‘বেনজির ভুট্টোর বাড়ি থেকে এগিয়ে দাউদের বাড়ি’, আঁতকে উঠে ছিলেন Exকূটনীতিক, কী ঘটেছিল পাকিস্তানে?

এককালে পাকিস্তানে ভারতের প্রথম মহিলা কূটনীতিক হিসাবে কর্মরত ছিলেন রুচি ঘনশ্যাম। একদিন পাকিস্তানের রাস্তায় গাড়িতে যাওয়ার সময় তাঁকে গাড়ির চালক যা বলেছিলেন, তা শুনে চমকে গিয়েছিলেন রুচি। কী ঘটেছিল? কী বললেন রুচি?

Published on: Jun 27, 2025 8:57 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
রুচি বলছেন, পাকিস্তানে তিনি গাড়িতে এক গন্তব্যে যাবেন বলে সফর করছিলেন, তখনই তাঁর গাড়ির চালক এই কথা বলেন। রুচি জানান, কথা শুনে প্রথমে তিনি আঁতকে ওঠেন। পরে তিনি বুঝতে পারেন যে, পাকিস্তানের শিশুরাও পর্যন্ত জানে যে দাউদ ইব্রাহিম কোথায় থাকেন। রুচি ওই অনুষ্ঠানে বলেন,' কিন্তু করাচিতে দাউদের কেবল একটি বাড়ি নেই, তার বেশ কয়েকটি বাড়ি আছে। আমি একটু অবাক হয়েছিলাম কিন্তু এখন আর তা নই (অবাক নই)।'' expand-iconView Photos in a new improved layout
Published on Jun 27, 2025 8:57 PM

রুচি বলছেন, পাকিস্তানে তিনি গাড়িতে এক গন্তব্যে যাবেন বলে সফর করছিলেন, তখনই তাঁর গাড়ির চালক এই কথা বলেন। রুচি জানান, কথা শুনে প্রথমে তিনি আঁতকে ওঠেন। পরে তিনি বুঝতে পারেন যে, পাকিস্তানের শিশুরাও পর্যন্ত জানে যে দাউদ ইব্রাহিম কোথায় থাকেন। রুচি ওই অনুষ্ঠানে বলেন,' কিন্তু করাচিতে দাউদের কেবল একটি বাড়ি নেই, তার বেশ কয়েকটি বাড়ি আছে। আমি একটু অবাক হয়েছিলাম কিন্তু এখন আর তা নই (অবাক নই)।''

2/5
‘এনডিটিভি’র এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়ে রুচি তুলে ধরেন পাকিস্তানে তাঁর কর্মজীবনের এক অভিজ্ঞতার কথা। প্রাক্তন এই কূটনীতিক বললেন,' করাচিতে দাউদ ইব্রাহিমের অবস্থান সম্পর্কে সেখানের একজন সাধারণ মানুষও জানেন। আমাদের ড্রাইভার একবার আমাদের বলেছিল যে প্রথমে (পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী) বেনজির ভুট্টোর বাড়ি পাওয়া যাবে এবং যদি আপনি আরও নিচের দিকে এগিয়ে যান, তাহলে সেখানে দাউদ ইব্রাহিমের বাড়ি আছে।'' expand-iconView Photos in a new improved layout
Published on Jun 27, 2025 8:57 PM

‘এনডিটিভি’র এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়ে রুচি তুলে ধরেন পাকিস্তানে তাঁর কর্মজীবনের এক অভিজ্ঞতার কথা। প্রাক্তন এই কূটনীতিক বললেন,' করাচিতে দাউদ ইব্রাহিমের অবস্থান সম্পর্কে সেখানের একজন সাধারণ মানুষও জানেন। আমাদের ড্রাইভার একবার আমাদের বলেছিল যে প্রথমে (পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী) বেনজির ভুট্টোর বাড়ি পাওয়া যাবে এবং যদি আপনি আরও নিচের দিকে এগিয়ে যান, তাহলে সেখানে দাউদ ইব্রাহিমের বাড়ি আছে।''

3/5
ভারতের বুকে একাধিক নাশকতার সঙ্গে বছরের পর বছর ধরে নাম জড়িয়েছে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের। পাকিস্তানে আশ্রয় নেওয়া দাউদের বাড়ি কোথায় বা বর্তমানে দাউদ কোথায় রয়েছে, তা নিয়ে বহু কৌতূহল, প্রশ্ন, জল্পনা লেগেই থাকে। এবার দাউদ নিয়ে মুখ খুললেন পাকিস্তানের মাটিতে এককালে কর্মরত প্রথম মহিলা কূটনীতিক রুচি ঘনশ্যাম। পাকিস্তানের বুকে তাঁর অভিজ্ঞতা কেমন? দাউদ সম্পর্কে কী বললেন তিনি? expand-iconView Photos in a new improved layout
Published on Jun 27, 2025 8:57 PM

