Shahid Afridi Welcomed by Keralites: ভারতের নামে আজেবাজে কথা বলা আফ্রিদিকে উষ্ণ অভ্যর্থনা কেরলের লোকজনের! শুরু বিতর্ক

ভারত-পাক সংঘাতের সময় ভারতকে নিয়ে অনেক আজেবাজে কথা বলতে শোনা গিয়েছিল পাকিস্তানি ক্রিকেটার শহিদ আফ্রিদিকে। তবে সেই শহিদ আফ্রিদিকেই নিজেদের অনুষ্ঠানে ডেকে বিতকর্কে দুবাইবাসী বেশ কয়েকজন মালয়ালি।

Published on: May 31, 2025 1:20 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/4
কয়েকদিন আগে ভারত-পাক সংঘাতের সময় ভারতকে নিয়ে বহু আজেবাজে বক্তব্য রেখেছিলেন পাকিস্তানি ক্রিকেটার শহিদ আফ্রিদি। সেই শহিদ আফ্রিদি আবার পাকিস্তানের 'সামরিক জয়ে' বাইক ব়্যালি বের করে সেনার থেকে সম্মানিতও হয়েছেন। এহেন আফ্রিদিকেই স্বাগত জানালেন একদল ভারতীয়। যা ঘিরে বিতর্ক চরমে।     expand-iconView Photos in a new improved layout
Published on May 31, 2025 1:20 PM

কয়েকদিন আগে ভারত-পাক সংঘাতের সময় ভারতকে নিয়ে বহু আজেবাজে বক্তব্য রেখেছিলেন পাকিস্তানি ক্রিকেটার শহিদ আফ্রিদি। সেই শহিদ আফ্রিদি আবার পাকিস্তানের 'সামরিক জয়ে' বাইক ব়্যালি বের করে সেনার থেকে সম্মানিতও হয়েছেন। এহেন আফ্রিদিকেই স্বাগত জানালেন একদল ভারতীয়। যা ঘিরে বিতর্ক চরমে।

2/4
রিপোর্ট অনুযায়ী, দুবাইয়ে বসবাসকারী কেরলের কয়েকজন আফ্রিদিকে স্বাগত জানিয়েছিলেন এক অনুষ্ঠানে। ভারত-পাক সংঘাতের একমাস পূরণ হয়নি এখনও। এরই মধ্যে আফ্রিদিকে এহেন উষ্ণ অভ্যর্থনা জানানোয় সেই সব মালয়ালিদের তীব্র সমালোচনা করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলায় ২৬ জন নিহত হয়েছিলেন। তারপর থেকে শহিদ আফ্রিদি একের পর এক ভারত বিরোধী মন্তব্য করে গেছেন।  expand-iconView Photos in a new improved layout
Published on May 31, 2025 1:20 PM

রিপোর্ট অনুযায়ী, দুবাইয়ে বসবাসকারী কেরলের কয়েকজন আফ্রিদিকে স্বাগত জানিয়েছিলেন এক অনুষ্ঠানে। ভারত-পাক সংঘাতের একমাস পূরণ হয়নি এখনও। এরই মধ্যে আফ্রিদিকে এহেন উষ্ণ অভ্যর্থনা জানানোয় সেই সব মালয়ালিদের তীব্র সমালোচনা করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলায় ২৬ জন নিহত হয়েছিলেন। তারপর থেকে শহিদ আফ্রিদি একের পর এক ভারত বিরোধী মন্তব্য করে গেছেন।

3/4
এদিকে ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে দেখা যায়, আফ্রিদি অনুষ্ঠানস্থলে ঢুকতেই সাংস্কৃতিক পরিবেশনা থামিয়ে দেওয়া হয়। সেখানে উপস্থিত কেরলের লোকজন 'বুম বুম' স্লোগান দিয়ে তাঁকে অভিবাদন জানাচ্ছেন। জবাবে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বলেন, 'আমি ভারতের সঙ্গে যোগাযোগ রাখতে ভালোবাসি। বিশেষ করে কেরলের খাবার আমার খুব ভালো লাগে।' এরপর তিনি বলেন, 'হো গয়া বুম বুম।'  expand-iconView Photos in a new improved layout
Published on May 31, 2025 1:20 PM

এদিকে ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে দেখা যায়, আফ্রিদি অনুষ্ঠানস্থলে ঢুকতেই সাংস্কৃতিক পরিবেশনা থামিয়ে দেওয়া হয়। সেখানে উপস্থিত কেরলের লোকজন 'বুম বুম' স্লোগান দিয়ে তাঁকে অভিবাদন জানাচ্ছেন। জবাবে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বলেন, 'আমি ভারতের সঙ্গে যোগাযোগ রাখতে ভালোবাসি। বিশেষ করে কেরলের খাবার আমার খুব ভালো লাগে।' এরপর তিনি বলেন, 'হো গয়া বুম বুম।'

4/4
এর আগে পাকিস্তানের টিভি চ্যানেল সামা টিভিতে কথা বলার সময় ভারতকে কটাক্ষ করেছিলেন আফ্রিদি। তিনি বলেছিলেন, ভারতে বাজি ফাটলেও তার দায় পাকিস্তানের ওপর পড়ে। ভারতীয় সেনারও সমালোচনা করেন তিনি। আফ্রিদি বলেছিলেন, 'কাশ্মীরে ৮ লাখ সেনা রয়েছে, তারপরও পহেলগাঁওয়ের ঘটনা ঘটেছে। এর অর্থ হল ভারতীয় সেনা মূল্যহীন এবং তারা মানুষকে রক্ষা করতে পারে না।' তিনি ভারতীয় মিডিয়ার কভারেজকে 'বলিউড ড্রামা' বলে বর্ণনা করেছেন এবং পরোক্ষভাবে ভারতীয় ক্রিকেটারদেরও টার্গেট করেছেন।  expand-iconView Photos in a new improved layout
Published on May 31, 2025 1:20 PM

এর আগে পাকিস্তানের টিভি চ্যানেল সামা টিভিতে কথা বলার সময় ভারতকে কটাক্ষ করেছিলেন আফ্রিদি। তিনি বলেছিলেন, ভারতে বাজি ফাটলেও তার দায় পাকিস্তানের ওপর পড়ে। ভারতীয় সেনারও সমালোচনা করেন তিনি। আফ্রিদি বলেছিলেন, 'কাশ্মীরে ৮ লাখ সেনা রয়েছে, তারপরও পহেলগাঁওয়ের ঘটনা ঘটেছে। এর অর্থ হল ভারতীয় সেনা মূল্যহীন এবং তারা মানুষকে রক্ষা করতে পারে না।' তিনি ভারতীয় মিডিয়ার কভারেজকে 'বলিউড ড্রামা' বলে বর্ণনা করেছেন এবং পরোক্ষভাবে ভারতীয় ক্রিকেটারদেরও টার্গেট করেছেন।

Related Photos