Hasin Jahan on Shami: ‘আমায় জোর করে…..’, বিস্ফোরক অভিযোগ হাসিনের, বললেন ‘জানোয়ারের থেকেও খারাপ’ শামি

বিচ্ছিন্না স্ত্রী হাসিন জাহান এবং মেয়েকে প্রতি মাসে মোট চার লাখ টাকা দিতে হবে মহম্মদ শামিকে। সেই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। যতদিন না মূল মামলার নিষ্পত্তি হয়ে যায়, ততদিন সেই কাজটা করতে হবে। আর তারপরই শামির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন হাসিন।

Published on: Jul 2, 2025 7:06 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
হাসিন বলেন, ‘শামি আহমেদের সঙ্গে বিয়ের আগে আমার পেশা ছিল মডেলিং এবং অভিনয়। ওই সময় একটা চাকরিও করতাম। কিন্তু বিয়ের পরে জোর করে আমায় সবকিছু ছেড়ে দিতে বাধ্য করে শামি আহমেদ। আমায় কোনও কাজ করতে দেয়নি। (ও চেয়েছিল যে) আমি যেন হাউস ওয়াইফ হিসেবে থাকি। আমি শামিকে খুব ভালোবাসতাম। তাই হাসিমুখেই ওটা মেনে নিয়েছিলাম।’ (ফাইল ছবি, সৌজন্যে Haseen Jahan এবং Mohammad Shami) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 2, 2025 7:06 PM

হাসিন বলেন, ‘শামি আহমেদের সঙ্গে বিয়ের আগে আমার পেশা ছিল মডেলিং এবং অভিনয়। ওই সময় একটা চাকরিও করতাম। কিন্তু বিয়ের পরে জোর করে আমায় সবকিছু ছেড়ে দিতে বাধ্য করে শামি আহমেদ। আমায় কোনও কাজ করতে দেয়নি। (ও চেয়েছিল যে) আমি যেন হাউস ওয়াইফ হিসেবে থাকি। আমি শামিকে খুব ভালোবাসতাম। তাই হাসিমুখেই ওটা মেনে নিয়েছিলাম।’ (ফাইল ছবি, সৌজন্যে Haseen Jahan এবং Mohammad Shami)

2/5
সংবাদসংস্থা এএনআইয়ের সাক্ষাৎকারে শামির বিচ্ছিন্না স্ত্রী অভিযোগ করেন, ‘জানোয়ারের থেকেও খারাপ’ হয়ে গিয়েছেন ভারতের তারকা পেসার। তিনি বলেন, ‘জানোয়ারদের বোধবুদ্ধি থাকে না যে কোনটা ভালো, কোনটা মন্দ। সেই জানোয়ারও নিজের বাচ্চাকে রক্ষা করে। সেটার ভিত্তিতে শামি আহমেদ (মহম্মদ শামি) জানোয়ারের থেকেও খারাপ হয়ে গিয়েছে।’ (ফাইল ছবি, সৌজন্যে Haseen Jahan) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 2, 2025 7:06 PM

সংবাদসংস্থা এএনআইয়ের সাক্ষাৎকারে শামির বিচ্ছিন্না স্ত্রী অভিযোগ করেন, ‘জানোয়ারের থেকেও খারাপ’ হয়ে গিয়েছেন ভারতের তারকা পেসার। তিনি বলেন, ‘জানোয়ারদের বোধবুদ্ধি থাকে না যে কোনটা ভালো, কোনটা মন্দ। সেই জানোয়ারও নিজের বাচ্চাকে রক্ষা করে। সেটার ভিত্তিতে শামি আহমেদ (মহম্মদ শামি) জানোয়ারের থেকেও খারাপ হয়ে গিয়েছে।’ (ফাইল ছবি, সৌজন্যে Haseen Jahan)

