WB Monsoon Rain Forecast till 2nd July: নিম্নচাপ কাঁটায় রথে ভারী বৃষ্টি ৫ জেলায়, জুলাইয়ের গোড়ায় ভাসবে বাংলা, কোথায় ঝড়?
শুক্রবার রথযাত্রা পড়েছে। আর সেদিন পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হবে। ঝোড়ো হাওয়াও বইবে। নেপথ্যে আছে নিম্নচাপ। আর তারপর দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে ভারী বৃষ্টি হবে। আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? তা দেখে নিন।
Published on: Jun 26, 2025 5:20 PM IST
1/5

Published on Jun 26, 2025 5:20 PM
শুক্রবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং হুগলির একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সব জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড় বইবে। আর প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। (ছবি সৌজন্যে পিটিআই)
2/5

Published on Jun 26, 2025 5:20 PM
মঙ্গলবার (১ জুলাই) এবং ঝাড়গ্রামের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। ওই দুটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলির বেশিরভাগ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আর বুধবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে কোনওরকম সতর্কতা জারি করা হয়নি। (ছবি সৌজন্যে এপি)
3/5

Published on Jun 26, 2025 5:20 PM
ঘূর্ণাবর্তের প্রভাবে আজ সকালে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকার উপরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যা উত্তর ওড়িশা এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বরাবর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। আর সেটার প্রভাবে পরবর্তী দু'দিনে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হবে। তারপর বর্ষার প্রভাবে ভারী বৃষ্টি হবে একাধিক জেলায়। (ছবি সৌজন্যে পিটিআই)
4/5

Published on Jun 26, 2025 5:20 PM
রবিবার বাঁকুড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও পশ্চিম বর্ধমান এবং সোমবার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি (৭০ মিলিমিটার থেকে ১১০ মিলিমিটার) হবে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। যে জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে না, সেখানে সেখানে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। (ছবি সৌজন্যে, সমীর জানা/হিন্দুস্তান টাইমস)
5/5

Published on Jun 26, 2025 5:20 PM
E-Paper

