French Open Final: যাহা দেখিলাম জন্ম জন্মান্তরেও ভুলিব না! 'হারা ম্যাচ' জিতে রোলাঁ গারোর 'বাজিগর' কার্লোস আলকারাজ

ক্যাবিনেটে পঞ্চম গ্র্যান্ডস্ল্যাম ট্রফি এবং প্রত্যাবর্তনের এক মহাকাব্য ভরলেন কার্লোস আলকারাজ। ২ সেটে পিছিয়ে থেকে ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হলেন তিনি। তাও আবার চতুর্থ সেটে তিনটি ম্যাচপয়েন্ট ছিল তাঁর প্রতিপক্ষ সিনারের কাছে।

Published on: Jun 9, 2025 6:47 AM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
কারণ ম্যাচের শেষ সেটেও ছিল নাটক। সেটের শুরুতেই সিনারের সার্ভিস ব্রেক করে এগিয়ে গিয়েছিলেন কার্লোস। তবে লড়াইতে ফেরেন সিনার। ম্যাচ গড়ায় সুপার টাইব্রেকারে। তাতে যেন অন্য গতিতে ছুটলে আলকারাজ। তাঁকে আর ছুঁতেই পারেননি সিনার। অনায়াসে টাইব্রেকার জিতে নেন কার্লোস। আর নিজের সাম্রাজ্যের আরও একটি ইট গেঁথে ফেলেন আলকারাজ। সঙ্গে ধরে রাখলেন নিজের ফরাসি ওপেন টাইটেল।     (IMAGN IMAGES via Reuters Connect)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 9, 2025 6:47 AM

কারণ ম্যাচের শেষ সেটেও ছিল নাটক। সেটের শুরুতেই সিনারের সার্ভিস ব্রেক করে এগিয়ে গিয়েছিলেন কার্লোস। তবে লড়াইতে ফেরেন সিনার। ম্যাচ গড়ায় সুপার টাইব্রেকারে। তাতে যেন অন্য গতিতে ছুটলে আলকারাজ। তাঁকে আর ছুঁতেই পারেননি সিনার। অনায়াসে টাইব্রেকার জিতে নেন কার্লোস। আর নিজের সাম্রাজ্যের আরও একটি ইট গেঁথে ফেলেন আলকারাজ। সঙ্গে ধরে রাখলেন নিজের ফরাসি ওপেন টাইটেল। (IMAGN IMAGES via Reuters Connect)

2/5
প্রথম দুটি সেটে হারের কথাটা না হয় বাদই দেওয়া যায়, চতুর্থ সেটে তখন কার্লোস আলকারাজ পিছিয়ে ৫–৩ গেমে। ইয়ানিক সিনার সেই গেমে এগিয়ে ৪০-০ পয়েন্টে। পরের তিনটি পয়েন্টের যেকোনও একটি জিততে পারলেই ফরাসি চ্যাম্পিয়ন হবেন সিনার। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে জিতলেন কার্লোস। সাম্প্রতিককালে কোনও গ্র্যান্ডস্ল্যামের শ্রেষ্ঠতম ফাইনাল বললে হয়ত গতকালকের ম্যাচটি নিয়ে অত্যুক্তি করা হবে না।   (AP)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 9, 2025 6:47 AM

প্রথম দুটি সেটে হারের কথাটা না হয় বাদই দেওয়া যায়, চতুর্থ সেটে তখন কার্লোস আলকারাজ পিছিয়ে ৫–৩ গেমে। ইয়ানিক সিনার সেই গেমে এগিয়ে ৪০-০ পয়েন্টে। পরের তিনটি পয়েন্টের যেকোনও একটি জিততে পারলেই ফরাসি চ্যাম্পিয়ন হবেন সিনার। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে জিতলেন কার্লোস। সাম্প্রতিককালে কোনও গ্র্যান্ডস্ল্যামের শ্রেষ্ঠতম ফাইনাল বললে হয়ত গতকালকের ম্যাচটি নিয়ে অত্যুক্তি করা হবে না। (AP)

3/5
ফরাসি ওপেনের ফাইনালে বিশ্বের ১ নম্বর খেলোয়াড়ের কাছে প্রথম দুটি সেট হেরে বসে আছেন। দ্বিতীয় সেটে হাড্ডাহাড্ডি লড়াই হলেও টাইব্রেকারে হার। এরপর তৃতীয় সেট জিতে লড়াইয়ে ফেরা। তবে চতুর্থ সেটে তিন তিনটি চ্যাম্পিয়নশিপ পয়েন্ট রক্ষা করা। আর শেষ পর্যন্ত ৫ ঘণ্টারও বেশি চলা ম্যাচ জিতে নেওয়া। নিজের পঞ্চম গ্র্যান্ডস্ল্যামটি জিত মহাকাব্যিক প্রত্যাবর্তনের এক অবিশ্বাস্য সিনেমা যেন দেখালেন কার্লোস আলকারাজ। অনেকেরই তাতে মনে পড়তে পারে ২০১৯ সালের ফেডেরার বনাম নোভাকের উইম্বেলডন ফাইনালের কথা।   (AP)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 9, 2025 6:47 AM

