টার্কিশ এয়ারলাইন্সের বিমানে বিস্ফোরক সামগ্রী পেল DGCA, তুরস্কের উড়ান সংস্থাকে কড়া হুঁশিয়ারি ভারতের

টার্কিশ এয়ারলাইন্সের বিমানে বিস্ফোরক সামগ্রী পাওয়া গিয়েছিল সাম্প্রতিক পরিদর্শনে। এই ধরনের বিস্ফোরক সামগ্রী ভারতে আনতে বা ভারতীয় আকাশসীমার ওপর দিয়ে নিয়ে যেতে ডিজিসিএর অগ্রিম অনুমতি প্রয়োজন হয়। তবে সেই ধরনের কোনও অনুমতি টার্কিশ এয়ারলাইন্স নেয়নি বলে জানা যাচ্ছে।

Published on: Jun 5, 2025 7:52 AM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
নিরাপত্তা বিধি লঙ্ঘনের জন্য টার্কিশ এয়ারলাইন্সকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ভারত। ২৯ মে থেকে ২ জুনের মধ্যে দিল্লি, হায়দরাবাদ, চেন্নাই এবং বেঙ্গালুরু বিমানবন্দরে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) আচমকা কয়েকটি তল্লাশি অভিযান চালিয়েছিল। সেই সময় টার্কিশ এয়ারলাইন্সের বিমানে বেশ কয়েকটি গুরুতর ত্রুটি লক্ষ্য করা গিয়েছে। জানা যাচ্ছে, টার্কিশ এয়ারলাইন্সের বিমানে বিস্ফোরক সামগ্রী পাওয়া গিয়েছিল। যার অনুমোদন দেওয়া হয়নি। এদিকে বিমান সংস্থার তরফ থেকে সেই বিষয়ে ডিজিসিএ বা বিমানবন্দর কর্তৃপক্ষকেও জানানো হয়নি।   (REUTERS)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 5, 2025 7:52 AM

নিরাপত্তা বিধি লঙ্ঘনের জন্য টার্কিশ এয়ারলাইন্সকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ভারত। ২৯ মে থেকে ২ জুনের মধ্যে দিল্লি, হায়দরাবাদ, চেন্নাই এবং বেঙ্গালুরু বিমানবন্দরে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) আচমকা কয়েকটি তল্লাশি অভিযান চালিয়েছিল। সেই সময় টার্কিশ এয়ারলাইন্সের বিমানে বেশ কয়েকটি গুরুতর ত্রুটি লক্ষ্য করা গিয়েছে। জানা যাচ্ছে, টার্কিশ এয়ারলাইন্সের বিমানে বিস্ফোরক সামগ্রী পাওয়া গিয়েছিল। যার অনুমোদন দেওয়া হয়নি। এদিকে বিমান সংস্থার তরফ থেকে সেই বিষয়ে ডিজিসিএ বা বিমানবন্দর কর্তৃপক্ষকেও জানানো হয়নি। (REUTERS)

2/5
রিপোর্ট অনুযায়ী, টার্কিশ এয়ারলাইন্সের একটি কার্গো ফ্লাইটে বিস্ফোরক পদার্থসহ বিপজ্জনক বস্তু পাওয়া গেছে। এই বিস্ফোরকগুলি ভারতের উপর দিয়ে নিয়ে যাওয়া বা ভারতে আনার জন্য ডিজিসিএ-র বিশেষ অনুমতির প্রয়োজন হয়, তবে সেই ধরনের অনুমতি নেওয়া হয়নি বা সেই সামগ্রীর বিষয়ে সংস্থার তরফ থেকে কোনও তথ্যও প্রকাশ করা হয়নি।   (REUTERS)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 5, 2025 7:52 AM

রিপোর্ট অনুযায়ী, টার্কিশ এয়ারলাইন্সের একটি কার্গো ফ্লাইটে বিস্ফোরক পদার্থসহ বিপজ্জনক বস্তু পাওয়া গেছে। এই বিস্ফোরকগুলি ভারতের উপর দিয়ে নিয়ে যাওয়া বা ভারতে আনার জন্য ডিজিসিএ-র বিশেষ অনুমতির প্রয়োজন হয়, তবে সেই ধরনের অনুমতি নেওয়া হয়নি বা সেই সামগ্রীর বিষয়ে সংস্থার তরফ থেকে কোনও তথ্যও প্রকাশ করা হয়নি। (REUTERS)

