ভারতের বিশ্বকাপ স্বপ্ন ভেঙে দিচ্ছিলেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর সেই তারকার
প্রায় ১০০ কোটি ভারতীয়ের বুকে ভয় ধরিয়ে দেওয়া ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে দিলেন। তবে আইপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে খেলবেন কিনা, তা একেবারে নিশ্চিতভাবে জানাননি। ওই তারকা ক্রিকেটাররের পরিসংখ্যান দেখে নিন।
Published on: Jun 2, 2025 3:40 PM IST
1/5

Published on Jun 2, 2025 3:40 PM
প্রায় একাহাতে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের স্বপ্ন ভেঙে দিচ্ছিলেন। ভারত যে ১১ বছর কোনও আইসিসি ট্রফি পায়নি, সেটার অপেক্ষা আরও বাড়িয়ে তুলছিলেন। শেষপর্যন্ত অবশ্য ট্র্যাজিক নায়ক হিসেবেই থেকে যান। আর এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন সেই হেনরিখ ক্লাসেন। তবে ঘরোয়া ক্রিকেট বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন কিনা, তা নির্দিষ্টভাবে জানাননি। (ফাইল ছবি, সৌজন্যে এপি)
2/5

Published on Jun 2, 2025 3:40 PM
সোমবার ইনস্টাগ্রাম বার্তায় ক্লাসেন বলেছেন, 'আজ আমার জন্য একটা মনখারাপের দিন। কারণ আমি সিদ্ধান্ত নিয়েছি যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাব। আমার এবং আমার পরিবারের ভবিষ্যতের জন্য কী ভালো হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য অনেকটা সময় লাগে। সত্যি বলতে এটা অত্যন্ত কঠিন সিদ্ধান্ত। কিন্তু তাতে আমি শান্তিও পেয়েছি।' (ছবি সৌজন্যে, সঞ্চিত খান্না/হিন্দুস্তান টাইমস)
3/5

Published on Jun 2, 2025 3:40 PM
ক্লাসেন আরও বলেছেন, 'প্রথম দিন থেকেই আমার কাছে সবথেকে গর্বের ব্যাপার ছিল যে আমি দেশের প্রতিনিধিত্ব করছি। ছোট থেকে আমি সেটারই স্বপ্ন দেখে এসেছি এবং সেই স্বপ্নপূরণের জন্য পরিশ্রম করে গিয়েছিল।' সেইসঙ্গে তিনি বলেছেন, 'বুকে প্রোটিয়া ব্যাজ পরে খেলাটা আমার কেরিয়ারের সবথেকে গর্বের বিষয় হয়ে থাকবে।' (ছবি সৌজন্যে এপি)
4/5

Published on Jun 2, 2025 3:40 PM
দক্ষিণ আফ্রিকার হয়ে চারটি টেস্ট খেললেও ক্লাসেনকে মূলত সাদা বলের কিংবদন্তি হিসেবে বিবেচনা করা হয়। বিশেষত স্পিনারদের নরসংহার হিসেবে বিবেচনা করা হয় তাঁকে। যিনি নিজের আন্তর্জাতিক কেরিয়ারে ৬০টি একদিনের ম্যাচ খেলেছেন। করেছেন ২,১৪১ রান। সর্বোচ্চ ১৭৪ রান করেছেন। গড় ৪৩.৬৬৯। স্ট্রাইক রেট ১১৭.০৫। মোট শতরান করেছেন। অর্ধশতরানের সংখ্যা ১১টি। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)
5/5
Published on Jun 2, 2025 3:40 PM
E-Paper

