FIFA Club World Cup PSG vs Real Madrid: মেসিকে হারানো দলের কাছে আত্মসমর্পণ রিয়াল মাদ্রিদের, ক্লাব বিশ্বকাপের ফাইনালে PSG

শুধু জয় নয়, বড় জয়ে অভ্যস্ত হয়ে পড়ছে পিএসজি। লুইস এনরিকের কোচিংয়ে এবার রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হওয়া থেকে একধাপ দূরে দাঁড়িয়ে এমবাপ্পের প্রাক্তন দল। এখন তাদের সামনে শুধু চেলসি।

Published on: Jul 10, 2025 9:16 AM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/6
ফাবিয়ান রুইজের জোড়া গোলে কিলিয়ান এমবাপ্পের রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে পিএসজি। ফাইনালে এবার তারা চেলসির বিরুদ্ধে মুখোমুখি হবে। এর আগে এই পিএসজির কাছে মেসির ইন্টার মায়ামি প্রি-কোয়ার্টারে হেরেছিল ৪-০ গোলে। তারপর কোয়র্টার ফাইনালে পিএসজি বায়ার্নকে হারিয়েছিল ২-০ গোলে।   (AP)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 10, 2025 9:16 AM

ফাবিয়ান রুইজের জোড়া গোলে কিলিয়ান এমবাপ্পের রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে পিএসজি। ফাইনালে এবার তারা চেলসির বিরুদ্ধে মুখোমুখি হবে। এর আগে এই পিএসজির কাছে মেসির ইন্টার মায়ামি প্রি-কোয়ার্টারে হেরেছিল ৪-০ গোলে। তারপর কোয়র্টার ফাইনালে পিএসজি বায়ার্নকে হারিয়েছিল ২-০ গোলে। (AP)

2/6
গতকাল রিয়ালের সঙ্গে মেসির প্রথম ২৪ মিনিটেই ম্যাচ পেটে ভরে ফেলেছিল পিএসজি। রুইজ ও উসমান দেম্বেলে গোল করে রিয়ালকে স্তব্ধ করে দেন প্রথম ৯ মিনিটে। এই স্প্যানিশ মিডফিল্ডার হাফটাইমের আগে আরও একটি গোল করেন। পরে ম্যাচের শেষ লগ্নে গনসালো রামোস পিএসজির হয়ে চতুর্থ গোলটি করেন।   (AP)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 10, 2025 9:16 AM

গতকাল রিয়ালের সঙ্গে মেসির প্রথম ২৪ মিনিটেই ম্যাচ পেটে ভরে ফেলেছিল পিএসজি। রুইজ ও উসমান দেম্বেলে গোল করে রিয়ালকে স্তব্ধ করে দেন প্রথম ৯ মিনিটে। এই স্প্যানিশ মিডফিল্ডার হাফটাইমের আগে আরও একটি গোল করেন। পরে ম্যাচের শেষ লগ্নে গনসালো রামোস পিএসজির হয়ে চতুর্থ গোলটি করেন। (AP)

3/6
এর আগে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল পিএসজি। এরপর অ্যাটলেটিকো মাদ্রিদকে চার গোলে উড়িয়ে দিয়ে ক্লাব বিশ্বকাপ শুরু করে পিএসজি। এই টুর্নামেন্টে একমাত্র বোটাফোগোর কাছে হেরেছে পিএসজি। আর কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচের পর নিষিদ্ধ হওয়ায় সেন্টার-ব্যাক উইলিয়ান পাচোকে ছাড়াই সেমিতে মাঠে নেমেছিল পিএসজি।   (AP)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 10, 2025 9:16 AM

এর আগে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল পিএসজি। এরপর অ্যাটলেটিকো মাদ্রিদকে চার গোলে উড়িয়ে দিয়ে ক্লাব বিশ্বকাপ শুরু করে পিএসজি। এই টুর্নামেন্টে একমাত্র বোটাফোগোর কাছে হেরেছে পিএসজি। আর কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচের পর নিষিদ্ধ হওয়ায় সেন্টার-ব্যাক উইলিয়ান পাচোকে ছাড়াই সেমিতে মাঠে নেমেছিল পিএসজি। (AP)

4/6
এদিকে রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া শুরুর পাঁচ মিনিটের মধ্যে দুটি দুর্দান্ত সেভ করেছিলেন। প্রথমে তিনি রুইজের শট ঠেকিয়ে দিয়েছিলেন এবং দ্বিতীয়টি পয়েন্ট-ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে নুনো মেন্দেসকে আটকে দিয়েছিলেন। তবুও ষষ্ঠ মিনিটে রাউল আসেনসিওর ঢিলেঢালা রক্ষণে ডেম্বেলে ঝাঁপিয়ে পড়েন এবং প্যারিসকে এগিয়ে দেন। উল্লেখ্য, এবছরের ব্যালড ডি'অরের প্রবল দাবিদার দেম্বেলে। এর তিনমিনিট পরই খাতা খোলেন রুইজ। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে পিএসজি তাদের তৃতীয় এবং রুইজ তাঁর দ্বিতীয় গোলটি পায়। ৮৭ মিনিটে সতীর্থ বদলি খেলোয়াড় ব্র্যাডলি বারকোলার পাস নিয়ন্ত্রণে নিয়ে চতুর্থ গোলটি করে পিএসজির রামোস।  (AP)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 10, 2025 9:16 AM