3/5
ডিজিসিএ আবিষ্কার করেছে যে টার্কিশ এয়ারলাইন্স এবং এর গ্রাউন্ড হ্যান্ডলিং এজেন্টের মধ্যে কোনও পরিষেবা স্তরের চুক্তি নেই। এ ছাড়া গ্রাউন্ড ইকুইপমেন্টের কংক্রিট মনিটরিং ও জবাবদিহিতার কোনও ব্যবস্থা ছিল না। এরই মাঝে ডিজিসিএ-র হুঁশিয়ারি টার্কিশ এয়ারলাইন্সের উপর চাপ সৃষ্টি করবে। ভবিষ্যতে এই ধরনের কোনও ভুল ধরা পড়লে টার্কিশ এয়ারলাইন্সের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারে ডিজিসিএ।   expand-iconView Photos in a new improved layout
Published on Jun 5, 2025 7:52 AM

ডিজিসিএ আবিষ্কার করেছে যে টার্কিশ এয়ারলাইন্স এবং এর গ্রাউন্ড হ্যান্ডলিং এজেন্টের মধ্যে কোনও পরিষেবা স্তরের চুক্তি নেই। এ ছাড়া গ্রাউন্ড ইকুইপমেন্টের কংক্রিট মনিটরিং ও জবাবদিহিতার কোনও ব্যবস্থা ছিল না। এরই মাঝে ডিজিসিএ-র হুঁশিয়ারি টার্কিশ এয়ারলাইন্সের উপর চাপ সৃষ্টি করবে। ভবিষ্যতে এই ধরনের কোনও ভুল ধরা পড়লে টার্কিশ এয়ারলাইন্সের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারে ডিজিসিএ।

4/5
অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক স্পষ্টভাবে জানিয়েছে যে ভারতে টার্কিশ এয়ারলাইন্সের সমস্ত ফ্লাইট এখন ডিজিসিএর কঠোর তত্ত্বাবধানে থাকবে। ক্রমাগত সুরক্ষা সংক্রান্ত নজরদারি নিশ্চিত করার জন্য প্রয়োজনে ফলো-আপ পরিদর্শনও করা হবে সংস্থার উড়ানগুলিতে। সেই মতোই ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন বিমানবন্দরে টার্কিশ এয়ারলাইন্সের বিমান পরিদর্শন করেছিল।  expand-iconView Photos in a new improved layout
Published on Jun 5, 2025 7:52 AM

অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক স্পষ্টভাবে জানিয়েছে যে ভারতে টার্কিশ এয়ারলাইন্সের সমস্ত ফ্লাইট এখন ডিজিসিএর কঠোর তত্ত্বাবধানে থাকবে। ক্রমাগত সুরক্ষা সংক্রান্ত নজরদারি নিশ্চিত করার জন্য প্রয়োজনে ফলো-আপ পরিদর্শনও করা হবে সংস্থার উড়ানগুলিতে। সেই মতোই ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন বিমানবন্দরে টার্কিশ এয়ারলাইন্সের বিমান পরিদর্শন করেছিল।

5/5
ডিজিসিএ-র পরিদর্শনের সময় দেখা গেছে যে গ্রাউন্ড অপারেশন পরিচালনাকারী কর্মীদের কাছে অনুমোদিত শংসাপত্র বা বৈধ স্কিল কার্ড নেই। এছাড়াও, বিমানটি অবতরণের সময় কোনও স্বীকৃত রক্ষণাবেক্ষণ ইঞ্জিনিয়ার উপস্থিত ছিলেন না এবং অন্য একজন ইঞ্জিনিয়ার রক্ষণাবেক্ষণের পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করেছিলেন।  expand-iconView Photos in a new improved layout
Published on Jun 5, 2025 7:52 AM

ডিজিসিএ-র পরিদর্শনের সময় দেখা গেছে যে গ্রাউন্ড অপারেশন পরিচালনাকারী কর্মীদের কাছে অনুমোদিত শংসাপত্র বা বৈধ স্কিল কার্ড নেই। এছাড়াও, বিমানটি অবতরণের সময় কোনও স্বীকৃত রক্ষণাবেক্ষণ ইঞ্জিনিয়ার উপস্থিত ছিলেন না এবং অন্য একজন ইঞ্জিনিয়ার রক্ষণাবেক্ষণের পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করেছিলেন।

Related Photos