Train Ticket Fare Hike Update: ট্রেনের ভাড়া বাড়ছে ১ জুলাই থেকে, কতটা? রইল পুরো তালিকা, লোকালের খরচ বাড়বে?

জুলাই মাসের পয়লা দিন থেকে ট্রেনের ভাড়া বাড়তে পারে। কোন ধরনের কোচের ক্ষেত্রে কত ভাড়া বাড়তে পারে? লোকাল ট্রেনেরও ভাড়া কি বাড়বে? মান্থলির জন্য নিত্যযাত্রীদের বেশি টাকা গুনতে হবে? জেনে নিন পুরোটা। রইল সম্ভাব্য ভাড়া বৃদ্ধির তালিকাও।

Published on: Jun 24, 2025 4:21 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
আগামী ১ জুলাই থেকে মেল এবং এক্সপ্রেস ট্রেনের টিকিটের দাম বাড়তে পারে। সূত্র উদ্ধৃত করে সংবাদমাধ্যম দ্য ইকোনমিকস টাইমসের প্রতিবেদনে এমনই জানানো হয়েছে। ওই প্রতিবেদন অনুযায়ী, নন-এসি কোচে প্রতি কিলোমিটারে মাথাপিছু এক পয়সা ভাড়া বাড়ানো হতে পারে। আর এসি কোচের ক্ষেত্রে প্রতি এক কিমিতে ভাড়া বৃদ্ধির অঙ্কটা দু'পয়সা হতে পারে বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 24, 2025 4:21 PM

আগামী ১ জুলাই থেকে মেল এবং এক্সপ্রেস ট্রেনের টিকিটের দাম বাড়তে পারে। সূত্র উদ্ধৃত করে সংবাদমাধ্যম দ্য ইকোনমিকস টাইমসের প্রতিবেদনে এমনই জানানো হয়েছে। ওই প্রতিবেদন অনুযায়ী, নন-এসি কোচে প্রতি কিলোমিটারে মাথাপিছু এক পয়সা ভাড়া বাড়ানো হতে পারে। আর এসি কোচের ক্ষেত্রে প্রতি এক কিমিতে ভাড়া বৃদ্ধির অঙ্কটা দু'পয়সা হতে পারে বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)

2/5
যদিও লোকাল ট্রেনের ভাড়া বৃদ্ধি করা হচ্ছে না বলে ওই রিপোর্টে জানানো হয়েছে। সূত্র উদ্ধৃত করে ওই রিপোর্টে জানানো হয়েছে, লোকাল ট্রেনের মান্থলি টিকিটেরও ভাড়া বাড়ানো হচ্ছে না। অর্থাৎ জুলাই মাসের পয়লা দিন থেকে নিত্যযাত্রীদের উপরে চাপবে না বাড়তি বোঝা। তাঁরা এখন যে টাকা দিয়ে টিকিট কাটছেন, জুলাই থেকেও সেই পরিমাণ অর্থ খরচ হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রাজু শিন্ডে/হিন্দুস্তান টাইমস) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 24, 2025 4:21 PM

যদিও লোকাল ট্রেনের ভাড়া বৃদ্ধি করা হচ্ছে না বলে ওই রিপোর্টে জানানো হয়েছে। সূত্র উদ্ধৃত করে ওই রিপোর্টে জানানো হয়েছে, লোকাল ট্রেনের মান্থলি টিকিটেরও ভাড়া বাড়ানো হচ্ছে না। অর্থাৎ জুলাই মাসের পয়লা দিন থেকে নিত্যযাত্রীদের উপরে চাপবে না বাড়তি বোঝা। তাঁরা এখন যে টাকা দিয়ে টিকিট কাটছেন, জুলাই থেকেও সেই পরিমাণ অর্থ খরচ হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রাজু শিন্ডে/হিন্দুস্তান টাইমস)

3/5
এসি ফার্স্ট ক্লাসের যাত্রীরাও রেহাই পান না বলে অভিযোগ ওঠে। অভিযোগ ওঠে, হামেশাই কেবিন বা কুপের সামনে বিনা টিকিটের যাত্রীরা দাঁড়িয়ে থাকেন। এমন অবস্থা হয় যে বাথরুমটুকুও যাওয়া যায় না। প্রতিবাদ করেও কোনও লাভ হয় না বলে অভিযোগ ওঠে। শুধু তাই নয়, এসি কোচেও আরশোলা, পোকামাকড়ের দাপট দেখা যায় বলে হামেশাই অভিযোগ তোলেন যাত্রীরা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 24, 2025 4:21 PM

