WB Heavy Rain Forecast till 6th July: সরল নিম্নচাপ, মঙ্গলেও ভাসবে বাংলার ৯ জেলায়, ভারী বৃষ্টি চলবে টানা ৬ দিন, কোথায়?
কিছুটা সরল নিম্নচাপ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে মৌসুমী অক্ষরেখা এবং পূর্ব-পশ্চিম অক্ষরেখাও বিস্তৃত আছে। রয়েছে ঘূর্ণাবর্তও। সেই পরিস্থিতিতে পরপর কয়েকদিন ভারী বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? তা দেখে নিন।
Published on: Jun 30, 2025 3:51 PM IST
1/8

Published on Jun 30, 2025 3:51 PM
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের উপরে যে নিম্নচাপ ছিল, উপকূলীয় গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকার উপরে অবস্থান করছে। আছে ঘূর্ণাবর্তও। তাছাড়াও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে জোড়া অক্ষরেখা বিস্তৃত আছে। তার জেরে ভারী বৃষ্টি হবে পশ্চমবঙ্গে। সেইসঙ্গে পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূল, উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিম বঙ্গোপসাগরের উপরে ঘণ্টায় ৫৫ কিমি বেগে ঝড় বইতে পারে। তাই বুধবার পর্যন্ত লাল সতর্কতা জারি করা হয়েছে। (ছবি সৌজন্যে পিটিআই)
2/8

Published on Jun 30, 2025 3:51 PM
মঙ্গলবার দক্ষিণবঙ্গের ছ'টি জেলার (বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান) একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলির (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। (ছবি সৌজন্যে এপি)
3/8

Published on Jun 30, 2025 3:51 PM
বুধবার দক্ষিণবঙ্গের সব জেলার অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বৃহস্পতিবার আবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার অধিকাংশ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। (ছবি সৌজন্যে এপি)
4/8

Published on Jun 30, 2025 3:51 PM
শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। বাকি ১২টি জেলার (কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ) অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। (ছবি সৌজন্যে এপি)
5/8

Published on Jun 30, 2025 3:51 PM
শনিবার বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া এবং রবিবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। যেদিন যে জেলায় ভারী বৃষ্টি হবে, সেদিন সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলির অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ওই জেলাগুলিতে কোনও সতর্কতা জারি করা হয়নি। (ছবি সৌজন্যে এপি)
6/8

Published on Jun 30, 2025 3:51 PM
বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার; শুক্রবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার; শনিবার আলিপুরদুয়ার, কোচবিহার ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হবে। রবিবার আবার জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
7/8

Published on Jun 30, 2025 3:51 PM
মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলায় (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের ভারী বৃষ্টি (৭০ মিলিমিটার থেকে ১১০ মিলিমিটার) হবে। বাকি পাঁচটি জেলার অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
8/8

Published on Jun 30, 2025 3:51 PM
E-Paper

