সস্তায় ফ্ল্যাট মিলবে নিউটাউনে, বিরাট ব্যাপার! উদ্বোধন করলেন মমতা
টাকা কম থাকলেও চিন্তা নেই আর। কলকাতার নিউটাউনে আপনিও পেতে পারেন ফ্ল্যাট।
Published on: Jul 17, 2025 6:03 PM IST
1/4

Published on Jul 17, 2025 6:03 PM
কলকাতায় একটা মাথা গোঁজার ঠাঁই করার তৈরির ইচ্ছা থাকে অনেকেরই। কিন্তু বাস্তবে সেটা সম্ভব হয় না মূলত আর্থিক কারণে। বাস্তবে সাধ থাকলেও সাধ্যে কুলোয় না বিপুল দামের জন্য। তবে এবার বাজারের তুলনায় অপেক্ষাকৃত কম দামে ফ্ল্যাট দেবে সরকার। সেটাও আবার নিউটাউনে। বৃহস্পতিবার রাজ্যের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় নিউটাউনের এই দুটি আবাসনের উদ্বোধন করেন।(PTI Photo/Swapan Mahapatra) (PTI)
2/4

Published on Jul 17, 2025 6:03 PM
সুজন্ন ও নিজন্ন। এই দুটি আবাসন প্রকল্প। বৃহস্পতিবার মুখ্য়মন্ত্রী এই দুটি আবাসন প্রকল্পের উদ্বোধন করেন। মূলত অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছেন যাঁরা তাঁদের জন্য় এই আবাসন প্রকল্প। স্বল্পবিত্ত মানুষদের কাছে বড় আশার জায়গা হতে চলেছে এই সুজন্ন ও নিজন্ন। (PTI Photo/Swapan Mahapatra) (PTI)
3/4

Published on Jul 17, 2025 6:03 PM
মুখ্য়মন্ত্রী বলেন, আমরা চাই সবার আশ্রয় থাকুক। নিজের ঘর থাকুক। বড় আবাসন প্রকল্প। ৭ একর জমিতে ১২১০টি ফ্ল্যাট হচ্ছে। অর্থনৈতিকভাবে দুর্বলদের জন্য জি প্লাস ১৪ তলা। সেটা নিজন্ন ,অপরটি সুজন্ন। (PTI Photo/Swapan Mahapatra) (PTI)
4/4

Published on Jul 17, 2025 6:03 PM
E-Paper

