Flipkart sells stake at ABFRL: প্যান্টালুন্সের মালিক সংস্থার শেয়ার বিক্রি ফ্লিপকার্টের, হু হু করে নীচে গড়াল স্টকের দাম
প্যান্টালুনস, ভ্যান হিউসেন এবং লুই ফিলিপের মতো পোশাক ব্র্যান্ডের মালিক সংস্থা আদিত্য বিড়লা ফ্যাশন অ্যান্ড রিটেল লিমিটেডে ৬ শতাংশ শেয়ার ছিল ফ্লিপকার্টের। তবে বিগত একবছর ধরে আদিত্য বিড়লা ফ্যাশন অ্যান্ড রিটেলের শেয়ারের দাম নিম্নমুখী। এই আবহে গতকাল ফ্লিপকার্ট নিজেদের অংশ বিক্রি করে দিল ৫৮৭ কোটি টাকায়।
Published on: Jun 5, 2025 7:29 AM IST
1/4

Published on Jun 5, 2025 7:29 AM
জানা গিয়েছে, গতকাল ৮০.৩২ রেটে আদিত্য বিড়লা ফ্যাশন অ্যান্ড রিটেলের ৭,৩১,৭০,৭৩১টি শেয়ার বিক্রি করে দিয়েছিল ফ্লিপকার্ট। এই ব্লক ডিলের পরে আরও হু হু করে নীচের দিকে পড়তে থাকে সংস্থার শেয়ারের দাম। গত ৫২ সপ্তাহে এই শেয়ারের সর্বোচ্চ দর উঠেছিল ৩৬৪.৪০ টাকায়।
2/4

Published on Jun 5, 2025 7:29 AM
উল্লেখ্য, প্যান্টালুনস, ভ্যান হিউসেন এবং লুই ফিলিপের মতো পোশাক ব্র্যান্ডের মালিক আদিত্য বিড়লা ফ্যাশন অ্যান্ড রিটেল। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) পাইকারি চুক্তির তথ্য অনুসারে, ফ্লিপকার্ট তার সহায়ক সংস্থা ফ্লিপকার্ট ইনভেস্টমেন্ট প্রাইভেট লিমিটেডের মাধ্যমে আদিত্য বিড়লা ফ্যাশনসের ছয় শতাংশ শেয়ারের সমতুল্য ৭,৩১,৭০,৭৩১টি শেয়ারের মালিক ছিল। সেই শেয়ার তারা ৫৮৭.৭১ কোটি টাকায় বিক্রি করেছে।
3/4

Published on Jun 5, 2025 7:29 AM
সপ্তাহের তৃতীয় দিন, বুধবারে শেয়ার বাজারের সূচক ছিল ঊর্ধ্বমুখী। তবে এরই মাঝে আদিত্য বিড়লা ফ্যাশন অ্যান্ড রিটেলের শেয়ারের পতন জারি থাকল। একদিনে এই সংস্থার শেয়ারের দাম ৯.২৩ টাকা বা ১০.৭৩ শতাংশ কমেছে। গত ৫২ সপ্তাহে সংস্থার শেয়ারের সর্বনিম্ন দাম ৭৩.১০। গতকালই এক সময় সেই স্তরে পৌঁছে গিয়েছিল শেয়ারের দাম।
4/4

Published on Jun 5, 2025 7:29 AM
E-Paper