3/5
শামির বিচ্ছিন্না স্ত্রী দাবি করেন, নিজের সন্তানের ভবিষ্যৎ বা সুরক্ষা বিষয়ে বিন্দুমাত্র চিন্তিত নন ভারতের তারকা পেসার। মেয়ে যে তাঁকে কতটা ভালোবাসেন, সেটা শামি বুঝতে পারছেন না বলে দাবি করেন হাসিন। তাঁর দাবি, তাঁর সঙ্গে তো বটেই, মেয়ের সঙ্গে অন্যায় কাজ করেছেন ভারতের তারকা। তার ফল ভুগতে হচ্ছে। (ফাইল ছবি, সৌজন্যে Haseen Jahan) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 2, 2025 7:06 PM

শামির বিচ্ছিন্না স্ত্রী দাবি করেন, নিজের সন্তানের ভবিষ্যৎ বা সুরক্ষা বিষয়ে বিন্দুমাত্র চিন্তিত নন ভারতের তারকা পেসার। মেয়ে যে তাঁকে কতটা ভালোবাসেন, সেটা শামি বুঝতে পারছেন না বলে দাবি করেন হাসিন। তাঁর দাবি, তাঁর সঙ্গে তো বটেই, মেয়ের সঙ্গে অন্যায় কাজ করেছেন ভারতের তারকা। তার ফল ভুগতে হচ্ছে। (ফাইল ছবি, সৌজন্যে Haseen Jahan)

4/5
সেইসঙ্গে তিনি দাবি করেন, 'যে মানুষটার সঙ্গে সম্পর্ক গড়ছেন, সেই যদি খারাপ হয়, সেই যদি অপরাধী হয়........। আর কেউ যে অপরাধী, সেটা তো তাদের মুখে লেখা থাকে না।' তাঁর প্রার্থনা, শামি যদি এখনও ‘শুধরে না যান’, তাহলে ভারতীয় পেসারের জীবন জাহান্নাম হয়ে যায়। (ফাইল ছবি, সৌজন্যে Haseen Jahan) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 2, 2025 7:06 PM

সেইসঙ্গে তিনি দাবি করেন, 'যে মানুষটার সঙ্গে সম্পর্ক গড়ছেন, সেই যদি খারাপ হয়, সেই যদি অপরাধী হয়........। আর কেউ যে অপরাধী, সেটা তো তাদের মুখে লেখা থাকে না।' তাঁর প্রার্থনা, শামি যদি এখনও ‘শুধরে না যান’, তাহলে ভারতীয় পেসারের জীবন জাহান্নাম হয়ে যায়। (ফাইল ছবি, সৌজন্যে Haseen Jahan)

5/5
তবে হাসিনের সেইসব অভিযোগ বা হাইকোর্টের রায়ের পর থেকে শামি কোনও মন্তব্য করেননি। হাসিন যে অভিযোগ তুলেছেন, তা নিয়েও আপাতত মুখ খোলেননি ভারতের তারকা পেসার। যিনি হাসিনের সঙ্গে সংঘাতের পরে মেয়ের সঙ্গে দেখা করেছেন। সোশ্যাল মিডিয়ায় মেয়ের সঙ্গে কাটানোর মুহূর্তের ছবি এবং ভিডিয়োও পোস্ট করেছেন ভারতীয় তারকা। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 2, 2025 7:06 PM

তবে হাসিনের সেইসব অভিযোগ বা হাইকোর্টের রায়ের পর থেকে শামি কোনও মন্তব্য করেননি। হাসিন যে অভিযোগ তুলেছেন, তা নিয়েও আপাতত মুখ খোলেননি ভারতের তারকা পেসার। যিনি হাসিনের সঙ্গে সংঘাতের পরে মেয়ের সঙ্গে দেখা করেছেন। সোশ্যাল মিডিয়ায় মেয়ের সঙ্গে কাটানোর মুহূর্তের ছবি এবং ভিডিয়োও পোস্ট করেছেন ভারতীয় তারকা। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)

Related Photos