক্রান্ত কারণে আংশিক টাকা তোলার সর্বোচ্চসীমা ছিল তিন। সেটাই বাড়িয়ে দেওয়া হল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)

4/5
ইপিএফ থেকে আংশিক টাকা তোলার নয়া নিয়ম: আংশিক টাকা তোলার ক্ষেত্রে চাকরির ন্যূনতম মেয়াদ কমিয়ে ১২ মাস করে দেওয়া হয়েছে। এতদিন বিশেষ পরিস্থিতির কারণ দর্শিয়ে আংশিকভাবে টাকা তোলার জন্য নির্দিষ্ট কারণ জানাতে হত (যেমন - প্রাকৃতিক বিপর্যয়, কোম্পানি বন্ধ হয়ে যাওয়া বা লক-আউট, লাগাতার চাকরিহীন অবস্থায় থাকা, মহামারীর মতো বিষয়)। এখন থেকে কোনও কারণ না দর্শিয়েই আংশিকভাবে টাকা তোলার সুযোগ করে দেওয়া হল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ) expand-iconView Photos in a new improved layout
Published on Oct 14, 2025 6:59 PM

ইপিএফ থেকে আংশিক টাকা তোলার নয়া নিয়ম: আংশিক টাকা তোলার ক্ষেত্রে চাকরির ন্যূনতম মেয়াদ কমিয়ে ১২ মাস করে দেওয়া হয়েছে। এতদিন বিশেষ পরিস্থিতির কারণ দর্শিয়ে আংশিকভাবে টাকা তোলার জন্য নির্দিষ্ট কারণ জানাতে হত (যেমন - প্রাকৃতিক বিপর্যয়, কোম্পানি বন্ধ হয়ে যাওয়া বা লক-আউট, লাগাতার চাকরিহীন অবস্থায় থাকা, মহামারীর মতো বিষয়)। এখন থেকে কোনও কারণ না দর্শিয়েই আংশিকভাবে টাকা তোলার সুযোগ করে দেওয়া হল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)

5/5
এখন থেকে ইপিএফ অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখার নিয়ম: নয়া নিয়ম অনুযায়ী, সবসময় মোট অর্থের ২৫ শতাংশ টাকা রাখতে হবে। তার ফলে ইপিএফও গ্রাহকরা আরও ভালোভাবে সুদের হারের সুবিধা পাবেন। আপাতত ৮.২৫ শতাংশ হারে সুদ দেওয়া হয় এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ) expand-iconView Photos in a new improved layout
Published on Oct 14, 2025 6:59 PM

এখন থেকে ইপিএফ অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখার নিয়ম: নয়া নিয়ম অনুযায়ী, সবসময় মোট অর্থের ২৫ শতাংশ টাকা রাখতে হবে। তার ফলে ইপিএফও গ্রাহকরা আরও ভালোভাবে সুদের হারের সুবিধা পাবেন। আপাতত ৮.২৫ শতাংশ হারে সুদ দেওয়া হয় এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)

Related Photos