এদিকে রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া শুরুর পাঁচ মিনিটের মধ্যে দুটি দুর্দান্ত সেভ করেছিলেন। প্রথমে তিনি রুইজের শট ঠেকিয়ে দিয়েছিলেন এবং দ্বিতীয়টি পয়েন্ট-ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে নুনো মেন্দেসকে আটকে দিয়েছিলেন। তবুও ষষ্ঠ মিনিটে রাউল আসেনসিওর ঢিলেঢালা রক্ষণে ডেম্বেলে ঝাঁপিয়ে পড়েন এবং প্যারিসকে এগিয়ে দেন। উল্লেখ্য, এবছরের ব্যালড ডি'অরের প্রবল দাবিদার দেম্বেলে। এর তিনমিনিট পরই খাতা খোলেন রুইজ। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে পিএসজি তাদের তৃতীয় এবং রুইজ তাঁর দ্বিতীয় গোলটি পায়। ৮৭ মিনিটে সতীর্থ বদলি খেলোয়াড় ব্র্যাডলি বারকোলার পাস নিয়ন্ত্রণে নিয়ে চতুর্থ গোলটি করে পিএসজির রামোস। (AP)

5/6
এই মরশুমে লুইস এনরিকের কোচিংয়ে স্বপ্নের ফুটবল খেলছে পিএসজি। তারা এবারে ফরাসি শিরোপা এবং তাদের ইতিহাসে প্রথম উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল। আর এবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে রবিবার ফাইনালে নামবে তারা। ম্যাচ জিতে লুইস এনরিকে সম্প্রচারক ডিএজেডএন-কে বলেন, 'আমরা একটি অনন্য মরশুমের মধ্যে আছি। এই জয়টি আমাদের প্রাপ্য ছিল। চেলসির মতো ভালো দলের বিপক্ষে আমরা আরও এক ধাপ এগিয়ে যাওয়ার চেষ্টা করব। তারা দারুণ খেলছে। পুরো প্রতিযোগিতায় পারফর্ম করেছে। তবে আমরা আমাদের ক্লাবের জন্য ইতিহাস গড়তে চাই এবং তারপর কয়েকদিনের ছুটি নিতে চাই।'  (AP)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 10, 2025 9:16 AM

এই মরশুমে লুইস এনরিকের কোচিংয়ে স্বপ্নের ফুটবল খেলছে পিএসজি। তারা এবারে ফরাসি শিরোপা এবং তাদের ইতিহাসে প্রথম উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল। আর এবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে রবিবার ফাইনালে নামবে তারা। ম্যাচ জিতে লুইস এনরিকে সম্প্রচারক ডিএজেডএন-কে বলেন, 'আমরা একটি অনন্য মরশুমের মধ্যে আছি। এই জয়টি আমাদের প্রাপ্য ছিল। চেলসির মতো ভালো দলের বিপক্ষে আমরা আরও এক ধাপ এগিয়ে যাওয়ার চেষ্টা করব। তারা দারুণ খেলছে। পুরো প্রতিযোগিতায় পারফর্ম করেছে। তবে আমরা আমাদের ক্লাবের জন্য ইতিহাস গড়তে চাই এবং তারপর কয়েকদিনের ছুটি নিতে চাই।' (AP)

6/6
এদিকে গত বছর ফরাসি ক্লাব ছাড়ার পর পিএসজির বিপক্ষে প্রথমবার মাঠে নামের এমবাপ্পে। তবে পিএসজির বিরুদ্ধে এই ম্যাচে কোনও প্রভাব ফেলতে পারেননি এমবাপ্পে। অসুস্থতার কারণে পুরো গ্রুপ পর্ব মিস করেছিলেন এমবাপ্পে। ম্যাচে এমবাপ্পের একটি ডিফ্লেক্ট করা শট রিয়াল গোলের দিকে গিয়েছিল ঠিকই। তবে তা খুবই সহজে আটকে দিয়েছিলেন জিয়ানলুইজি দোন্নারুম্মা। এদিকে রিয়ালের অপর তারকা স্ট্রাইকার ভিনিসিয়াস জুনিয়রও সেভবে দাগ কাটতে পারেননি পিএসজির বিরুদ্ধে। এদিকে রিয়াল অধিনায়ক হিসেবে লুকা মদরিচের শেষ ম্যাচ ছিল এটি।   (AP)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 10, 2025 9:16 AM

এদিকে গত বছর ফরাসি ক্লাব ছাড়ার পর পিএসজির বিপক্ষে প্রথমবার মাঠে নামের এমবাপ্পে। তবে পিএসজির বিরুদ্ধে এই ম্যাচে কোনও প্রভাব ফেলতে পারেননি এমবাপ্পে। অসুস্থতার কারণে পুরো গ্রুপ পর্ব মিস করেছিলেন এমবাপ্পে। ম্যাচে এমবাপ্পের একটি ডিফ্লেক্ট করা শট রিয়াল গোলের দিকে গিয়েছিল ঠিকই। তবে তা খুবই সহজে আটকে দিয়েছিলেন জিয়ানলুইজি দোন্নারুম্মা। এদিকে রিয়ালের অপর তারকা স্ট্রাইকার ভিনিসিয়াস জুনিয়রও সেভবে দাগ কাটতে পারেননি পিএসজির বিরুদ্ধে। এদিকে রিয়াল অধিনায়ক হিসেবে লুকা মদরিচের শেষ ম্যাচ ছিল এটি। (AP)

Related Photos