ভারতের বুকে একাধিক নাশকতার সঙ্গে বছরের পর বছর ধরে নাম জড়িয়েছে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের। পাকিস্তানে আশ্রয় নেওয়া দাউদের বাড়ি কোথায় বা বর্তমানে দাউদ কোথায় রয়েছে, তা নিয়ে বহু কৌতূহল, প্রশ্ন, জল্পনা লেগেই থাকে। এবার দাউদ নিয়ে মুখ খুললেন পাকিস্তানের মাটিতে এককালে কর্মরত প্রথম মহিলা কূটনীতিক রুচি ঘনশ্যাম। পাকিস্তানের বুকে তাঁর অভিজ্ঞতা কেমন? দাউদ সম্পর্কে কী বললেন তিনি?

4/5
পাকিস্তানের মুখোশ খুলে দিয়ে ভারতের প্রাক্তন কূটনীতিক রুচি ঘনশ্যাম বলছেন, 'সত্য গোপন করা পাকিস্তানের স্বভাব। সবাই এটা জানে কিন্তু কেউই আনুষ্ঠানিকভাবে মন্তব্য করবে না।' (প্রতীকী ছবি) (AFP)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 27, 2025 8:57 PM

পাকিস্তানের মুখোশ খুলে দিয়ে ভারতের প্রাক্তন কূটনীতিক রুচি ঘনশ্যাম বলছেন, 'সত্য গোপন করা পাকিস্তানের স্বভাব। সবাই এটা জানে কিন্তু কেউই আনুষ্ঠানিকভাবে মন্তব্য করবে না।' (প্রতীকী ছবি) (AFP)

5/5
উল্লেখ্য, ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণ কাণ্ডের সময় থেকে দাউদ ভারতের ‘মোস্ট ওয়ান্টেড’র তালিকায় রয়েছে। সেই বিস্ফোরণে ৭০০ জন আহত হন, মৃত্যু হয় ২৫৭ জনের। এছাড়াও বহু তোলাবাজি কাণ্ডে হাত রয়েছে দাউদের। এছাড়াও আল কায়েদা, লস্কর ই তৈবা সহ একাধিক জঙ্গি গোষ্ঠীকে আর্থিক সাহায্যেরও অভিযোগ রয়েছে দাউদের বিরুদ্ধে। যদিও পাকিস্তানের করাচিতে দাউদ রয়েছে কি না, তা নিয়ে কোনও দিনওই মুখ খোলেনি পাকিস্তান, দেয়নি কোনও নিশ্চিত বার্তা। ঠিক এইভাবেই পাকিস্তানের অ্যাবোতাবাদে যে আল কায়দা জঙ্গি লাদেন লুকিয়েছিল, সেবিষয়েও ইসলামাবাদ কোনও দিনওই মুখ খোলেনি। তবে পরে সেখানে হামলা চালিয়ে লাদেনকে নিকেশ করে আমেরিকা। expand-iconView Photos in a new improved layout
Published on Jun 27, 2025 8:57 PM

উল্লেখ্য, ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণ কাণ্ডের সময় থেকে দাউদ ভারতের ‘মোস্ট ওয়ান্টেড’র তালিকায় রয়েছে। সেই বিস্ফোরণে ৭০০ জন আহত হন, মৃত্যু হয় ২৫৭ জনের। এছাড়াও বহু তোলাবাজি কাণ্ডে হাত রয়েছে দাউদের। এছাড়াও আল কায়েদা, লস্কর ই তৈবা সহ একাধিক জঙ্গি গোষ্ঠীকে আর্থিক সাহায্যেরও অভিযোগ রয়েছে দাউদের বিরুদ্ধে। যদিও পাকিস্তানের করাচিতে দাউদ রয়েছে কি না, তা নিয়ে কোনও দিনওই মুখ খোলেনি পাকিস্তান, দেয়নি কোনও নিশ্চিত বার্তা। ঠিক এইভাবেই পাকিস্তানের অ্যাবোতাবাদে যে আল কায়দা জঙ্গি লাদেন লুকিয়েছিল, সেবিষয়েও ইসলামাবাদ কোনও দিনওই মুখ খোলেনি। তবে পরে সেখানে হামলা চালিয়ে লাদেনকে নিকেশ করে আমেরিকা।

Related Photos