ফরাসি ওপেনের ফাইনালে বিশ্বের ১ নম্বর খেলোয়াড়ের কাছে প্রথম দুটি সেট হেরে বসে আছেন। দ্বিতীয় সেটে হাড্ডাহাড্ডি লড়াই হলেও টাইব্রেকারে হার। এরপর তৃতীয় সেট জিতে লড়াইয়ে ফেরা। তবে চতুর্থ সেটে তিন তিনটি চ্যাম্পিয়নশিপ পয়েন্ট রক্ষা করা। আর শেষ পর্যন্ত ৫ ঘণ্টারও বেশি চলা ম্যাচ জিতে নেওয়া। নিজের পঞ্চম গ্র্যান্ডস্ল্যামটি জিত মহাকাব্যিক প্রত্যাবর্তনের এক অবিশ্বাস্য সিনেমা যেন দেখালেন কার্লোস আলকারাজ। অনেকেরই তাতে মনে পড়তে পারে ২০১৯ সালের ফেডেরার বনাম নোভাকের উইম্বেলডন ফাইনালের কথা। (AP)

4/5
ফিলিপে শঁতিয়ে কোর্টে গতকালকের ফাইনালটি ছিল প্রায় সাড়ে ৫ ঘণ্টার। ফরাসি ওপেনে ইতিহাসে পুরুষদের ফাইনালের দীর্ঘতম ম্যাচ ছিল এটি। তবে কোর্টের সেই লড়াই যেন টেনিসের নয়, ছিল ইচ্ছাশক্তির। ম্যাচের চূড়ান্ত ফলাফল ৪-৬, ৬-৭, ৬-৪, ৭-৬, ৭-৬। এর থেকেও অনুমান করা যায়, কতটা হাড্ডাহাড্ডি লড়াই হয় নবপ্রজন্মের দুই টেনিস তারকার মধ্যে।   (IMAGN IMAGES via Reuters Connect)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 9, 2025 6:47 AM

ফিলিপে শঁতিয়ে কোর্টে গতকালকের ফাইনালটি ছিল প্রায় সাড়ে ৫ ঘণ্টার। ফরাসি ওপেনে ইতিহাসে পুরুষদের ফাইনালের দীর্ঘতম ম্যাচ ছিল এটি। তবে কোর্টের সেই লড়াই যেন টেনিসের নয়, ছিল ইচ্ছাশক্তির। ম্যাচের চূড়ান্ত ফলাফল ৪-৬, ৬-৭, ৬-৪, ৭-৬, ৭-৬। এর থেকেও অনুমান করা যায়, কতটা হাড্ডাহাড্ডি লড়াই হয় নবপ্রজন্মের দুই টেনিস তারকার মধ্যে। (IMAGN IMAGES via Reuters Connect)

5/5
ম্যাচ শেষে ট্রফি হাতে আলকারাজ বলেন, 'ইয়ানিকের খেলার মান অবিশ্বস্যছিল। এখানে অবিশ্বাস্য দুটি সপ্তাহ কাটানোর জন্য তোমাকে অভিনন্দন। আমি নিশ্চিত তুমি অনেক অনেক বার চ্যাম্পিয়ন হবে। তোমার সঙ্গে কোর্টে নামা সৌভাগ্যের। তোমার সঙ্গে এই ইতিহাস গড়াটাও ভাগ্যের।' (IMAGN IMAGES via Reuters Connect)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 9, 2025 6:47 AM

ম্যাচ শেষে ট্রফি হাতে আলকারাজ বলেন, 'ইয়ানিকের খেলার মান অবিশ্বস্যছিল। এখানে অবিশ্বাস্য দুটি সপ্তাহ কাটানোর জন্য তোমাকে অভিনন্দন। আমি নিশ্চিত তুমি অনেক অনেক বার চ্যাম্পিয়ন হবে। তোমার সঙ্গে কোর্টে নামা সৌভাগ্যের। তোমার সঙ্গে এই ইতিহাস গড়াটাও ভাগ্যের।' (IMAGN IMAGES via Reuters Connect)

Related Photos