এসি ফার্স্ট ক্লাসের যাত্রীরাও রেহাই পান না বলে অভিযোগ ওঠে। অভিযোগ ওঠে, হামেশাই কেবিন বা কুপের সামনে বিনা টিকিটের যাত্রীরা দাঁড়িয়ে থাকেন। এমন অবস্থা হয় যে বাথরুমটুকুও যাওয়া যায় না। প্রতিবাদ করেও কোনও লাভ হয় না বলে অভিযোগ ওঠে। শুধু তাই নয়, এসি কোচেও আরশোলা, পোকামাকড়ের দাপট দেখা যায় বলে হামেশাই অভিযোগ তোলেন যাত্রীরা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)

4/5
বিষয়টি নিয়ে ভারতীয় রেলের তরফে আপাতত সরকারিভাবে কিছু জানানো হয়নি। শেষপর্যন্ত দূরপাল্লার ট্রেনের ভাড়া যদি বাড়ানো হয়, তাহলে নিশ্চিতভাবে প্রশ্ন উঠবে। কারণ এখন দূরপাল্লার ট্রেনের যাত্রার বিষয়টি মাঝেমধ্যেই কার্যত নরক হয়ে ওঠে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ ওঠে, রিজার্ভেশন থাকলেও বিনা টিকিটের যাত্রীরা এসে ঝামেলা করেন। স্লিপার কোচ, এসি থ্রি টিয়ার, এসি টু টিয়ারের মতো কোচ কার্যত জেনারেল কোচে পরিণত হয়ে যায়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 24, 2025 4:21 PM

বিষয়টি নিয়ে ভারতীয় রেলের তরফে আপাতত সরকারিভাবে কিছু জানানো হয়নি। শেষপর্যন্ত দূরপাল্লার ট্রেনের ভাড়া যদি বাড়ানো হয়, তাহলে নিশ্চিতভাবে প্রশ্ন উঠবে। কারণ এখন দূরপাল্লার ট্রেনের যাত্রার বিষয়টি মাঝেমধ্যেই কার্যত নরক হয়ে ওঠে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ ওঠে, রিজার্ভেশন থাকলেও বিনা টিকিটের যাত্রীরা এসে ঝামেলা করেন। স্লিপার কোচ, এসি থ্রি টিয়ার, এসি টু টিয়ারের মতো কোচ কার্যত জেনারেল কোচে পরিণত হয়ে যায়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)

5/5
তবে দ্বিতীয় শ্রেণিতে যাতায়াত করা যাত্রীদের ক্ষেত্রে কিছুটা ভাড়া বাড়ছে। সূত্র উদ্ধৃত করে ওই প্রতিবেদনে জানানো হয়েছে, যে যাত্রীরা ৫০০ কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করার জন্য দ্বিতীয় শ্রেণিতে টিকিট কাটবেন, তাঁদের ক্ষেত্রে ভাড়া বাড়বে না। যাঁরা ৫০০ কিমির বেশি দূরত্ব অতিক্রম করবেন, তাঁদের প্রতি কিমিতে অতিরিক্ত হাফ (০.০০৫ টাকা) পয়সা গুনতে হবে বলে জানানো হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 24, 2025 4:21 PM

তবে দ্বিতীয় শ্রেণিতে যাতায়াত করা যাত্রীদের ক্ষেত্রে কিছুটা ভাড়া বাড়ছে। সূত্র উদ্ধৃত করে ওই প্রতিবেদনে জানানো হয়েছে, যে যাত্রীরা ৫০০ কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করার জন্য দ্বিতীয় শ্রেণিতে টিকিট কাটবেন, তাঁদের ক্ষেত্রে ভাড়া বাড়বে না। যাঁরা ৫০০ কিমির বেশি দূরত্ব অতিক্রম করবেন, তাঁদের প্রতি কিমিতে অতিরিক্ত হাফ (০.০০৫ টাকা) পয়সা গুনতে হবে বলে জানানো হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)

Related Photos