আসছে হংস মহাপুরুষ রাজযোগ! মিলবে গুরুর কৃপা, লাকির লিস্টে মিথুন সহ আর কারা?
হংস মহাপুরুষ রাজযোগ ঘটায় গুরু বৃহস্পতি। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পেতে পারেন।
Published on: Jun 26, 2025 6:00 PM IST
1/4

Published on Jun 26, 2025 6:00 PM
বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে পঞ্চ মহাপুরুষ রাজযোগের কথা বহু সম.ই শোনা গিয়েছে। এবার আসছে হংস রাজযোগের কথা। আসছে হংস রাজযোগ। জ্যোতিষ গণনা বলছে, গুরু কর্কট রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই এই রাজযোগ তৈরি হচ্ছে। এই রাজযোগের নির্মাণের মূল কাণ্ডারী হলেন গুরু বৃহস্পতি। এই রাজযোগের হাত ধরে কারা লাকি, দেখা যাক।
2/4

Published on Jun 26, 2025 6:00 PM
মিথুন: গুরু গ্রহ আপনার রাশিতে ধন আর কথার স্থানে রয়েছে। এই সময় আপনার আকস্মিক ধনবৃদ্ধি হতে পারে। জীবনে আসবে নানান রকমের আনন্দ। আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনে আনন্দ, খুশি আসতে চলেছে। ধন সম্পত্তির মামলায় পাবেন লাভ। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো জায়গায় যাবে। সঞ্চয় বাড়াত পারবেন। আপনার ইচ্ছা পূরণ হবে।
3/4

Published on Jun 26, 2025 6:00 PM
তুলা: এই রাজযোগ আপনার রাশির কেরিয়ারের দিক থেকে বেশ লাভদায়ী। এই সময় আপনার কাজের দিক থেকে সময় ভালো যেতে আরম্ভ করবে। ব্যবসায় ভালো সাফল্য পাবেন। যাঁরা চাকরির খোঁজ করছেন, তাঁরা পাবেন লাভ। ব্যবসা করলে, কোনও এগ্রিমেন্ট বা মুনাফা পেতে পারেন। আপনার জনপ্রিয়তা বাড়বে। বাবার সঙ্গে সম্পর্ক মধুর হবে।
4/4

Published on Jun 26, 2025 6:00 PM
E-Paper

