Ex CJI DY Chandrachud Update: অবিলম্বে ডিওয়াই চন্দ্রচূড়ের বাংলো খালি করুন, কেন্দ্রকে চিঠি সুপ্রিম কোর্টের! ব্যাপার কী?
ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির জন্য বরাদ্দ সরকারি বাসভবনে এখনও বাস করছেন দেশের প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। এই আবহে চন্দ্রচূড়কে অবিলম্বে সেই বাংলো খালি করার জন্য সরকারকে চিঠি লেখা হল সুপ্রিম কোর্টের তরফ থেকে।
Published on: Jul 6, 2025 9:31 AM IST
1/5

Published on Jul 6, 2025 9:31 AM
সরকারকে লেখা সুপ্রিম কোর্টের চিঠিতে লেখা হয়েছে, ডঃ বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে অনতিবিলম্বে ৫ নম্বর বাংলো থেকে খালি করা হোক। ২০২৫ সালের ২১ মে এই বাংলোয় থাকার অনুমতির মেয়াদ শেষ হয়েছে। এছাড়াও, ২০২২ বিধিমালার বিধি ৩বি-এর অধীনে ছয় মাসের সময়সীমা ১০ মে, ২০২৫-এ শেষ হয়েছে। (Hindustan Times)
2/5

Published on Jul 6, 2025 9:31 AM
একই সময়ে, তাঁর পরে প্রধান বিচারপতি হওয়া বিচারপতি সঞ্জীব খান্না এবং বর্তমান প্রধান বিচারপতি ভূষণ আর গাভাই প্রধান বিচারপতির সরকারি বাসভবনে যাননি। দু'জনেই তাঁদের পূর্বের বরাদ্দকৃত বাংলোতে বসবাস করতে থাকেন। হিন্দুস্তান টাইমসের তরফে বিচারপতি চন্দ্রচূড়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ব্যক্তিগত পরিস্থিতির কথা উল্লেখ করেন। তিনি আরও বলেন, সুপ্রিম কোর্ট প্রশাসন এ বিষয়ে সম্পূর্ণ সচেতন। তিনি স্পষ্ট করে বলেন যে সরকার ইতিমধ্যে সীমিত সময়ের জন্য তাঁকে ভাড়ায় বিকল্প বাসস্থান বরাদ্দ করেছে। কিন্তু দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় এই জায়গাটি বসবাসের অনুপযোগী। (Ritik Jain)
3/5

Published on Jul 6, 2025 9:31 AM
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বাংলো খালি করার জন্য কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। প্রসঙ্গত, অবসরের পরেও এই বাংলোতেই থাকছেন প্রাক্তন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্ট প্রশাসন চিঠিতে লিখেছে, যে সময়সীমার জন্য ডিওয়াই চন্দ্রচূড়কে সেই বাংলোতে থাকার অনুমতি দেওয়া হয়েছিল, সেই সময়সীমায় পার হয়ে গিয়েছে। একই সঙ্গে চিঠিতে বাংলো খালি করে আদালতের হাউজিং পুলে ফেরত দেওয়ার কথা বলা হয়েছে। (ANI)
4/5

Published on Jul 6, 2025 9:31 AM
গত ১ জুলাই আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রককে এই চিঠি পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। হিন্দুস্তান টাইমস এই চিঠিটি দেখেছে। কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানানো হয়েছে, দিল্লির লুটিয়েন্সের কৃষ্ণ মেনন মার্গে অবস্থিত ৫ নম্বর বাংলোটি অবিলম্বে খালি করতে হবে। বাংলোটি সরকারিভাবে সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতির বাসভবন। (PTI)
5/5

Published on Jul 6, 2025 9:31 AM
E-Paper

