WB Rain Forecast till 17th June: শুক্রে ভারী বৃষ্টি বাংলায়, পরের আরও বেশি জেলায় বেশি হবে বর্ষণ, কোথায় ঝড়ও উঠবে?

শুক্রবারও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টি হবে। শনিবার থেকে কয়েকটি জেলায় বৃষ্টির দাপট বাড়বে। একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। পরের সপ্তাহে আরও একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে। আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? তা দেখে নিন।

Published on: Jun 12, 2025 6:59 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/7
শুক্রবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রাম এবং শনিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড় উঠবে। সেইসঙ্গে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। (ছবি সৌজন্যে, সমীর জানা/হিন্দুস্তান টাইমস) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 12, 2025 6:59 PM

শুক্রবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রাম এবং শনিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড় উঠবে। সেইসঙ্গে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। (ছবি সৌজন্যে, সমীর জানা/হিন্দুস্তান টাইমস)

2/7
রবিবার দক্ষিণবঙ্গের সব জেলার একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিমি। (ছবি সৌজন্যে, সমীর জানা/হিন্দুস্তান টাইমস) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 12, 2025 6:59 PM

রবিবার দক্ষিণবঙ্গের সব জেলার একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিমি। (ছবি সৌজন্যে, সমীর জানা/হিন্দুস্তান টাইমস)

3/7
সোমবার আবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিমি। সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তাছাড়াও পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি (৭০ মিলিমিটার থেকে ১১০ মিলিমিটার) হতে পারে। (ছবি সৌজন্যে এএফপি) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 12, 2025 6:59 PM

সোমবার আবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিমি। সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তাছাড়াও পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি (৭০ মিলিমিটার থেকে ১১০ মিলিমিটার) হতে পারে। (ছবি সৌজন্যে এএফপি)

4/7
মঙ্গলবারও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। সেজন্য ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কোনওরকম সতর্কতা জারি করা হয়নি। (ছবি সৌজন্যে পিটিআই) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 12, 2025 6:59 PM

মঙ্গলবারও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। সেজন্য ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কোনওরকম সতর্কতা জারি করা হয়নি। (ছবি সৌজন্যে পিটিআই)

5/7
শনিবার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির একটি বা দুটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭০ মিলিমিটার থেকে ২০০ মিলিমিটার) হবে। ওই দুটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ওই তিনটি জেলার একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 12, 2025 6:59 PM

শনিবার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির একটি বা দুটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭০ মিলিমিটার থেকে ২০০ মিলিমিটার) হবে। ওই দুটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ওই তিনটি জেলার একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

6/7
উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৪০-৫০ কিমি। আবার জলপাইগুড়ির একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।(ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 12, 2025 6:59 PM

উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৪০-৫০ কিমি। আবার জলপাইগুড়ির একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।(ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

7/7
রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। ওই পাঁচটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সোমবার এবং মঙ্গলবার অবশ্য উত্তরবঙ্গের কোনও জেলায় সতর্কতা জারি করা হয়নি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 12, 2025 6:59 PM

রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। ওই পাঁচটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সোমবার এবং মঙ্গলবার অবশ্য উত্তরবঙ্গের কোনও জেলায় সতর্কতা জারি করা হয়নি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

Related Photos